পূজায় অংশ নেওয়ায় নুসরাতকে হত্যার হুমকি
প্রকাশিত: ৯ অক্টোবর ২০১৯
এবার দুর্গাপূজায় মহাঅষ্টমীতে স্বামীর সঙ্গে পূজামণ্ডপে গিয়ে অঞ্জলি দেন অভিনেত্রী নুসরাত জাহান। তার পূজার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অনেকে। তবে একজন মুসলমান হয়ে পূজায় অংশ নেওয়ায় সমালোচিত হয়েছেন তিনি। এমনকি হত্যার হুমকিও পেয়েছেন।
নুসরাতের পূজায় অংশ নেওয়া, ঢাক বাজানো ও নাচার ভিডিও দেখে ব্যাপারটা যতটা উৎসবমুখর মনে হচ্ছিল, পরিণতি মোটেও তেমনটা থাকেনি। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভারতীয় গণমাধ্যমে এ নিয়ে পক্ষে-বিপক্ষে তুমুল বিতর্ক চলছে।

ভারতের দারুল উলুম দেওবন্দের একজন পণ্ডিত মুফতি আসাদ কাশমী বলেন, ‘এটা নতুন কিছু নয়। তিনি হিন্দু দেবতাকে পূজা দিচ্ছেন, যদিও ইসলামের অনুসারীদের প্রতি নির্দেশ রয়েছে একমাত্র আল্লাহ ছাড়া আর কারও উপাসনা না করার। তিনি যা করেছেন তা হারাম। নুসরাত তার ধর্মের বাইরে বিয়ে করেছেন। তার নাম ও ধর্ম পরিবর্তন করা উচিত। যিনি মুসলিম নাম রেখে ইসলামের অমর্যাদা করেন এমন মানুষ ইসলামের প্রয়োজন নেই।’
ভারতের ন্যাশনাল কংগ্রেসের আসাম রাজ্যের আইটি সেলের এক কর্মী নুসরাতকে হত্যার হুমকিও দিয়েছেন।
তবে নুসরাতের পাশেও দাঁড়িয়েছেন অনেকে। অনেকের দাবি, সালমান খান ও শাহরুখ খান যখন পূজায় অংশ নেন তখন কেউ কোনো প্রশ্ন তোলেন না কেন? ধর্মনিরপেক্ষতা ও সম্প্রীতির ওপর একে হুমকি মনে করে সামাজিক যোগাযোগমাধ্যমে মত দিচ্ছেন অনেকে।
আলী শেখ নামের একজন টুইটারে লেখেন, একসময় আমি গণেশ পূজার প্যান্ডেল বানাতে দিনে আট ঘণ্টারও বেশি সময় দিতাম। আরতিতে অংশ নিতাম ও প্রসাদও খেতাম। সবাই একসঙ্গে আনন্দ করতাম। কেউ কখনো বিরক্ত বা আপত্তি করেনি। আমি নুসরাত জাহানের পক্ষে আছি।
তবে এসবে একেবারেই উদাসীন নুসরাত। তার বক্তব্য, জন্মসূত্রে তিনি মুসলমান এবং তার স্বামী হিন্দু হওয়ায় উভয় ধর্মের প্রতিই তিনি শ্রদ্ধাশীল। আর ধর্মবিশ্বাস নিতান্তই তার ব্যক্তিগত ব্যাপার বলে মনে করেন তিনি।

রোববার (৬ অক্টোবর) মহাঅষ্টমীতে শাড়ি ও সিঁদুর পরে নুসরাত তার স্বামীর সঙ্গে কলকাতার সুরুচি সংঘের পূজা মণ্ডপে গিয়ে পূজা দেন। তিনি চোখ বন্ধ রেখে হাতজোড় করে অঞ্জলির মন্ত্রপাঠ ও প্রার্থনা করেন। এরপর তিনি স্বামীর সঙ্গে ঢাক বাজান এবং নাচেনও। সামাজিক ও গণমাধ্যমগুলোতে তার এই ভিডিও ও ছবি দ্রুত ছড়িয়ে পড়ে।
এদিকে পশ্চিমবঙ্গের একটি পূজা আয়োজনে অসাম্প্রদায়িকতার থিম নিয়ে মণ্ডপ সাজানো হয়েছে। মণ্ডপে বেজেছে আজানের সুর, সঙ্গে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধদের প্রার্থনাও ছিল। দেবীকে নিরস্ত্র অহিংসরূপে সাজানো হয়েছে মণ্ডপটিতে। আয়োজকদের শ্লোগান ‘আমরা এক, একা নই।’

সাম্প্রদায়িক সম্প্রীতির এই আয়োজনের প্রশংসা করেছেন অনেকেই। কিন্তু এতে খুশি হয়নি কট্টর হিন্দুত্ববাদীরা। এই পূজার আয়োজকদের নামে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা ঠুকে দিয়েছে একটি হিন্দুত্ববাদী সংগঠন।
ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা নতুন কিছু নয়। দুর্গাপূজা ঘিরে এই বিপরীতধর্মী দুটি ঘটনা সেখানে এ মুহূর্তের সবচেয়ে আলোচিত ইস্যু। সেখানে ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতার প্রশ্নে সকল মত-পথের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান কোনদিকে যাবে, সেটাই এখন দেখার বিষয়।
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্নাঢ্য অভিষেক
- নবান্ন রেস্টুরেন্ট আবারও বিক্রি হচ্ছে!
- ১৪ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ
- মতলব সমিতির নতুন কমিটির শপথ
- বগুড়া সোসাইটির জাঁকজমকপূর্ণ অভিষেক
- বিপার জমজমাট বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ রোববার
- নিউ ইয়র্ক বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন
- গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি আতিক ও সম্পাদক ফয়ছল
- পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
- জামিল লিমনের মরদেহ দেশে পাঠানো হচ্ছে
- সংসদে জামায়াতকে টার্গেট করে বিএনপি সরব
- জামাইকায় যৌন নির্যাতনের অভিযোগে ইমাম গ্রেপ্তার
- আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে ওয়াশিংনে বিক্ষোভ
- জর্জিয়ায় বিএনপি’র কর্মশালা
- আজকাল ৯২০
- লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
- এএসআই-কনস্টেবলদের কপাল পোড়ার শঙ্কা
- সাত জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ট্রাম্প-পুতিনের দেড় ঘণ্টার ফোনালাপ, কী কথা হলো
- প্রকাশ্যে জকসু নেতা নাঈমকে চড় মারলেন ছাত্রদল নেত্রী
- ‘৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার’- আদালতে লিমন-বৃষ্টির বন্ধ
- বোমা নয়, অবরোধে জোর—ইরানের অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
- লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক
- ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, চাপে রিপাবলিকানরা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মুত্রথলীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত সারজিসের
- অর্ধেকে নেমেছে সয়াবিন তেলের আমদানি, বাজারে সরবরাহ-সংকট
- যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই: ইরান
- হিশামকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
