ফের প্রিয়াঙ্কাকে তুলোধুনো করলেন সালমান!
প্রকাশিত: ২৭ মে ২০১৯
বলিউড সুপারস্টার সালমান খানের ‘ভারত’ সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ‘স্নায়ুযুদ্ধ’ নিয়ে নানা জল্পনা আজও আলোচনার কেন্দ্রে। এখনো সুযোগ পেলে প্রিয়াঙ্কাকে একহাত নিচ্ছেন বলিউড ভাইজান।
মার্কিন গায়ক-গীতিকার নিক জোনাসের সঙ্গে বিয়ের কথা বলে শুটিং শুরুর মাত্র কয়েক দিন আগে ‘ভারত’ ছাড়েন প্রিয়াঙ্কা চোপড়া। পরে তাঁর স্থলাভিষিক্ত হন ক্যাটরিনা কাইফ। এরপর থেকেই বিভিন্ন ইভেন্ট ও সাক্ষাৎকারে প্রিয়াঙ্কাকে খোঁচা মারতে ভোলেন না সালমান।
সালমান খান বললেন, একেবারে শেষ মুহূর্তে ‘ভারত’ থেকে চলে যাওয়ায় তিনি ‘হতবুদ্ধি’ হয়ে পড়েছিলেন। এখন এই ছবির শুটিংও শেষ। আর কিছুদিন পরই মুক্তি পাচ্ছে। যা হোক, সালমান কি মনে করেন এই সিনেমায় প্রিয়াঙ্কাকে নির্বাচন করা ভুল ছিল?
গণমাধ্যমকর্মীদের সালমান খান বললেন, “না, ভুল নির্বাচন ছিল না। বরং এই সিনেমা করার তীব্র আগ্রহ ছিল প্রিয়াঙ্কার। আলি (পরিচালক আলি আব্বাস জাফর) ও আমরা সবাই ভেবে রেখেছিলাম, ছবিতে ক্যাটরিনা (কাইফ) কাজ করবে। কিন্তু এর আগে ক্যাটরিনা ও আমি ‘টাইগার জিন্দা হ্যায়’ করেছি এবং আলি বলল, আমাদের একজন ‘হিন্দুস্তানি’ মেয়ে দরকার।”
“আমি ওকে বলার চেষ্টা করলাম, ‘কেন সে (ক্যাটরিনা) এই রোল করতে পারবে না? ও তো ভারতে ২০ বছর ধরে বসবাস করছে।’ এরপর আলি বলল, ‘প্রিয়াঙ্কা ফোন দিয়েছিল’ এবং এটা সত্য যে, প্রিয়াঙ্কা ও আমার বোন অর্পিতা খান ভালো বন্ধু। আর এসবের পরই ‘নিকের গল্প’ শুরু, বিব্রতকর পরিস্থিতির শুরু এবং সে বিয়ের সিদ্ধান্ত নিল,” যোগ করেন সালমান।
সালমান আরো বলেন, ‘দেখুন, ও ঠিক কাজটাই করেছে। ও যা চেয়েছে তাই করেছে এবং ক্যাটরিনা প্রাপ্যটাই পেয়েছে। শুটিং শুরুর মাত্র পাঁচ দিন আগে প্রিয়াঙ্কা আমাদের জানাল... ওর অবশ্যই ভাবা উচিত ছিল, এমন করলে আমি বিরক্ত হব এবং কখনোই ওর সঙ্গে আর কাজ করব না।’
“ও আমাকে বলল, ‘নিক (মার্কিন গায়ক-অভিনেতা নিক জোনাস) আমাকে প্রস্তাব দিয়েছে এবং আমি ওকে বিয়ে করতে চাই। তাই সময়ের ব্যাপার তো রয়েছেই।’ আমি বললাম, ‘শিউর, বিয়ে করো, আমরা দুই-তিন দিন সমন্বয় করে নেব।’ তারপর সে বলল, এই সিনেমায় কাজ করবে না,” বলেন সালমান।
সালমান বিশ্বাস করেন, প্রিয়াঙ্কা খুবই পরিশ্রমী অভিনেত্রী। তিনি একই সঙ্গে বলিউড ও মার্কিন বিনোদন শিল্পে কাজ করেন। তবে সালমান মনে করেন, বিয়ের কারণে এত বড় সিনেমা হাতছাড়া করা ঠিক হয়নি প্রিয়াঙ্কার।
‘ভারত’ ছাড়ার পর সোনালি বোসের ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। কয়েক শিডিউলের শুটিংও করেছেন তিনি।
অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ‘অ্যান ওডে টু মাই ফাদার’-এর রিমেক ‘ভারত’। ষাটের দশকের সার্কাসের ওপর নির্মিত এ ছবি। একজন সাধারণ মানুষের জীবনকে কেন্দ্র করে ভারতের ইতিহাসও বর্ণিত হবে এই ছবিতে। এবারের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাবে ছবিটি। এতে সালমান-ক্যাটরিনা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দিশা পাটানি, টাবু, নোরা ফাতেহি, সুনীল গ্রোভার, জ্যাকি শ্রফসহ অন্যদের। ৫ জুন পর্দায় উঠবে ছবিটি।
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
