নির্মিত হবে সাপলুডুর সিক্যুয়েল
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৯
বছরের আলোচিত সিনেমা গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’। অনেক প্রত্যাশার জন্ম দিয়ে ছবিটি গত ২৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। ঢাকার ১৫টি হলসহ চলছে দেশের বিভিন্ন অঞ্চলের ৪২ টি হলে। প্রথমদিনে ছবিটি দেখতে দর্শকের মধ্যে বেশ আগ্রহ দেখা গেছে।
স্বস্তা-চটকদার প্রচারের বাইরে গিয়ে একটি ভালো গল্পের ছবি, ভালো নির্মাণের তারকাবহুল ছবি, এই প্রচারণায় ‘সাপলুডু’ দেখতে সাড়া দিচ্ছেন দর্শক। মন্দার সিনেমা বাজারে ছবিটি দেখা শেষে পাওয়া গেছে আশা জাগানিয়া মন্তব্যও।
সিনেমা মুক্তির দিন নির্মাতা ব্যস্ত সময় পার করেছেন, ঘুরেছেন ঢাকার ৪টি সিনেমা হল। সেই অভিজ্ঞতায় তিনি জানান, দর্শক ছবিটি দেখে বিনোদিত হবার কথা বলছেন। নিজেদের মতো করে ছবিটি নিয়ে লিখছেন। যা ভালো লেগেছে জানাচ্ছেন, ভালো না লাগার বিষয়গুলোও তুলে ধরছেন ফেসবুকে। প্রশংসা ও সমালোচনাগুলো ‘সাপলুডু’ টিম গ্রহণ করছে সানন্দেই।
গড়ে ছবিটির রেটিং দশের মধ্যে ধরে নেয়া যাচ্ছে ৭-৮। আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম জুটির ছবিটিতে প্রশংসা পাচ্ছে জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদের অভিনয়। প্রথম সিনেমা হিসেবে পরিচালক দোদুলও নিজেকে প্রমাণ করলেন বড় পর্দার জন্য।
ছবির পরিচালক ও প্রযোজনা কর্তৃপক্ষ আশায় বুক বেঁধেছেন সপ্তাহজুড়ে ভালো চলবে ‘সাপলুডু’। নতুন সপ্তাহে বাড়তে পারে সিনেমা হলের সংখ্যাও।
এদিকে পরিচালক দিলেন চমকপ্রদ এক খবর। গণমাধ্যমে তিনি জানান, যদি ‘সাপলুডু’ ছবির ব্যবসা আশা জাগানিয়া হয়, দর্শক সাড়া দেয় তবে তিনি এর সিক্যুয়েল নির্মাণ করবেন।
গোলাম সোহরাব দোদুল বলেন, ‘সিক্যুয়েলের ভাবনা আছে। সেজন্যই সিনেমার গল্পেও সেই সুযোগটা রয়েছে। দর্শক সিনেমার শেষ দৃশ্যে দেখে বুঝতে পারবেন যে নতুন একটা গল্প এখান থেকে শুরু হতে পারে।
তবে ‘সাপলুডু’র সিক্যুয়েলটা তখনই আসবে যখন দর্শক প্রথম গল্পটি পছন্দ করে সাড়া দেবেন।’

দোদুল আরও জানান, ‘সাপলুডু’র সিক্যুয়েল না হলেও সিনেমার পরিচালনায় নিয়মিত থাকবেন তিনি। দর্শকের বদলে যাওয়া রুচির সঙ্গে তাল মিলিয়ে গল্প ও অভিনয় প্রধান সিনেমায় যুক্ত থাকার স্বপ্ন তিনি দেখেন।
প্রসঙ্গত, ঢাকার স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা), সীমান্ত সম্ভার (ধানমণ্ডি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক) এর পাশাপাশি চট্টগ্রামের সিনেপ্লেক্স সিলভার স্ক্রিনে দেখা যাচ্ছে ছবিটি।
এছাড়াও মধুমিতা (ঢাকা), বলাকা (ঢাকা), শ্যামলী (ঢাকা), বিজিবি (চট্টগ্রাম), মুক্তি (বগুড়া), এশিয়া (ঢাকা), ঢাকা ক্যান্টম্যান্ট (ঢাকা), নিউ গুলশান (কেরানীগঞ্জ, জিনজিরা), পুণম (ঢাকা), গীত (ঢাকা), আনন্দ (ঢাকা), রাজমনি (ঢাকা), চিত্রামহল (ঢাকা), রাণীমহল (ঢাকা), চাঁদমহল (কাঁচপুর), সাভার ক্যান্টম্যান্ট (সাভার), ঝুমুর (জয়দেবপুর), ছায়াবাণী (ময়মনসিংহ), রূপকথা (শেরপুর), মাধবী (মাধপপুর), মডার্ন (দিনাজপুর), সোনিয়া (বগুড়া) হলে ‘সাপলুডু’ চলবে।
ছবিটি আরও দেখা যাবে নিউ রজনীগন্ধা (ছালা), আলমাস (চট্টগ্রাম), সিনেমা প্লেস (চট্টগ্রাম), মনিহার (যশোর), অভিরুচি (বরিশাল), তিতাস (পটুয়াখালি), বনলতা (ফরিদপুর), শঙ্খ (খুলনা), লিবার্টি (খুলনা),নন্দিতা (সিলেট), বিজিবি (সিলেট), পান্না (মুক্তারপুর), রাজ (কুলিয়ারচর), রূপকথা (পাবনা), শাপলা (রংপুর), নবীণ (মানিকগঞ্জ) সিনেমা হলে।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
