নয়া লুকে পুলিশের সাত চরিত্রে অপূর্ব!
প্রকাশিত: ১ এপ্রিল ২০১৯
সাতটি ভিন্ন গল্প নিয়ে মাবরুর রশীদ বান্নাহ নির্মাণ করেছেন নাটক ‘পুলিশ-একজন মানুষ’। আর এই নাটকেই পুলিশের চরিত্রে অভিনয় করেছেন সময়ের দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকটিতে এ অভিনেতা রূপদান করেছেন সাতটি চরিত্রে। চরিত্র সাতটিই পুলিশের। এতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন।
সম্প্রতি রাজধানীর উত্তরায় শেষ হয়েছে নাটকটির শুটিং। এই নাটকের সাতটি গল্পের মধ্যে একটি গল্প লিখেছেন অভিনেতা অপূর্ব আর একটি সংগৃহীত এবং বাকি পাঁচটি গল্প লিখেছেন নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ নিজেই।
মাবরুর রশীদ বান্নাহ বলেন, আমাদের দেশে পুলিশকে নিয়ে পজেটিভ ও নেগেটিভ দুই ধরনেরই ধারণা আছে। কিন্তু নেগেটিভটাই বেশি সমালোচিত হয়। কিন্তু দিনশেষে একজন পুলিশই যে সাধারণ মানুষের ভরসার জায়গা সেটা অনেকে ভুলে যায়। সাতটি ছোট গল্প নিয়ে এই নাটকটি নির্মাণ করেছি যেখানে কিছু বার্তা রয়েছে, অনেক কিছু শেখার আছে। আশা করছি এই নাটকটি দর্শকরা দেখার পর অনেকে অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে।

তিনি আরো বলেন, এই নাটকে আমি পুলিশের পজেটিভ দিকগুলোই তুলে ধরেছি। আর আমি কখনো ভিউয়ের হিসেব করে কোন নাটক নির্মাণ করি না। আমার প্রতিটা গল্পেই কোন না কোন ম্যাসেজ থাকে। এখানেও তাই।
নাটকটি নিয়ে অপূর্ব বলেন, এই কাজটি সত্যি অন্যরকম ভালো লাগা থেকে করেছি। এখানে পুলিশের চরিত্রে অভিনয় করেছি। এখানে পুলিশের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছি আমি। কখনো কনস্টেবল, কখনো এস আই, কখনো ট্রাফিক পুলিশ এরকম অনেকগুলো চরিত্র যার সবগুলোই পুলিশ সম্পর্কিত। পুলিশ সম্পর্কে আমরা নানান ধারণা হয়েছে। এই কাজটি থেকে অনেক কিছু শিক্ষনীয় আছে। এমন একটা কাজ করতে পেরে খুব ভালো লাগছে।
জানা গেছে, আসছে পহেলা বৈশাখ উপলক্ষে ইউটিউবে নাটকটি প্রচার করা হবে। আর এই পহেলা বৈশাখে এই নির্মাতার তিনটি নাটক ও একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রকাশিত হবে বিভিন্ন ইউটিউব চ্যানেলে।

এদিকে, বাংলা নববর্ষের নাটকের পাশাপাশি ঈদের নাটকের শুটিং নিয়েও ব্যস্ত রয়েছেন অপূর্ব। সম্প্রতি বাংলা নববর্ষ উপলক্ষে ‘এই বৈশাখে’ শিরোনামের নাটকের শুটিং শেষ করেছেন তিনি। সৈয়দ ইকবালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনি। এটি নববর্ষ উপলক্ষে নির্মিত হলেও এতে মূলত প্রেম ও বিরহের বিষয়ই বিভিন্ন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
এছাড়াও শুটিং শেষ করেছেন শুভর পরিচালনায় ‘মেঘের বাড়ি যাব’, বাবু সিদ্দিকীর ‘মেঘলা মেঘলা দিন’ ও ‘ভালোবাসার নীল আকাশ’ ও সরদার রোকনের ‘আমি থেকে আমরা’।
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
