পূর্বাঞ্চল রেলে বাড়ছে গতি, সময়সূচিতে পরিবর্তন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩
তিন বছরের বেশি সময় পর নতুন সময়সূচি কার্যকর করতে যাচ্ছে পূর্বাঞ্চল রেলওয়ে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন সময়সূচিতে চলাচল করবে ট্রেন। এ ক্ষেত্রে ট্রেনভেদে যাত্রার সময় ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১ ঘণ্টা ৩০ মিনিট পর্যন্ত কমিয়ে এনেছে রেলওয়ে।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, রেলওয়ে পূর্বাঞ্চলের অধীনে এক লেনের রেললাইন দুই লেনে উন্নীত করা হয়েছে। এ ছাড়া রেলের বহরে যুক্ত হয়েছে অত্যাধুনিক ইঞ্জিন ও কোচ। এ কারণে গতি বাড়ছে ট্রেনের। সবমিলিয়ে নতুন সময়সূচি কার্যকর করতে যাচ্ছে রেলওয়ে। প্রত্যেক বছরই একটি নির্দিষ্ট সময়ে সময়সূচি প্রণয়নের কথা থাকলেও তা হয়ে ওঠেনি। সবশেষ ২০২০ সালের ১০ জানুয়ারি সময়সূচি প্রণয়ন করা হয়েছিল।
জানা গেছে, চট্টগ্রাম থেকে সুবর্ণ এক্সপ্রেস সকাল ৭টায় ছাড়লেও নতুন সূচিতে ছাড়বে সকাল সাড়ে ৭টায়। ঢাকাগামী আরেক দ্রুতগতির ট্রেন সোনার বাংলা এক্সপ্রেস ছাড়ে বিকেল ৫টায়। নতুন সময় সূচিতে ছাড়বে পৌনে ৫টায়। আবার ঢাকা থেকে সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশে ছাড়বে বিকেল সাড়ে ৪টায়। সোনার বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়বে সকাল ৭টায়। তূর্ণা এক্সপ্রেস কমলাপুর ছাড়বে রাত ১১টা ১৫ মিনিটে। মহানগর এক্সপ্রেস ছেড়ে যাবে রাত ৯টা ১০ মিনিটে।
সুবর্ণ এক্সপ্রেসে ঢাকা-চট্টগ্রাম যাতায়াতে সময় লাগছে ৫ ঘণ্টা ২০ মিনিট এবং সোনার বাংলা এক্সপ্রেসে লাগছে ৫ ঘণ্টা ১০ মিনিট। নতুন সময়সূচিতে দুটি ট্রেনেরই লাগবে ৪ ঘণ্টা ৫৫ মিনিট।
চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধূলী আগের মতোই ছাড়বে বেলা ৩টায় এবং মহানগর এক্সপ্রেস ছাড়বে দুপুর সাড়ে ১২টায়। চট্টলা এক্সপ্রেস বর্তমানে সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এটি পৌঁছায় বেলা ৩টা ৫০ মিনিটে। নতুন সময় অনুযায়ী, এ ট্রেন চট্টগ্রাম স্টেশন ছাড়বে সকাল ৬টায়। ঢাকায় পৌঁছাবে দুপুর ১২টা ১০ মিনিটে। আর তূর্ণা এক্সপ্রেস এখন রাত ১১টায় ছাড়লেও নতুন সময়সূচি অনুযায়ী ছাড়বে রাত সাড়ে ১১টায়। তবে আধা ঘণ্টা দেরিতে ছাড়লেও পৌঁছাবে আগের মতো ভোর সোয়া ৫টায়।
চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসে করে যাওয়া যাবে ৮ ঘণ্টা ৪০ মিনিটে। যেখানে এখন লাগে ৯ ঘণ্টা। এই ট্রেন এখন সকাল ৯টায় চট্টগ্রাম স্টেশন ছাড়ে, নতুন সূচিতে ছাড়বে ৭টা ৫০ মিনিটে। পাহাড়িকা এক্সপ্রেস সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে সকাল সাড়ে ১০টায়। আরেকটি ট্রেন উদয়ন এক্সপ্রেস আগের মতোই রাত পৌনে ১০টায় ছাড়বে। তবে গন্তব্যে পৌঁছাতে সময় কম লাগবে ১৫ মিনিট।
চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস বিকেল সোয়া ৫টায় ছাড়লেও নতুন সূচিতে ছাড়বে সন্ধ্যা ৬টায়। সময় লাগবে ৪ ঘণ্টা। চাঁদপুর থেকে মেঘনা ছাড়বে ভোর ৫টায়। ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস নতুন সূচি অনুযায়ী চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাবে সকাল সোয়া ৯টায়। আগের সময়সূচিতে ছিল সকাল ৭টা ২০ মিনিট। আর ময়মনসিংহ থেকে বিজয় এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে রাত ৮টা ১০ মিনিটে।
