নায়ক না ভিলেনে সফল ওমর সানী?
প্রকাশিত: ৭ মে ২০১৯
বাংলা চলচ্চিত্রের এক সময়ের সুপারহিট নায়ক ও সবার পরিচিত মুখ ওমর সানী। ‘আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে’ গানের ঠিক এই পংক্তির মতো আবির্ভাব ঘটেছিল তার। অল্পদিনে পেয়েও যান জনপ্রিয়তা।
মূলত ওমর সানী হলেন একজন বাংলাদেশি জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে চাঁদের আলো, কুলি, দোলা ইত্যাদি। বাংলা চলচ্চিত্রে তিনি এসেছিলেন ঘাড় সমান চুল নিয়ে, যা দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলে।
তারকা পরিবার থেকে চলচ্চিত্রে এসেছিলেন ওমর সানী। বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা তিন নায়িকা সুচন্দা, ববিতা ও চম্পা সম্পর্কে তার ফুপু হন। সে হিসেবে চলচ্চিত্র পাড়ার সবকিছু তার চেনা-পরিচিত ছিল। তবে সিনেমায় এসে এই নায়ক দ্রুতই প্রতিফলিত হয়েছিলেন প্রিয়দর্শিনী খ্যাত নায়িকা মৌসুমীর স্পর্শে। কারণ, তিনি যে ‘দোলা’র ‘প্রথম প্রেম’।
নব্বই দশকের অন্যতম জনপ্রিয় নায়ক ওমর সানী কারো চোখে ছিলেন সুপারস্টার, কারো চোখে নায়ক, তবে অনেকের চোখে তার প্রতি ছিল আক্ষেপও। কারণ তিনি সবার ফেভারিট তারকা মৌসুমীকে সঙ্গী বানিয়েছিলেন। তবে যে যাই বলুক, ওই যুগে সব কিছুর ঊর্ধ্বে ওমর সানী বাংলা সিনেমায় একটা ‘চরিত্রই’ ছিলেন।

এদিকে, ক্যারিয়ার তুঙ্গে থাকা অবস্থায় সানী বিয়েও সেরে ফেলেন। তিনি ১৯৯৬ সালে প্রিয়দর্শিনীকে নিজের ঘরে তুলে নেন। ওই সময় নিজেকে দাবিও করতেন, নব্বইয়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক তিনি। তবে পরবর্তীতে সেই ওমর সানিই পর্দায় হাজির হলেন ভিলেন রূপে। নায়ক হয়ে যিনি কিনা নায়িকাদের সম্ভ্রম বাঁচাতেন এরপর কালের প্রবাহে তিনিই একের পর এক নারীদের সম্ভ্রম কেড়ে নিতে শুরু করেন।
কিন্তু, সম্ভ্রম বাঁচানো, বা সম্ভ্রম কাড়া– কোনোটাতেই ওমর সানী ‘সুপারস্টার’ খেতাব অর্জন করতে পারেননি। অর্থাৎ নায়ক বা ভিলেন কোনো রূপেই তেমন ভালো কিছু করতে পারেননি। অমিতাভের ছেলের মতো ওমর সানীর ক্ষেত্রেও অনেক সময় শোনা যায়, মৌসুমীর কারণে নব্বই দশকে কাঁপিয়েছিলেন তিনি। তবে যে যাই বলুক, অনেকে আবার এটাও বলে, প্রেম করতে করতে ক্যারিয়ার হারিয়েছিলেন এই নায়ক।
নায়ক হিসেবে ওমর সানী প্রশংসনীয় প্রচুর সংখ্যক সিনেমায় অভিনয় না করলেও কয়েকটির কথা না বললেই নয়। তিনি চাঁদের আলো (১৯৯২), মহৎ (১৯৯৩), প্রেমগীত (১৯৯৩), মুক্তির সংগ্রাম (১৯৯৫),হারানো প্রেম (১৯৯৬), কে অপরাধী (১৯৯৭), কুলি (১৯৯৭), বাপের টাকা (১৯৯৮), অধিকার চাই (১৯৯৮), মধুর মিলন (১৯৯৮) ইত্যাদি ছবিতে অসাধারণ অভিনয় করেছিলেন। এর মধ্যে অধিকাংশ ছবিতে নায়িকা হসেবে ছিলেন মৌসুমী।
আপনাদের কী মনে আছে তার হারানো প্রেম ছবিটির কথা? এই ছবিটি মৌসুমী ও সানী ভক্তরা এখনো দেখে। মূলত প্রেমের জন্য বাপ্পারাজের হাতে অনেক মার খেয়েছিলেন ওমর সানী। বলতে গেলে ছবিটি মার খেতে খেতে হিট হয়।
ওমর সানী ক্যারিয়ার জীবনে বিস্তর সুবিধা পেয়েছিলেন। তবে সেরকম ভালো কিছু দিতে পারেননি। অভিনয়টা গুরুত্ব সহকারে করলে হয়ত তিনি কিংবদন্তিদের তালিকায় নাম লিখিয়ে ফেলতে পারতেন। তবে অনেকেই বলে, তিনি অভিনয়ই জানেন না। আবার অনেকেই মনে করে, বয়সটা ৩৫ পার হওয়ার পর আর তালই মেলাতে পারেননি সানী। ওই সময় রিয়াজ, ফেরদৌস, শাকিল খান, আমিন খানরা চলে এসেছেন।
তবে ক্যারিয়ারের শেষের দিকে এসে তিনি অধিক মেদ জমিয়ে ফেলেছিলেন, যার থেকে এখনো মুক্তি মেলেনি তার। সেটাও একটা বড় বাধা হতে পারে ওমর সানীর। তবে যে যাই বলুক, ওরা দালাল চলচ্চিত্রে তিনি ফাটিয়ে দিয়েছিলেন, যেখানে তিনি নায়ক নয় খলনায়ক হিসেবে হাজির হয়েছিলেন।
এদিকে অনেকে মনে করেন, নায়কের থেকে খলনায়ক হিসেবে ওমর সানী বেশি সফলতা পান। তবে, ওমর সানী আবারো নতুন করে নায়ক হিসেবে চলচ্চিত্রে ফিরতে আগ্রহী হয়েছেন। শরীরের অতিরিক্ত মেদ ঝরিয়ে তিনি নায়ক হিসেবে বিভিন্ন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে কাজ শুরু করবেন বলে জানা গেছে। তার দর্শকরাও এখন সেই অপেক্ষায় তাকিয়ে রয়েছেন।
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
