প্রযোজকের নোটিশ পেয়ে কাজে ফিরলেন শাকিব
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৯
সময়মতো সিনেমার কাজ শেষ না করায় শাকিব খানের কাছে নোটিশ পাঠিয়েছিলো চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। গত বছর এই প্রতিষ্ঠানের ব্যানারে শাহিন সুমনের পরিচালনায় ‘একটু প্রেম দরকার’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন শাকিব।
বেশ সময় নিয়ে কোনোমতে সিনেমাটির শুটিং শেষ করলেও বাকি ছিলো ছবির ডাবিং।সিনেমাটির কাজ শেষ করার অনুরোধ জানিয়ে শাকিবের কাছে নোটিশ পাঠায় শাপলা মিডিয়া। সেই অনুরোধে সাড়া দিয়ে কাজে ফিরছেন শাকিব খান। এরই মধ্যে ছবিটির ডাবিংয়ের জন্য সময় দিয়েছেন শাকিব। বিষটি জাগো নিউজকে নিশ্চিত করেছেন এই ছবির নির্মাতা শাহীন সুমন।
শাহীন সুমন বলেন, ‘আগামী ১৪ সেপ্টেম্বর থেকে তিন দিন ডাবিংয়ের তারিখ দিয়েছেন শাকিব খান। এই তিন দিন কাজ করলে আশা করছি, ছবিটির কাজ শেষ হবে।’
শাকিব খানকে পাঠানো এই নোটিশে বলা হয়, শাকিব খান সিনেমাটিতে অভিনয় করার জন্য ৬০ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন। তার পারিশ্রমিক পরিশোধ করা হলে ২০১৮ সালের ২৬ জুন রাজধানীর হোটেল ওয়েস্টিনে ছবির মহরতে অংশ নেন তিনি। ২৫ সেপ্টেম্বর থেকে ছবিটির শুটিং শুরু করেন শাকিব খান।
তবে সময়মতো শুটিংয়ে উপস্থিত থাকতেন না বলে শাকিবের বিরুদ্ধে অভিযোগ করেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। শাকিবের অনিয়মের জন্য ছবিটিতে অতিরিক্ত ১ কোটি টাকা খরচ হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
গত বছরের ১৬ ডিসেম্বর ছবিটি মুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল। ছবির কাজ অসম্পূর্ণ থাকায় সেই সময় ছবিটি মুক্তি পায়নি। আবারও সামনে ১৬ ডিসেম্বর ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাপলা মিডিয়া।
সাত দিনের মধ্যে ছবিটির কাজের ব্যাপারে সিদ্ধান্ত না দিলে একটু প্রেম দরকার ছবিটির এ পর্যন্ত খরচ হওয়া দুই কোটি ৩১ লাখ ৩৮৩ টাকা এবং শাপলা মিডিয়ার এক বছরের ক্ষতিপূরণ দিয়ে ছবিটি শাকিব খানের মালিকানায় নেয়ার জন্য অনুরােধ করা হয়েছিলা। অন্যথায় শাকিব খানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন প্রযোজক সেলিম খান।
এর আগেই ডাবিংয়ের জন্য সময় দিয়েছেন শাকিব। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।
প্রসঙ্গত, ‘একটু প্রেম দরকার’ ছবিটির পরে শাকিব খান শাপলা মিডিয়ার ‘শাহেন শাহ’ নামের আরেকটি ছবিতেও অভিনয় করেছেন। ওই ছবিটিও মুক্তির অপেক্ষায়। শাকিব মাঝে ব্যস্ত ছিলেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের ছবি নিয়ে। পাসওয়ার্ড নামের সেই ছবিটি গত ঈদুল ফিতরে মুক্তি পায়। ঈদুল আজহায় মুক্তি পায় শাকিব অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’।
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
