প্রবাসীদের ভোট দেয়ার জন্য ব্যালট পেপার পাঠানোর দাবি
নিজেস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট দেয়ার জন্য ব্যালট পেপার পাঠাতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে প্রবাসী বাঙালি কল্যাণ সমিতি (প্রবাকস)।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বরাবর পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ‘প্রবাসী ভোটারদের ভোট দেয়ার ব্যবস্থার জন্য একটি প্রতিনিধি দল চলতি বছরের ২৩ মে আপনার সঙ্গে সাক্ষাৎ করে। ওইসময় আপনি প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট দিতে আহ্বান জানান। এরপর প্রবাকসের পক্ষ থেকে এ ব্যাপারে বিশ্বব্যাপী প্রচারণা চালানো হয়। ইতোমধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, সিলেট, পাবনা, নোয়াখালী, খুলনাসহ বিভিন্ন জেলা রিটার্নিং অফিসারের কাছে প্রবাসীরা ইমেইল এবং ডাকযোগে ন্যাশনাল আইডি কার্ডের নম্বরসহ আবেদন করেন। কিন্তু অদ্যাবধি বিদেশের কোথাও ব্যালট পেপার পাঠানো হয়নি।’
চিঠিতে আরো উল্লেখ করা হয়, ‘প্রবাসীদের ভোটাধিকার বিদ্যমান আইনে থাকলেও বিগত নির্বাচন কমিশনগুলো কখনোই ভোটাধিকার বাস্তবায়নের উদ্যোগ নেয়নি। প্রবাসীরা কেউ এর আগে পোস্টাল ব্যালটের জন্য আবেদনও করেননি। এবার নির্বাচন কমিশনের সামনে সেই সুযোগ এসেছে। প্রবাসীরা অনেকেই এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে রিটার্নিং অফিসার বরাবর ইমেইলে আবেদন করেছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে রিটার্নিং অফিসারগনের নিকট নির্দেশনা পাঠানো হলে প্রবাসীরা হয়তো প্রথমবারের মতো ভোট দেয়ার সুযোগ পাবে। তাহলে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে আপনার সুস্পষ্ট অঙ্গীকার পূরণ হবে। এ ব্যাপারে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সবিনয় আবেদন জানাচ্ছি।’
জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে প্রবাসীরা বিদেশ থেকে ভোট দিতে পারবেন। ব্যালট পেপারের জন্য বিদেশ থেকে ডাকযোগে জেলা রিটার্নিং অফিসারের কাছে দরখাস্ত করতে হবে। দরখাস্ত ডাকযোগে বাংলাদেশে পৌঁছানোর পর প্রবাসীদের বিদেশের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হবে। তারপর পছন্দের প্রতীকে ভোট দিয়ে পুনরায় ডাকযোগে রিটার্নিং অফিসারের কাছে ৩০ ডিসেম্বরের আগে ফেরত পাঠাতে হবে।
প্রবাসী যাদের ন্যাশনাল আইডি কার্ড আছে, যারা নির্বাচনের সময় ভোট দিতে বাংলাদেশে যাবেন না এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে বিদেশ থেকে ভোট দিতে আগ্রহী, তাদের শিগগিরই নিজ নিজ জেলা রিটার্নিং অফিসারের কাছে (জেলা প্রশাসক) পোস্টাল ব্যালটের জন্য দরখাস্ত পাঠাতে হবে। দরখাস্তে ন্যাশনাল আইডি কার্ডের নম্বর, ন্যাশনাল আইডি কার্ডের অপর পৃষ্ঠায় থাকা ঠিকানা উল্লেখ করতে হবে। বিদেশে যে ঠিকানায় ব্যালট পেপার পাঠাতে হবে ওই ঠিকানা অবশ্যই দরখাস্তে উল্লেখ করতে হবে।
এদিকে ভোট দিতে ইচ্ছুক প্রবাসীদের তালিকা নির্বাচন কমিশনে আলাদাভাবে জমা দেয়ার উদ্যোগ নিয়েছে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের দাবিতে কর্মরত অরাজনৈতিক সংগঠন প্রবাকস। ভোট দিতে ইচ্ছুক প্রবাসীদের রিটার্নিং অফিসারের কাছে ডাকযোগে প্রদত্ত দরখাস্তের কপি প্রবাকসের কো-অর্ডিনেটর ওমর আলীর কাছে ই-মেইলে ((omarali1971@gmail.com) পাঠাতে হবে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
