নায়িকাদের ক্যাসিনো সম্পৃক্ততা, মুখ খুললেন পরিচালক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৯
বেশ কয়েকদিন ধরেই চলছে ক্যাসিনো সংশ্লিষ্টদের ধরপাকড়। ক্যাসিনোকাণ্ডে চলচ্চিত্র জগতের অনেক মডেল-নায়িকার নামও উঠে আসছে। এতে কেউ কেউ তেলে বেগুনে জ্বলছেন। এসব বিষয় নিয়ে শনিবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চলচ্চিত্র পরিচালক শামীমুল ইসলাম শামীম। স্ট্যাটাসটি হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হলো-
সরাসরি আঙ্গুল তোলা একেবারেই অমূলক অনৈতিক এবং বেআইনী। ক্যাসিনো ঝড়ে উত্তপ্ত এখন পুরো দেশ। একের পর চাঞ্চল্যকর খবরে দেশবাসী বেজায় আলোড়িত, রোমাঞ্চিত এবং পুলকিতও বটে। কেউ কেউ আবার স্বার্থে আঘাত খাওয়ায় তেলে বেগুনে জ্বলে পুড়েও যাচ্ছেন।
আর এই গরম আগুণে আলু পোড়া দিয়ে খাওয়ার জন্য অনেকেই বেশ ক'বোতল ঘি নিয়ে ঝাঁপিয়ে পড়ছেন। আমি ক্যাসিনো বা রাজনৈতিক কোনো বিষয় নিয়ে কথা বলবো না। এই যোগ্যতা বা দুঃসাহস কোনোটাই আমার নেই। বুঝিও না একদম। আমি দু'চারটি কথা বলতে চাই আমার ইন্ডাস্ট্রি নিয়ে। আমার ইন্ডাস্ট্রির সহকর্মী, সাংবাদিক ও অভিনেতা-অভিনেত্রী নিয়ে।
ক্যাসিনো তান্ডবের সাথে সাথে আমাদের ইন্ডাস্ট্রির দু'চারজন সুন্দরী, শিক্ষিতা ও স্মার্ট নায়িকাদের জড়িয়ে বেশ রসিয়ে কষিয়ে কিছু নিউজও ইদানিং খুব লক্ষ্য করছি।
এই নিয়ে বাদী-বিবাদীর মধ্যে যে এক ধরনের নোংড়া কাদা ছোঁড়াছুড়ি চলছে, তা আপামর মানুষ বেশ মজা করেই গিলছেন! ব্যক্তিগত ক্ষোভ থেকে অনেকেই হুমকি, আল্লাহর বিচারসহ কোর্টের বারান্দায় যাওয়ার চিন্তা করে সংকল্পও করে ফেলেছেন।
পুলিশি তদন্ত, বিচারকের রায় আর সাংবাদিকতা কখনোই অনুমান নির্ভর হতে পারে না। শক্তপোক্ত স্বাক্ষী, প্রমাণ আর নথিপত্র নিয়েই বা দিয়েই তা করতে হয়!
খুব খেয়াল করেই দেখলাম- বেশ ক'জন সাংবাদিক আমাদের ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের নিয়ে বেশ ইনিয়ে বিনিয়ে আরব্য রজনীর রূপকথার গল্পের আদলে তাদের নিউজ লিখে চলেছেন। যা আবছা। ধোঁয়াটে! একদম ক্লিয়ার কাট নয়। এটা কাম্য নয়! প্রমাণ থাকলে, বা কোনো তথ্যসূত্র পেয়ে থাকলে সরাসরি তা ইন্ডিকেট করে বুক ফুলিয়ে লেখা সাংবাদিকের কর্ম হওয়া উচিৎ!
ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বা রোষানল থেকে তা করা একদম উচিৎ নয়! কারো নাম উল্লেখ না করে যে ভাবে চৌদ্দ গুষ্ঠির কোষ্টি উল্লেখ করে লেখা হচ্ছে তা রীতিমতো ব্যক্তি কলহকে নির্দেশ করে। এটা পরিহার জরুরি।
দু'চার জন তথা কথিত নায়িকা বা মডেল রাতের আঁধারে শ'খানিক টাকা থেকে কী করে যে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন- এটা কমবেশি সকলেই জানেন। অন্ধকারে ঘটনাগুলো ঘটেছে বলেই আমরা তার প্রমাণ পাই না। শুধু দেখে দেখে অনুমান করি।
আর অনুমান নিয়ে কিছু বলতে পারি না। লিখতেও পারি না। সেটা উচিৎও নয়। আমরা যেমন দেখি, অনুমান করি- তা রাষ্ট্রও দেখে। দেখে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। বিষয়টা তাদের ভাবতে দিন। একশন তাদের নিতে দিন। সাংবাদিকদের কাছে যদি কোনো যুক্তি, স্বাক্ষী, তথ্য বা প্রমাণ থাকে তাহলে সেটা উল্লেখ পূর্বক নিউজ করে আইন শৃঙ্খলা বাহিনী তথা জনগণের দৃষ্টিতে আনুন।
মনগড়া বা কল্পনাপ্রসূত কোনো কল্পকাহিনীর সমন্বয়ে তা করবেন না প্লিজ। ঢালাও ভাবে অনেককে চিহ্নিত না করে নির্দিষ্ট কাউকে প্রশ্ন করুন (রেকর্ডসহ)- অমুক জায়গা থেকে এসে অমুক বস্তিতে থাকতেন। মাত্র এই কয়টা কাজ করে রাতারাতি কি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন?
গাড়ি, বাড়ি ফ্ল্যাট, হেলদি ব্যাংক একাউন্ত আর বিস্তর বাণিজ্যের উৎস কি? সাংবাদিক হিসেবে এ প্রশ্ন আপনি করতেই পারেন। এটা আপনার দায়িত্বের মধ্যেই পড়ে। এ নিয়ে কারো কোনো দ্বিমত করার অবকাশ নেই। চিহ্নিত মানুষটি আপনাকে যা বলে তাই লিখুন।
কোনোকিছু এড়িয়ে যেতে চাইলে সেটাও লিখুন। তার বক্তব্যে আপনি সন্তুষ্ট না হলে আপনিও তদন্ত করুন। এই অধিকার আপনার আছে। কোথা থেকে এসেছে? কি কি করেছে? কিভাবে করছে? খোঁজ নিন। কাছের লোকেদের বক্তব্য নিন। তারপর লিখুন প্লিজ।
মনগড়া লেখায় যতোখানি না পাবলিক মজা নেয় তারচেয়ে অনেক বেশি হাসাহাসি করে আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে। ক্ষতি অনেকবেশি আমাদের সমষ্টিগত। আমাদের মাথা এমনিতেই নুয়ে মাটিতে লেগে আছে। আর নামালে তো নিজেরাই মাটিতে ঢুকে যাবো। সেখানে আপনিও থাকবেন নিশ্চয়ই।
কেউ যে ধোয়া তুলসী নয়, তা কমবেশি সকলেই অবগত। কেউ অনেক উঁচু লেবেলের খারাপ, কেউ নিচু লেবেলের। খুব ভালো না আমরা কেউই। সরষের ভেতরে যে ভূত তা সৃষ্টির শুরু থেকেই। ঢালাওভাবে বিনা প্রমাণে দোষারোপ করলে অনেক ভালো মানুষও ফেঁসে যেতে পারে।
মনে রাখবেন, এক'শ দোষী ক্ষমা পেয়ে যাক। তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু একজন নিরপরাধীরও যেন কষ্ট না হয়, শাস্তি না হয়।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
