প্রতি তিনজনের একজন লিভার রোগে আক্রান্ত
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮
বাংলাদেশে প্রতি তিনজনের একজন লিভার রোগে আক্রান্ত বলে জানিয়েছেন লিভার বিশেষজ্ঞরা। হেপাটোলজি সোসাইটি আয়োজিত পঞ্চম আন্তর্জাতিক লিভার সম্মেলনে অংশ নিয়ে তারা এ কথা জানান। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে ১ কোটি ক্রনিক হেপাটাইটিস এবং সাড়ে ৪ কোটি মানুষ ফ্যাটি লিভার রোগে আক্রান্ত। অর্থাৎ প্রতি তিনজনে একজন কোনো না কোনোভাবে লিভার রোগে আক্রান্ত। বাংলাদেশে হেপাটাইটিস বি, সি ও ফ্যাটি লিভার ছাড়াও সারা বছর হেপাটাইটিস ‘ই’ ভাইরাসের প্রাদুর্ভাব চলতে থাকে। চলতি বছরের এপ্রিল ও জুলাই মাসে চট্টগ্রামে হেপাটাইটিস ‘ই’ ভাইরাস মহামারি আকার ধারণ করে।
অধ্যাপক মবিন খানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) এম এ মালিক। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশিষ্ট ভাইরোলজিস্ট অধ্যাপক মো. নজরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক আবু সাইদ, ডা. শাহিনুল আলম, ডা. গোলাম মোস্তফা, ডা. গোলাম আজম ও ডা. মোতাহার হোসেন।
সম্মেলনে আন্তর্জাতিক লিভার বিশেষজ্ঞদের মধ্যে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার অধ্যাপক কুমার বিশ্বনাথান, ফ্রান্সের রেলোকা পাইস, সিঙ্গাপুরের প্রফেসর লিম সিং, যুক্তরাজ্যের প্রফেসর ইমানোয়েল সোসাজ্জিস, প্রফেসর অনীল ধাওয়ান, ডা. অনিতা ভার্মা, ডা. অনিতা ব্যানার্জি, জাপানের হীরানাও অকোবো এবং ভারতের প্রফেসর নাগেশ্বর রেড্ডি ও মিশরের অধ্যাপক আব্দুল ওয়াহাব আলী। লিভার সম্মেলনে বাংলাদেশের দুই সহস্রাধিক বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করেন।
অধ্যাপক মবিন খানের নেতৃত্বে পরিচালিত গবেষণায় দেখা যায়, উন্নত বিশ্বের মতো বাংলাদেশের সাধারণ মানুষের আর্থ-সামাজিক অবস্থা পরিবর্তনের সঙ্গে সঙ্গে লিভার রোগের প্রাদুর্ভাবেরও বিবর্তন হচ্ছে। লিভার-সংক্রান্ত সংক্রামক ব্যাধির প্রবণতা থেকে অসংক্রামক ব্যাধির উচ্চ প্রাদুর্ভাবে বিবর্তিত হচ্ছে বাংলাদেশ। বর্তমানে উভয় প্রকার লিভার রোগের প্রবণতার মুখোমুখি হচ্ছে সাধারণ মানুষ।
সম্মেলনের বৈজ্ঞানিক অধিবেশনে হেপাটাইটিস বি ভাইরাস নির্মুল, হেপাটাইটিস ‘সি’ ভাইরাস নিরাময়, ফ্যাটি লিভার প্রতিরোধ, শিশু ও গর্ভবতী মায়েদের লিভার রোগের চিকিৎসা সম্পর্কে শীর্ষস্থানীয় লিভার বিশেষজ্ঞরা আলোচনা করেন।
মিশরের লিভার ট্রান্সপ্ল্যান্ট বিশেষজ্ঞ প্রফেসর আব্দুল ওয়াহাব আলী মিশরের লিভার ট্রান্সপ্ল্যান্ট সেন্টার স্থাপনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও লিভার ট্রান্সপ্ল্যান্ট সেন্টার চালু করার বিষয়ে প্রযুক্তিগত পরমর্শ দেন। লিভার রোগ নির্ণয়ে ইমেজিং বিষয়ে বিতর্কে অংশগ্রহণ করেন হায়দরাবাদের ইআরসিপি বিশেষজ্ঞ অধ্যাপক নাগেশ্বর রেড্ডি ও জাপানের এমআরআই বিশেষজ্ঞ হীরনাও অকোবো।
সম্মেলনে আরও জানানো হয়, বাংলাদেশের প্রতিটি নগর হেপাটাইটিস ‘ই’ ভাইরাসের সাময়িক মহামারির ঝুঁকিতে আছে। তবে সেটা মোকাবেলা করার জন্য তেমন প্রযুত্তিগত প্রস্তুতি নেই। তাই লিভার রোগের এমন প্রবণতা মোকাবেলা করার জন্য অনতিবিলম্বে দেশে একটি স্বতন্ত্র লিভার ইন্সটিটিউট প্রতিষ্ঠা করা জরুরি এবং প্রয়োজন এক হাজার লিভার বিশেষজ্ঞ।
প্রসঙ্গত, বর্তমানে দেশের লিভার বিশেষজ্ঞের সংখ্যা একশোর নিচে। অর্থাৎ প্রতি বিশ লাখে একজন মাত্র লিভার বিশেষজ্ঞ আছেন।
হেপাটোলজি সোসাইটি, ঢাকার জেনারেল সেক্রেটারি ডা. মো. শাহিনূল আলম স্বাক্ষরিত প্রেসবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- ৮৩ লাখ শরণার্থী জরুরি সহায়তা হারানোর ঝুঁকিতে
- মিষ্টির আসনে উপনির্বাচন ৯০ দিনের মধ্যে
- ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র টেলিভিশন ডিবেট ৭ অক্টোবর
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বাড়াচ্ছে এআই!
- টাইমস স্কয়ারে দুর্গোৎসব ১০ ও ১১ অক্টোবর
- সেন্টার ফর এনআররি ব্র্যান্ডিং বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সেক্স কমে গেলে যেসব শারীরিক সমস্যা হয় (ভিডিও)
- নবজাতকের মায়েদের স্তনের পাঁচটি সমস্যা এবং তার সমাধান
- ‘ওরাল সেক্স’র আগে-পরে দাঁত ব্রাশ করতে নিষেধ চিকিৎসকদের
- দেহ বিষমুক্ত রাখতে গরম পানি পানের উপকারিতা
- স্যানিটারি প্যাড তরুণ প্রজন্মের ভয়াবহ নেশা!
- ৬ মেডিকেল কলেজের নতুন নামকরণ
- প্লাস্টিক বা কাচ নয় পানি পান করুন স্বাস্থ্যকর মাটির বোতলে
- ফ্যাটি লিভারের যত সমস্যা
- মিষ্টি বা টক দই কোনটি স্বাস্থ্যের জন্য ভালো?
- দেশের প্রধান তেলবীজ সরিষা : অ্যান্টিবায়োটিকের বিকল্প
- নিয়মিত সঙ্গমে কি ওজন বাড়ে, নাকি কমে?
- দেশে কম বয়সে হৃদরোগ-মৃত্যু বাড়ছে
- মানসিক চাপ থেকে হৃদরোগ
- কোষ্ঠকাঠিন্য দূর করার সাতটি সহজ উপায়
- এ সময়ে শিশুর রোগবালাই এবং চিকিৎসা
