নয়া লুকে চমক নিয়ে আসছেন অনন্ত জলিল
প্রকাশিত: ২১ মে ২০১৯
এলোমেলো লম্বা চুল নেমে গেছে ঘাড় পর্যন্ত। কিছু চুল উড়ছে কপালের চারপাশে। নবাবী স্টাইলের গোফ মুখ পেরিয়ে গেছে ঠোঁটের দুই পাশেই। আছে ছোট করে ছাটা দাড়িও। পরনে সাদা জুব্বার কালো রঙের চাদর। চোখে সানগ্লাস। দৃষ্টি বোঝা ভার। তবে চেহারায় ফুটে উঠেছে উদাস ও কঠিন এক অভিব্যক্তি।
দেখে বোঝার উপায় নেই তিনি অনন্ত জলিল। কিন্তু তিনি তাইই। নতুন ছবির জন্য এমন লুকেই দেখে দেবেন তিনি। ঢাকাই সিনেমার আলোচিত নায়ক অনন্ত জলিল বর্তমানে তার নতুন সিনেমা ‘দিন দ্য ডে’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। গত মার্চ মাসের শেষের দিকে ইরানে ‘দিন: দ্য ডে’ সিনেমার শুটিং শুরু করেন তিনি।
ইরানের হেরাতের এক দুর্গম পাহাড় ও মরুভূমি এলাকায় অনন্ত জলিল শুটিংকালীন উটের পিঠ থেকে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়েছিলেন। পরে ইরানের এসফাহনের একটি হাসপাতালে চিকিৎসা নেয়ার পর অনন্ত জলিলকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়। বেশ কিছুদিন বিরতি দিয়ে ঢাকায় ফিরে আসেন এই নায়ক। এরপর এপ্রিল মাসে আবারো ছবিটির শুটিং শুরু করেন।
ঢাকার হাতিরঝিল ও তিন’শ ফিট এলাকায় ছবিটির শুটিং করেছেন অনন্ত জলিল। এরই মধ্যে সিনেমার বেশ কিছু লুক প্রকাশিত হয়েছে। দিন দ্য ডে সিনেমার নানা রকম লুকে দেখা গেছে অনন্তকে। এবার নতুন লুক প্রকাশ করলেন তিনি। সোমবার নিজের ফেসবুক পেইজে একটি ছবি পোস্ট করেছেন অনন্ত জলিল, ক্যাপশনে লেখা ‘নিউ লুক ফর দিন-দ্য ডে’।
ছবিটিতে ইরানি নায়কদের মত দেখাচ্ছে অনন্তকে। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন বর্ষা। ছবিতে তার চরিত্রের নাম আজিন। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘দিন-দ্য ডে’। ছবিটির বাংলাদেশ অংশের প্রযোজক অনন্ত জলিল। এটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।
গত বছরের শেষ দিকে ইরানের ফারাবি ফাউন্ডেশনের সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনার জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন অনন্ত। ছবিতে বাংলাদেশ থেকে অনন্ত ও বর্ষার সঙ্গে নবাগত সুমন ফারুকও অভিনয় করছেন। পাশাপাশি ইরান ও লেবাননের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীও রয়েছেন।
- দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
