ফুলবাড়ী কয়লা খনি নিয়ে লন্ডনে বিক্ষোভ
নিউজ ডেক্স
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮
ফুলবাড়ী কয়লা খনি প্রকল্পের পেছনে থাকা লন্ডনের ব্রিটিশ মাইনিং কোম্পানির বার্ষিক সাধারণ সভার বাইরে পরিবেশবাদীরা বিক্ষোভ করেছেন। গত শুক্রবার (২৮ ডিসেম্বর) সকালে বিক্ষোভ করার সময় পুলিশ তিনজনকে আটক করেছে। খবর- বিবিসির।
সেন্ট্রাল লন্ডনের অক্সফোর্ড সার্কাসের কাছে ক্যাভেনডিশ স্কোয়ারের একটি ভবনে জিসিএম রিসোর্সেস পিএলসির এ সভা অনুষ্ঠিত হয়। সভা শুরু হওয়ার আগে থেকেই সেখানে কয়েকটি পরিবেশবাদী গোষ্ঠীর সদস্যরা বিক্ষোভ শুরু করেন। সেখান থেকে ‘একস্টিংশন রেবেলিয়ন’ নামে একটি পরিবেশবাদী গ্রুপের তিনজনকে পুলিশ আটক করে।
বিক্ষোভকারীদের কয়েকজন ভবনটির নিরাপত্তা গেটের সঙ্গে নিজেদের গ্লু বা আঠা দিয়ে আটকে শেয়ারহোল্ডারদের ভেতরে যেতে বাধা দেয়ার চেষ্টা করেন। তবে গোলযোগ থামাতে সেখানে পুলিশও তৎপর ছিল।
বিক্ষোভে যোগ দেয়া সংগঠন লন্ডন মাইনিং নেটওয়ার্কের রিচার্ড সলি বলেন, ‘ফুলবাড়ী প্রকল্পের (বাংলাদেশ) প্রভাব নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা মনে করি এই প্রকল্প নিয়ে এগুনো উচিৎ নয়। কারণ, এর বিরুদ্ধে স্থানীয় জনগোষ্ঠীর দিক থেকে ব্যাপক বিরোধিতা রয়েছে। একটি উন্মুক্ত কয়লা খনি করা হলে সেটি তাদের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে দেবে। কিন্তু প্রকল্প নিয়ে এগিয়ে যেতে জিসিএম মনে হচ্ছে দৃঢ়সংকল্প। এখন তারা চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে নিজেদের এই প্রকল্পটিকে বাঁচাতে চাইছে। তারা মনে করছে, চীন এতে যুক্ত হলে এই প্রকল্প হয়তো এগিয়ে নেয়া সম্ভব হবে।’
তেল গ্যাস জাতীয় সম্পদ রক্ষা কমিটির যুক্তরাজ্য শাখার নেতা আখতার সোবহান মাশরুর বলেন, ‘জিসিএম এখনো বাংলাদেশে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি তারা চায়না কর্পোরেশনের সঙ্গে একটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে। তারা মিথ্যে কথা বলে নতুন করে শেয়ার বাজার থেকে অর্থ সংগ্রহ করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা এখানে এসেছি।’
লন্ডন মাইনিং নেটওয়ার্কের রিচার্ড সলি জানান, তিনি বহু বছর ধরে জিসিএম রিসোর্সের শেয়ার হোল্ডার। এর আগে শেয়ারহোল্ডারদের অনেক সভায় যোগ দিয়ে ফুলবাড়ী প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন, কিন্তু এবার তাকে ভেতরে ঢুকতে দেয়া হয়নি।
২০০৬ সালে ফুলবাড়ীতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে হতাহতের দিন উপস্থিত ছিলেন রুমানা হাশেম। বর্তমানে যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা হাশেম বলেন, ‘জিসিএমের প্রকল্পটি যদিও স্থগিত, তারপরও তারা মিথ্যে তথ্য দিয়ে শেয়ারহোল্ডারদের দলে ভেড়াতে চাইছে। আমরা মনে করি, কোনো চুক্তি না থাকার পরও বাংলাদেশের সম্পদ দেখিয়ে অন্য একটি দেশে এভাবে বিনিয়োগ সংগ্রহ করা আইনবিরুদ্ধ।’
জিসিএম তাদের ওয়েবসাইটে দাবি করছে, এশিয়া এনার্জি নামে এটি প্রথম লন্ডন স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে তালিকাভুক্ত হয় ২০০৩ সালে। তখন তারা সেখান থেকে ১৪ মিলিয়ন পাউন্ডের পুঁজি সংগ্রহ করে। তবে ২০০৫ সালের নভেম্বরে বাংলাদেশ সরকারের কাছে ফুলবাড়ী প্রকল্পের ব্যাপারে তারা যে প্রকল্প পেশ করেছিল, সেটির ভিত্তিতে তারা শেয়ার মার্কেট থেকে আরও আরও ৩৩ মিলিয়ন পাউন্ডের বিনিয়োগ সংগ্রহ করেছে।
উল্লেখ্য, জিসিএম লন্ডনে স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে (এআইএম) তালিকাভুক্ত একটি মাইনিং কোম্পানি। তাদের দাবি, ফুলবাড়ীতে তারা ৫৭২ মিলিয়ন মেট্রিক টন কয়লার মওজুদ শনাক্ত করেছে। এখন তারা এই প্রকল্পের উন্নয়নের জন্য বাংলাদেশ সরকারের অনুমোদনের অপেক্ষায় আছে। এই কোম্পানি আগে এশিয়া এনার্জি নামে তাদের কার্যক্রম পরিচালনা করত।
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- নতুন প্রস্তাব তেহরানের, ৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান
- শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি
- হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
- ভেঙে পড়ার শঙ্কায় সম্মিলিত ইসলামী ব্যাংক
- কি লেখা ছিল এপস্টেইনের চিরকুটে, কেন লুকিয়ে রাখা হয়েছিল?
- ইরানে হামলাকে ভুল মনে করেন ৬১ শতাংশ আমেরিকান
- যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা
- ৬ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ
- মানব পাচারের রানি নূরজাহান
- পর্যায়ক্রমে ভিসা পুরোদমে চালু করবে ভারত
- মার্কিন নিষেধাজ্ঞা রুখতে পাল্টা যে পদক্ষেপ নিল চীন
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ইরান কি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অস্ত্রের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’
- প্রথমে পোশাকে মিল, পরে ডিএনএ পরীক্ষায় বৃষ্টির মরদেহ শনাক্ত
- ব্যাংকে চাকরির টাকায় সংসার চালানো কি হালাল, যা বললেন আহমাদুল্লাহ
- ইস্টার্ন রিফাইনারিতে ১৯ দিনে শোধিত হয়নি লাখ টন জ্বালানি
- ‘আমরা জলদস্যুদের মতো কাজ করি’
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্নাঢ্য অভিষেক
- নবান্ন রেস্টুরেন্ট আবারও বিক্রি হচ্ছে!
- ১৪ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ
- মতলব সমিতির নতুন কমিটির শপথ
- বগুড়া সোসাইটির জাঁকজমকপূর্ণ অভিষেক
- বিপার জমজমাট বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ রোববার
- নিউ ইয়র্ক বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন
- গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি আতিক ও সম্পাদক ফয়ছল
- পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
