ফেরদৌসের জন্য অপেক্ষা করবেন ঋতুপর্ণারা
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯
তৃণমূলের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিপাকে পড়া বাংলাদেশের চিত্রনায়ক ফেরদৌসের জন্য অপেক্ষা করবেন ঋতুপর্ণারা। ‘দত্তা’ সিনেমায় ফেরদৌসের সহশিল্পী তিনি।
পশ্চিমবঙ্গের তৃণমূলের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় ফেরদৌসকে তাৎক্ষণিক ভারত ছাড়ার আদেশ দেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে, এমন কর্মকাণ্ডের জন্য তাঁর মেয়াদ থাকা ভিসাও বাতিল করা হয়েছে। এমনকি দেশটিতে তাঁকে কালো তালিকাভুক্তির খবরও প্রকাশিত হয়েছে।
ফেরদৌসের ভিসা বাতিল ও কালো তালিকাভুক্তির কারণে শুটিং চলতে থাকা ‘দত্তা’ ছবিটি নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে ছবির প্রধান অভিনয়শিল্পী ঋতুপর্ণা আজ বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে বললেন, ‘আমরা ফেরদৌসের জন্য অপেক্ষা করব। আশা করছি এই ঝামেলা ফেরদৌস কাটিয়ে উঠে আবার শুটিংয়ে ফিরবেন।’
আজ সকালে সিঙ্গাপুর গেছেন ঋতুপর্ণা। সেখান থেকেই হোয়াটসঅ্যাপে কথা বলেন প্রথম আলোর সঙ্গে। বললেন, ‘ফেরদৌস আমার বহু বছরের বন্ধু। আমাদের সম্পর্কটা পারিবারিকও। আমার চিন্তা, কোনো রকমে ওর যেন কোনো ক্ষতি না হয়।’
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ‘দত্তা’ নির্মিত হচ্ছে, যেখানে ফেরদৌস বিলাস চরিত্রে আর ঋতুপর্ণা সেনগুপ্ত বিজয়ার চরিত্রে অভিনয় করছেন। ছবিটি পরিচালনা করছেন নির্মল চক্রবর্তী। শুটিং নিয়ে মোটেও চিন্তিত নন এই নায়িকা। তাঁর চিন্তা দীর্ঘদিনের বন্ধু, সহকর্মী এবং ভালো মানের একজন অভিনেতার জন্য। ঋতুপর্ণা বললেন, ‘ছবি নিয়ে কিছুই ভাবছি না। “দত্তা” ছবিটি ফেরদৌসকে নিয়েই হবে, ও–যখন সময় দেবে তখনই হবে। আমার কাছে “দত্তা” কোনো ফ্যাক্টর না, আমার কাছে ফ্যাক্টর হচ্ছে সব জটিলতা থেকে ফেরদৌসের মুক্ত হওয়ার বিষয়টা। খামোখা একজন ভালো শিল্পী, ভালো মানুষ ঝামেলায় পড়ে গেল।’
ঋতুপর্ণার মতে, ‘ফেরদৌস দীর্ঘদিন ধরে এই চলচ্চিত্রশিল্পে কাজ করছে। সমানতালে দুই বাংলায় সমান সম্মান নিয়ে কাজ করেছে। মানুষের ভালোবাসা অর্জনের পাশাপাশি অনেক সম্মাননাও অর্জন করেছে। আমাদের অনেক সুপারহিট ছবিও আছে। আমরা দুজন পারিবারিক বন্ধুও। আমার মনে হয় না, এটার ব্যাপারে ও পুরোপুরি অবগত ছিল। না জেনেই হয়তো কাজটা করেছে। শিল্পী হিসেবে তার হয়তো আবেগ কাজ করেছে। শিল্পী হিসেবেই অনুষ্ঠানে গেছে। আমি নিশ্চিত, ও যদি জানত এ রকম একটি আইন আছে, তাহলে সেখানে মোটেই যেত না। এই ব্যাপারগুলো তার ক্ষেত্রে বিবেচনা করা যেতেই পারে। চলচ্চিত্রশিল্পে ওর ইতিবাচক ভাবমূর্তির কথাটাও ভাবা যেতে পারে। আমি চাইব, ও যাতে আবার দুই বাংলায় অবাধে কাজ করতে পারে, তার ব্যবস্থা করে দেওয়া হোক।’
ফেরদৌসের ঘটনাটি ঋতুপর্ণা প্রথম জানতে পারেন টেলিভিশনের খবর থেকে। এর পর থেকে খুব চিন্তায় ছিলেন। গতকাল বন্ধু ফেরদৌসের সঙ্গে বিষয়টি নিয়ে কথাও হয়েছে। জানালেন, ‘ফেরদৌসের সঙ্গে ১১ এপ্রিল ছবিটির শুটিং করি। গত মঙ্গলবার নির্বাচনী বিতর্কের কথাটি জানতে পারি। এটুকু বলতে পারি, ফেরদৌস টলিউডের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সার্বিকভাবে তাকে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হোক।’
মঙ্গলবার রাতে ঢাকায় ফিরে বুধবার বিকেলে পুরো বিষয় নিয়ে দুঃখ প্রকাশ করেন ফেরদৌস। বললেন, ‘একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে অন্য একটি দেশের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ কোনোভাবেই উচিত হয়নি। আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। আশা করি, সংশ্লিষ্ট সবাই আমার অনিচ্ছাকৃত ভুলকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’
গত রোববার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানহাইয়ালাল আগরওয়ালের নির্বাচনী প্রচারে অংশ নেন ফেরদৌস। তিনি রায়গঞ্জ আসনের করণদিঘি থেকে ইসলামপুর পর্যন্ত তৃণমূলের প্রচার মিছিলে অংশ নেন। এলাকাটি বাংলাদেশ সীমান্তের কাছে। নির্বাচনী ওই প্রচারে ফেরদৌসের সঙ্গে ছিলেন ভারতীয় বাংলা সিনেমার দুই তারকা অঙ্কুশ হাজরা ও পায়েল।
ফেরদৌসের অংশগ্রহণের পর তীব্র প্রতিবাদ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘তৃণমূল তো বিদেশি তারকা এনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছে।’ তাঁর এ অংশগ্রহণের বিষয়ে তীব্র প্রতিবাদ করে বিজেপি। এরপর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আচরণবিধি লঙ্ঘন হয়েছে কি না, সে ব্যাপারে প্রতিবেদন চায়। ওই প্রতিবেদনের ভিত্তিতে ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপরই মঙ্গলবার রাতে বিমানে ঢাকায় ফেরেন ফেরদৌস। এদিন রাত সাড়ে আটটায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ঢাকায় রওনা হন তিনি।
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র
- আমিরাতে চালু হলো ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা
- যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
- ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড
- প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন
- ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত
- ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
