নিখুঁত সেলফি তোলার সঠিক পদ্ধতি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮
সেলফি। না, এটা আর নতুন কোনও শব্দ নয়। মাত্র কয়েক বছরেই এই শব্দ যেন ব্যবহারে ব্যবহারে একেবারে সভ্যতার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। তরুণ প্রজন্ম হোক বা বয়স্ক মানুষরা সকলেই আসক্ত নিজস্বীতে।
এবার সেই নিজস্বী নিয়েই একটা অদ্ভুত কথা বললেন গবেষকরা। তারা বলছেন, নিজস্বী তোলার সময়ে খেয়াল রাখুন আপনার হাত যেন ৫ ফুট দূরত্বে থাকে! না হলে সেই নিজস্বী মোটেই ভালো হবে না। হ্যাঁ, এমনই আশ্চর্য কথা বলছেন গবেষকরা! কোনও মনগড়া আজগুবি কথা নয়, রীতিমতো গবেষণা চালিয়েই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন তারা।
এক জার্নালে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার জামা ফেসিয়াল প্লাস্টিক সার্জারি নামের এক জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে জানানো হয়েছে ৫ ফুট বা দেড় মিটার দূরত্ব থেকে নিজস্বী তোলা হলে তবেই ছবিটি সুসমঞ্জস হয়। যদিও তা তো আর কোনও ভাবেই সম্ভব নয়। মানুষ না হয়ে দৈত্য হলে হয়তো এ কাজ করা যেত। কিন্তু সাধারণ ভাবে নিজস্বী তোলা হয় ১২ ইঞ্চি অর্থাৎ ৩০ সেন্টিমিটার দূরত্ব থেকে। এর বেশি সাধ্য নেই মানুষের। যার ফলে ছবি কখনওই ভালো আসে না।
এই গবেষণার অন্যতম গবেষক ও বিশিষ্ট প্লাস্টিক সার্জেন বরিস পাসখোভার জানিয়েছেন, বছরের পর বছর ধরে আমার রোগীরা ও পরিবারের সদস্যদের নিজস্বী তোলার পরে বলতে শুনেছি, আমার নাকটা কেমন বিকট বড় দেখাচ্ছে! আমি সব সময়েই তাদের বুঝিয়েছি, তোমাদের মোটেই ওরকম দেখতে নয়। আসলে নিজস্বী তুললে নাকটা ওরকম বড় দেখাবেই। আর শুধু বলা নয়, আমি এটা প্রমাণ করতে চেয়েছিলাম।
কেবল মুখের কথাই নয়, রীতিমতো পরীক্ষা-নিরীক্ষা করা শুরু করে দেন বরিস। তিনি এবং তার সঙ্গীরা মিলে রাটগার্স নিউ জার্সি মেডিকেল স্কুল ও ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিষয়টি নিয়ে গবেষণা করেছেন। তারা একেবারে অঙ্কের সাহায্য নিয়ে এই গবেষণা চালিয়েছেন।
পুরুষ ও নারীদের মুখের গড় একটি মাপ নিয়ে গবেষণা চালানোর পরে দেখা গেছে বরিসের বক্তব্যে কোনও ভুল নেই। ১২ ইঞ্চি দূর থেকে নিজস্বী তুললে পুরুষদের নাকের আকার ৩০ শতাংশ বেড়ে যায়! মেয়েদের ক্ষেত্রে সেটা ২৯ শতাংশ। অর্থাৎ উনিশ-বিশ।
বরিস জোর গলায় বলেছেন, নিজস্বী মুখের আকারকে বিকৃত করে দেখায়। সেলফি স্টিক দিয়ে তোলা নিজস্বীর দূরত্ব বা সুসমঞ্জসতা সম্পর্কে অবশ্য কিছু বলেনি এই গবেষণা। তবে সেক্ষেত্রেও দূরত্বটা যে ৫ ফুট হয় না তা বলাই বাহুল্য।
বরিস জানিয়েছেন, আমি চাই না নিজস্বী তোলার পরে কেউ ভাবুক, আমাকে কি সত্যিই এই রকম দেখতে! আরে আপনাকে মোটেই এরকম দেখতে নয়। এর থেকে ঢের সুন্দর আপনি।
- নিউইয়র্কে আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন
- ‘ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা’
- ক্যালিফোর্নিয়ায় সর্বোচ্চ আয়ের পেশা চক্ষু চিকিৎসা
- আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা
- ‘ডোনাল্ড ট্রাম্প’-এর ঠাঁই হলো চিড়িয়াখানায়
- নিউইয়র্কে ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
- আজ পবিত্র ঈদুল আজহা
- তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুননাহার নিম্নির এভারেস্ট জয়
- ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা সাহিত্য উৎসব ২০২৬
- পছন্দ না হওয়ায় স্ত্রীকে ৫০ হাজারে বিক্রি করে দিল স্বামী
- ট্রাম্পের আহ্বান প্রকাশ্যে নাকচ করল সৌদি-পাকিস্তান
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিস্ফোরণ
- আপস্টেট নিউইয়র্কে প্রচারসভায় প্রতিবাদ, ব্যাপক উত্তেজনা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট
- লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩১
- নিউইয়র্কে খোলা মাঠে ঈদুল আজহার নামাজের প্রস্তুতি
- নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে অভিনয়ে জায়েদ খান
- ট্রাম্পের সর্বোচ্চ চাপেও কিউবার পরিণতি ভেনেজুয়েলার মতো হবে না
- সাকিবের বিরুদ্ধে মামলা অভিনেত্রীর
- এআই তৈরি নগ্ন ছবি ভাইরাল, পুলিশে অভিযোগ দিলেন অভিনেত্রী
- গাজীপুরে ২০ কিলোমিটার যানজট
- চীনের নতুন নীতিতে হুমকির মুখে ভারতের ১২০ বিলিয়ন ডলারের স্বপ্ন
- বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি
- স্বর্ণের সন্ধানে অবৈধ অনুপ্রবেশ, খনিধসে ২৮ জনের মৃত্যু
- ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ট্রাম্প
- হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- ইরানি প্রশিক্ষণ নিয়ে ট্রাম্পকন্যাকে হত্যার নীলনকশা
- বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- আজকাল ৮৯৬
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