ঢাকা থেকে সিলেটগামী পারাবাত ট্রেন ঢাকা কমলাপুর স্টেশন থেকে ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে। এ ট্রেন এখন ছাড়ে ৬টা ২০ মিনিটে। সিলেট থেকে পারাবত এক্সপ্রেস ঢাকার উদ্দেশে রওনা দেবে বেলা সাড়ে ৩টায়। সিলেটগামী আরেকটি আন্তনগর উপবন এক্সপ্রেসের ঢাকা ছাড়ার নতুন সময় বেলা ১১টায়। যদিও এ ট্রেন এখন ছেড়ে যায় সকাল সাড়ে ৮টায়। ঢাকাগামী উপবন এক্সপ্রেস সিলেট স্টেশন থেকে ছাড়বে রাত ১১টায়।
ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ছাড়বে বেলা ২টা ৫৫ মিনিটে। এখন ছেড়ে যায় বেলা ৩টায়। কালনী এক্সপ্রেস সিলেট থেকে ছেড়ে যাবে সকাল সোয়া ৬টায়। ঢাকা থেকে কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস এখন সকাল ১০টা ৪৫ মিনিটে ছাড়লেও ভবিষ্যতে ছাড়বে সকাল সাড়ে ১০টায়। কিশোরগঞ্জ এক্সপ্রেস কিশোরগঞ্জ থেকে ছাড়বে বিকেল ৪টায়। জামালপুর এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়বে সকাল ১০টায়। যদিও এ ট্রেন এখন ছাড়ে সকাল সাড়ে ১০টায়। এটি ঢাকার উদ্দেশে রওনা দেবে বিকেল সাড়ে ৪টায়।
অগ্নিবীণা এক্সপ্রেস ঢাকা থেকে তারাকান্দির উদ্দেশে ছেড়ে যাবে বেলা সাড়ে ১১টায়। বর্তমানে ছাড়ে বেলা ১১টায়। তারাকান্দি থেকে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ছাড়বে সন্ধ্যা সাড়ে ৬টায়। কিশোরগঞ্জগামী এগারসিন্দুর গোধূলী এখন ছেড়ে যায় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে। নতুন সময় অনুযায়ী ছাড়বে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। এগারসিন্দুর গোধূলী কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে দুপুর ১২টা ৫০ মিনিটে।
রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, রেলের বহরে নতুন ইঞ্জিন ও কোচ যুক্ত হয়েছে। একই সঙ্গে বিভিন্ন একলেনের রেললাইন দুই লেনে উন্নীত করায় নতুন সময়সূচি প্রণয়ন করা হয়েছে। সূচি অনুযায়ী যাত্রীরা এখন আগের তুলনায় আরও কম সময়ে গন্তব্যে যাতায়াত করতে পারবেন।
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা
- তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে বিশৃঙ্খলা
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩২
- সাতসকালে সড়কে ঝরল ১০ প্রাণ
- ৩০ মাসের বকেয়া, গয়েশ্বর রায়ের বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- নগরীর ফুটপাতে ক্রেতা-বিক্রেতার ভীড়, ভোগান্তিতে পথচারী
- নারায়ণগঞ্জে মহাসড়কে দিনভর যানজট-যাত্রীদের চরম দুর্ভোগ
- সমুদ্র বন্দরে তিন নম্বর সর্তক সংকেত
- ‘যেখানে দুর্নীতি, সেখানেই অভিযান অব্যাহত থাকবে’
- ৫ মিনিটের ঘূর্ণিঝড়, উড়ে গেল দুই শতাধিক বাড়ি
- বৃষ্টি ঝরবে আরও দুদিন
- বাঙালি নদীর বাঁধ ভেঙে আতঙ্কে ৫০ গ্রামের মানুষ
- বিমানবন্দর সড়কে আবারো বিক্ষোভ, বাসে অগ্নিসংযোগ
- এবার লেবানন থেকে ইসরায়েলে হামলা
- কুমিল্লার রাজপথ দখল হয়ে গেছে : মির্জা ফখরুল
- পদ্মা সেতু দিয়ে ছুটবে ট্রেন, উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলের মানুষ
- নতুন রেলপথে চালু করা হবে ৮ জোড়া আন্তঃনগর ট্রেন
- পুলিশ হেফাজতে দুদক কর্মকর্তার মৃত্যু: মামলাটি ছিল ‘গায়েবি’
