পালাতে পালাতে ক্লান্ত গাজাবাসী
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৫
এপ্রিলের গোড়ার দিকের কথা। গাজার পূর্বাঞ্চল থেকে কয়েক হাজার ফিলিস্তিনিকে শহর ছাড়ার নির্দেশ দেয় ইসরাইলি বাহিনী। চলতি মাসে আরও কয়েকবার স্থানচ্যুতির নির্দেশ দিয়েছে ইসরাইলের বর্বর সেনাবাহিনী। যার মধ্যে শুজাইয়া, জেইতুন এবং তুফাহ অঞ্চলও অন্তর্ভুক্ত ছিল। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে গত ১৮ মাসে অন্তত কয়েকশবার এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরাইল। সকালে উত্তর থেকে দক্ষিণ, বিকালেই আবার দক্ষিণ থেকে উত্তরে। দূর থেকে দেখলে মনে হবে ভূমধ্যসাগরের ঢেউ- দানব বাতাসের তাণ্ডবে দলবেঁধে আছড়ে পড়ছে সৈকতে, পরক্ষণেই আবার ফিরছে নিজ ঠিকানায়! একই দশা এখন গাজাবাসীরও। ছোট্ট একটা নোটিশ; এলাকা ছাড়ো! অমনি প্রাণ হাতে নিয়ে ছুট! কিন্তু আর কত? ছুটতে ছুটতে সবাই ক্লান্ত! বিরক্তি এসে গেছে জীবনের প্রতি! রুখে দাঁড়াচ্ছে অনেকেই— আর স্থানচ্যুতি নয়! যাওয়ার জায়গাটাই বা আর কোথায়— ঘুরেফিরে সেই তো গোলকধাঁধায় ফেরা।
ইসরাইলের উচ্ছেদ আদেশে প্রতিবারেই শহর ছেড়ে পালানোর হিড়িক পড়লেও এবার সেই আদেশ অমান্য করে নিজ বাড়িতেই থাকছেন গাজাবাসী। কারণ বর্বর সেনাদের নির্মম অত্যাচারে দৌড়াতে দৌড়াতে একেবারে ক্লান্ত হয়ে পড়েছেন তারা। আদেশ না মানলে বোমার আঘাতে যেকোনো সময় ছিন্নভিন্ন হতে পারে দেহ। তবুও বাস্তুচ্যুত হওয়ার পরিবর্তে নিজের বাড়িতে থেকে ইসরাইলের আক্রমণের মুখোমুখি হওয়াকেই বেছে নিচ্ছেন গাজাবাসী। দেড় বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে নতুন করে হারানোর আর ভয় নেই তাদের। আল-জাজিরা।
গাজায় যুদ্ধের দেড় বছর পর প্রায় ৭০ শতাংশ ভূখণ্ড এখন খালি করার নির্দেশে রয়েছে। ১৮ মার্চ থেকে গাজার বিভিন্ন শহরে কমপক্ষে চব্বিশটি বাস্তুচ্যুতির আদেশ জারি করেছে ইসরাইল। যার মধ্যে বেইত হানুন, বেইত লাহিয়া, গাজা সিটি, দেইর আল-বালাহ, আল-নুসাইরাত এবং খান ইউনিসও রয়েছে। ৩১ মার্চ ইসরাইল দক্ষিণতম প্রদেশ রাফাহতেও একটি আদেশ জারি করে।
জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, শুধু ১৮ মার্চ থেকে ৮ এপ্রিলের মধ্যে প্রায় ৪ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। তবে কয়েকটি অঞ্চলের বাসিন্দারা বাস্তুচ্যুতির আদেশের পরও নিজ শহরেই থাকছেন। বাড়ি ছেড়ে যেতে অস্বীকৃতি জানাচ্ছেন তারা। ৪৩ বছর বয়সি পাবলিক স্কুলের শিক্ষক আদেল মুরাদ বলেছেন, ইসরাইলের তীব্র বোমাবর্ষণ থেকে বাঁচতে তার পরিবারের ৯ সদস্যকে নিয়ে শুজাইয়া থেকে পশ্চিম আল-নাসরপাড়ায় পালিয়ে যান তিনি। কিন্তু জায়গার অভাবে তারা সেখানে বেশিক্ষণ থাকেননি। পরের দিনই ইসরাইলি আদেশ অমান্য করে বাড়িতে ফিরে আসেন তারা। মুরাদ বলেছেন, আমি বাস্তুচ্যুতিতে বিরক্ত, বাস্তুচ্যুতি হলো অপমান। কোথাও থাকার জায়গা নেই। আমাকে ধ্বংসস্তূপের মধ্যে থাকতে হলেও আমি আর আমার বাড়ি ছেড়ে যাব না।
ইসরাইলি সেনাবাহিনীর বাস্তুচ্যুতির আদেশ অমান্য করে ৪৮ বছর বয়সি মাহমুদ সারহানও তার ছয় সন্তানকে নিয়ে থাকছেন জেইতুন অঞ্চলে। তিনি বলেছেন, আমাদের আর কোনো বিকল্প নেই। আমি আমার প্রতিবেশীদের সঙ্গে সিদ্ধান্ত নিয়েছি। আমরা আর পালিয়ে যাব না।
ইসরাইলের পাশাপাশি গাজা খালি করার জন্য মরিয়া যুক্তরাষ্ট্রও। এরই পরিপ্রেক্ষিতে একের পর এক পরিকল্পনাও করেছে দেশটি। সম্প্রতি হামাসকে গাজা ছাড়ার লোভনীয় প্রস্তাবও দিয়েছিল যুক্তরাষ্ট্র। গোপনে গাজা ত্যাগ ও নিরস্ত্রীকরণের জন্য সংগঠনটিকে দুই বিলিয়ন ডলারের প্রস্তাব দেয়। পরিবারসহ নিরাপদে দেশত্যাগের মতো সুবিধাও ছিল সেই প্রস্তাবে। তবে একবাক্যে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন হামাসের শীর্ষ নেতারা। এদিকে গাজায় ইসরাইলের বিমান হামলা নিরলসভাবে চলছেই।
জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার জানিয়েছেন, ১৮ মার্চ থেকে ৯ এপ্রিলের মধ্যে বাস্তুচ্যুতদের আবাসিক ভবন এবং তাঁবুতে ইসরাইলি হামলার প্রায় ২২৪টি ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অনেকেই। যাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। সোমবার পর্যন্ত গত এক ঘণ্টায় নতুন করে আরও ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলি হামলায় ৫১ হাজার ২৪০ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৬ হাজার ৯৩১ জন আহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ৫ লাখ মানুষ।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
