পাল্টে গেলেন বাদশা হারুন রশিদ
ধর্ম ডেস্ক
প্রকাশিত: ৫ জানুয়ারি ২০১৯
‘পৃথিবীর মন্দরাও মনে করে কিয়ামতের মাঠে তাদের ধার্মিক শ্রেণীতে ফেলা হবে।’ হারুনের দিল কেঁপে উঠল বাণী শুনে। নিজে নিজেই বললেন, শান্তির খোঁজে এ উপদেশ যথেষ্ট।
ফটকে টোকা দিল বন্ধু। ভেতর থেকে আয়াজ বিরক্ত হয়ে জানতে চাইলেন, কে ওখানে। বাদশা হারুন রশিদ এসেছেন। বলতেই আয়াজ বিরক্ত হলেন। আমার কাছে তার কী প্রয়োজন। যেন ধমকালেন। তার কাছেই বা আমার কী প্রয়োজন। আমাকে দুনিয়ায় টেনো না। বন্ধু বললেন, বাদশার সম্মান রক্ষা করে ফটক খুলুন। আহ! চঞ্চল করো না আমাকে।
ফটক মেলে প্রবেশের অনুমতি দিলেন। ফিরে থাকলেন অন্যদিকে। বাদশার মুখ যেন দেখতে না হয়। হঠাৎ আলো নিভিয়ে দিলেন। আঁধারেই আয়াজের হাত চেপে ধরলেন বাদশা। আফসোস করলেন আয়াজ। হায়!
এই নরম কোমল হাত জাহান্নামের আগুন থেকে রক্ষা পেলে হয়। বলেই নামাজে দাঁড়ালেন। বাদশা কেঁদে কেঁদে বলে চললেন, দয়া করে আরও কিছু বলুন আমাকে। নামাজ শেষে আয়াজ বললেন, মহানবীর আত্মীয় ছিলেন তোমার পিতা। তিনি তার কাছে খলিফা হওয়ার বাসনা করেছিলেন। মহানবী এ কথা বলেছিলেন তাকে। হাজার বছর খলিফাগিরি করার চেয়ে মাবুদের হৃদয়ে আশ্রয় খোঁজ।
আমি তোমাকে রাজ্য রেখে মনোরাজ্য দান করলাম। আয়াজ চুপ হলেন। দয়া করে আরও কিছু বলুন। বাদশা বিনয়ী অনুরোধ জানালেন। আয়াজ এবার খলিফা আবদুল আজিজের উপদেষ্টাদের উপদেশ শোনালেন। ‘পরকালের পাকড়াও থেকে বাঁচতে হলে বৃদ্ধদের পিতা ভেব।
যুবকদের, বালকদের সন্তানের চোখে দেখ। নারীদের সঙ্গে বোন বা মায়ের আচরণ কর। এ রাজ্যই তোমার ঘর। প্রজারা গোটা এক পরিবার। পিতৃতুল্যদের শ্রদ্ধা জানিও। ভাইদের বুকে টেনে নিও। শিশুদের যত্ন নিও। ভয় হচ্ছে।
তোমার নারী সুলভ চেহারা দোজখে না পোড়ে। বাদশা কেঁদে জার জার হলেন। বুক ভাসালেন চোখের জলে। আয়াজ ফের বলতে শুরু করলেন একটু থেমে। মাবুদকে ভয় কর। সাবধান, বিচার দিবসে সবাইকে প্রশ্ন করা হবে। পাপ, পুণ্য সেদিন নিত্তি দিয়ে মাপা হবে। সবাই সুবিচার পাবে।’
যদি কোনো বুড়ি খিদের কষ্টে মাবুদের দরবারে নিশি রাতে কাঁদে। যদি খিদায় না ঘুমান। যদি মাবুদের কাছে অভিযোগ করে তোমার বিরুদ্ধে, তুমি পাকড়াও হবে। আয়াজের সব ঐশী বাণীতে কেঁদে গড়াগড়ি হলেন বাদশা।
শান্ত হয়ে জানতে চাইলেন, আপনার কি কোনো ঋণ আছে? আয়াজ উত্তর দিলেন, হ্যাঁ, মাবুদের কাছে আমার অনেক ঋণ আছে। এজন্য যদি তিনি আটক করেন তবে কতই না আফসোস। কারও কাছে ঋণী কিনা জানতে চেয়েছি।
হাত কচলালেন বাদশা। শুকরিয়া মাবুদের কাছে। তার প্রচুর ধনসম্পদ আমি অর্জন করেছি। তারপর বাদশা হারুন হাজার মুদ্রা ভরা থলি রাখলেন তার পায়ের কাছে। এই মুদ্রা অবৈধ নয়। এসব মায়ের সম্পত্তি বেঁচে পেয়েছি। দয়া করে গ্রহণ করুন।
ফজল আয়াজ খুব বিরক্ত হলেন। হায়! এসব উপদেশ বাণী কোনো উপকার আসেনি তোমার। এখানে বসে থেকেই অত্যাচার শুরু করলে! তোমাকে হালকা করে পরিত্রাণের চেষ্টা করছি। তুমি আমাকে আক্রান্ত করছ। ঠেলে দিচ্ছ আঁধারে।
যাকে দেয়ার তাকে বঞ্চিত করে থলি দিচ্ছ অন্যকে। হে, হারুন যা কিছু আছে মাবুদকে বিলিয়ে দাও। উপদেশ বাণীতে কোনো উপকারই তোমার হয়নি। বলেই তাদের বিদায় দিয়ে শক্ত করে ফটক বন্ধ করলেন। ভাঙাচোরা শরীরে বিষণ্ণতা অনুভব করলেন বাদশা। ঘোড়ায় চড়ে ফুরফুরে সতেজ মনে বললেন- সত্যিই তিনি মক্কার কামেল দরবেশ।
মানুষ যদি খারাপ সবকিছু ছেড়ে খাঁটি তওবা করে, মাবুদ তাকে মাফ করে দেন। সে যা চায় তাই তাকে দান করেন। আমরা যদি ছোট থেকেই তাওবা করতে শিখি, আমাদেরও ক্ষমা করবেন মাবুদ। আমরাও তখন ঐশী পুরস্কার পাব।
দরবেশ আয়াজের অমর কথা
* নির্জনতা নামে রাতে। রাত্রি আমায় আনন্দ দেয়। ষ দিনে বিষণ্ণতা নামে, হইচই শব্দে। দিবস অপছন্দ আমার। * নির্জনতাকে যে ভয় পায় সে দুনিয়াপ্রেমী। ষ জান্নাতে কান্না যেমন আশ্চর্য হওয়া, অস্থায়ী সংসারে হেসে ওঠাও তেমনই। যে মাবুদকে ভয় করে, সমাজ তাকে ভয় পায়। যে ভয় পায় না মাবুদকে তাকে ভয় করে না কেউ। * সংসারে পা রাখা সহজ। খুব কঠিন বেরোনো। * কারো অনুরোধে সৎ কাজকে ভালোবাসা কপটতা। লোক দেখানো সৎ কাজ করা, আগুন পূজার মতো। * এই দুই ভাব ছাড়তে পারলে মাবুদ তোমাকে হেফাজত করবেন। মাবুদের প্রেম ঢুকবে হৃদয়ে। * কেউ কেউ পবিত্র স্থান থেকে পবিত্রতা লাভ করে। অনকেই মক্কা গিয়েও অপবিত্রতা নিয়ে ফিরে আসে।
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
