পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
প্রকাশিত: ৯ অক্টোবর ২০১৯
পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল জয় করেছেন জেমস পিবলস, মিশেল মেয়র এবং দিদিয়ের কেলোজ। এর মধ্যে জেমস পিবলস পেয়েছেন পুরস্কারটির অর্ধেক। আর বাকি অর্ধেক পেয়েছেন মিশেল মেয়র এবং দিদিয়ের কেলোজ; অর্থাৎ চার ভাগের এক ভাগ করে।
মঙ্গলবার (০৮ অক্টোবর) সুইডেনের স্থানীয় সময় বেলা ১১ টা ৫৫ মিনিটের দিকে (বাংলাদেশ সময় বিকেল প্রায় পৌনে ৪টা) এ বিভাগের নোবেল ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। রয়্যাল ইনস্টিটিউট অব সায়েন্সেস থেকে পদার্থবিজ্ঞানী নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়।
নোবেল কমিটি বলছে, সৌরজগতের বাইরে একটি গ্রহ আছে, যেটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে অন্যান্য গ্রহের মতোই- যার নাম এক্সোপ্ল্যানেট, এটি আবিষ্কারের জন্য নোবেলের অর্ধেক অংশ যৌথভাবে পেয়েছেন মিশেল মেয়র এবং দিদিয়ের কেলোজ। এছাড়া ভৌত মহাজাগতিক তাত্ত্বিক আবিষ্কারের জন্য পুরস্কারের দুইভাগের এক ভাগ পেয়েছেন জেমস পিবলস।
নোবেলের ওয়েবসাইট বলছে, ১৯৩৫ সালে কানাডায় জন্ম নেওয়া জেমস পিবলস যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানী। আর ১৯৯২ সালে সুইজারল্যান্ডে জন্ম নেওয়া মিশেল মেয়র জেনেভা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ। এছাড়া দিদিয়ের কেলোজও সুইজারল্যান্ডের নাগরিক। ১৯৬৬ সালে তার জন্ম। তিনি সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানী।
এর আগে সোমবার (০৭ অক্টোবর) মানবদেহের কোষগুলো কীভাবে অক্সিজেনের প্রাপ্যতা উপলব্ধি করে এবং খাপ খায়- এমন আবিষ্কারের স্বীকৃতিতে চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত হন দুই মার্কিন এবং এক ব্রিটিশ বিজ্ঞানী। তারা হলেন- যুক্তরাষ্ট্রের উইলিয়াম কায়েলিন জেআর ও গ্রেগ এল. সিমেনজা এবং ব্রিটেনের স্যার পিটার জে. রেটকলিফ।
এদিকে, বুধবার (০৯ অক্টোবর) আবার রয়্যাল ইনস্টিটিউট অব সায়েন্সেস থেকে রসায়ন বিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দ্য রয়্যাল সুইডিশ একাডেমি থেকে সাহিত্যে নোবেল দেওয়া হবে। এরপর শুক্রবার (১১ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করবে।
সর্বশেষ সোমবার (১৪ অক্টোবর) দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ঘোষণা করবে অর্থনীতিতে নোবেলজয়ীদের নাম।
নোবেলের জন্য এবার মনোনয়ন পেয়েছেন ৩০১ জন বা প্রতিষ্ঠান। এর মধ্যে ৭৮টি প্রতিষ্ঠান।
গতবছর সাহিত্যে নোবেল পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সুইডিশ একাডেমি। তখন বলা হয়েছিল, আগামী বছর অর্থাৎ ২০১৯ সালে এ বিভাগে একসঙ্গে দুটি পুরস্কার দেওয়া হবে। এর একটি ২০১৮ সালের জন্য, অপরটি ২০১৯ সালের। ইতোমধ্যে জানাও গেছে তা-ই।
১৯০১ সাল থেকে নিয়মিত নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি- এ ছয়টি খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে নোবেল পুরস্কারে ভূষিত করে নোবেল কমিটি।
- সৌদি আরবে জমি কেনার সুযোগ
- ঝুঁকি নিয়ে চালু হচ্ছে রূপপুর, কয়েকটি চুক্তি নিষ্পন্ন হয়নি
- গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
- একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি
- পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল
- তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা
- কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো
- ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা
- যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল
- যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ
- বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে
- গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব?
- ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা
- ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
- ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন
- সোসাইটির ভোটার সংখ্যা নিয়ে বাকবিতন্ডা
- যুক্তরাষ্ট্র আ.লীগ ও জাসদের প্রতিবাদ সভা
- জুলাই নিয়ে রাজনৈতিক বিভাজন
- আদালত কর্তৃক ট্রাম্পের জরিমানা ৫ মিলিয়ন ডলার
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- জ্যাকসন হাইটসে পবিত্র আশুরা পালিত
- আসেফ বারীর বিদায়ী অনুষ্ঠান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নতুন জীবন পেলেন রোনালদো
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর
- বাংলাদেশে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত
- ১৮ অক্টোবর সোসাইটির নির্বাচন!
- যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহালে অভিবাসীদের স্বস্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
