দেশের নাম ‘ইন্ডিয়া’ পরিবর্তন করে হতে পারে ‘ভারত’!
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৩
'ইন্ডিয়া' (India) নামটি পরিবর্তন করে সে দেশের নাম ইংরেজিতে 'ভারত' (Bharat) রাখতে পারে দেশটির কেন্দ্রীয় সরকার। অন্তত এমনটাই আলোচনা ছড়িয়েছে। দিল্লিতে G20 সামিটের পরই, আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর দেশটির সংসদে বিশেষ অধিবেশন বসতে যাচ্ছে। সেই অধিবেশনে দেশের নাম পরিবর্তন করার প্রসঙ্গটি উত্থাপন করে কেন্দ্রের পক্ষ থেকে একটি প্রস্তাবনা আনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই দেশের সংবিধান সংশোধন করে 'ভারত' নামকরণের দাবি তীব্র থেকে তীব্রতর হচ্ছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত'এর মতো বিশিষ্ট ব্যক্তিরা এই পরিবর্তনের পক্ষে তাদের সমর্থন জানিয়েছেন। অনেক আগেই 'ভারত' শব্দটি ব্যবহার করার আহ্বান জানিয়েছিলেন ভাগবত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও একই অনুভূতি প্রকাশ করেছিলেন। ২০২২ সালের ১৫ আগস্ট স্বাধীনতার দিবসের দিন লালকেল্লার মঞ্চ থেকে ভারতবাসীর কাছে পাঁচটি অঙ্গীকার গ্রহণের আবেদন করেছিলেন মোদি। যার মধ্যে একটি ছিল দাসত্বের প্রতিটি চিহ্ন থেকে মুক্তি। আর সেই লক্ষ্যেই এগোচ্ছে প্রধানমন্ত্রী।
সম্প্রতি শেষ হওয়া সংসদের বর্ষাকালীন অধিবেশনেও সংবিধান থেকে 'ইন্ডিয়া' নামটি বাদ দিয়ে সেখানে 'ভারত' নামটি যুক্ত করার দাবি তুলেছিলেন বিজেপির রাজ্যসভার সংসদ সদস্য নরেশ বনশাল। তার যুক্তি 'এটি ঔপনিবেশিক দাসত্বের প্রতীক।'
ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যাতায়াতের জন্য যে বিশেষ বিমান ব্যবহার করা হয় তাতেও 'ভারত' নামটি খোদাই করা আছে।
সেই জল্পনা আরো বাড়িয়েছে একটি চিঠিতে দ্রৌপদী মুর্মুকে 'প্রেসিডেন্ট অফ ভারত' বলে সম্বোধন করায়। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে G20 জোটভুক্ত দেশগুলির শীর্ষ বৈঠক। ৯ সেপ্টেম্বর বিদেশী রাষ্ট্রপ্রধান এবং সমস্ত মুখ্যমন্ত্রীদের নৈশ ভোজের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবন থেকে G20 প্রতিনিধিদের সেই আনুষ্ঠানিক নৈশভোজের আমন্ত্রণ প্রকাশিত হয়েছে। সেই আমন্ত্রণপত্রে 'প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া'র পরিবর্তে 'প্রেসিডেন্ট অফ ভারত' লেখা রয়েছে। এরপরই জল্পনা আরো বাড়িয়েছে। রাইসিনা হিলের তরফে দেশটির রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলিকে যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে ইতিমধ্যেই সেই আমন্ত্রণ পত্রের প্রতিলিপি ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়।
G20 সম্মেলনের মতো এত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সরকারি আমন্ত্রণপত্রে 'ইন্ডিয়া'র পরিবর্তে 'ভারত' লেখার সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংবিধান বিশেষজ্ঞরা। শুধু আমন্ত্রণপত্রেই নয়, বিদেশি অতিথিদের যে পুস্তিকা পাঠানো হয়েছে তাতেও 'ইন্ডিয়া'র পরিবর্তে 'ভারত' লেখা রয়েছে বলে জানা গেছে, যার শিরোনাম হিসেবে লেখা রয়েছে ' Bharat, The Mother of Democracy'।
তবে দেশের নাম পরিবর্তনের জল্পনার মধ্যেই মোদি সরকারকে তীব্র নিশানা করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। টুইট করে G20 শীর্ষ সম্মেলনের আমন্ত্রণপত্রের উদাহরণ টেনে তিনি লেখেন 'খবরটা তাহলে সত্যিই! রাষ্ট্রপতিভবন ৯ সেপ্টেম্বর G20 সম্মেলনের নৈশ ভোজের আমন্ত্রণপত্র পাঠিয়েছে। তাতে 'প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া'র পরিবর্তে 'প্রেসিডেন্ট অফ ভারত' লেখা রয়েছে।' তার অভিমত 'দেশের সংবিধানের ১ নম্বর অনুচ্ছেদ আজ হুমকির মুখে পড়েছে। কারণ সংবিধানের ১ নং অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে ভারত অর্থাৎ ইন্ডিয়া রাজ্যের সমষ্টি হিসেবে বিবেচিত হবে। কিন্তু সেই যুক্তরাষ্ট্র কাঠামের উপরেই আঘাত হানা হচ্ছে।'
বিজেপি সরকারের উপর ক্ষোভ ঝেড়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, 'ভারত তো আমরাও বলি। মনে নেই ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো... একটা গান আছে। এতো নতুন করে কিছু করার নেই। কিন্তু ইন্ডিয়া নামটা সারা বিশ্ব চেনে। হঠাৎ এমন কি হলো যে আজকে দেশের নামটাও পরিবর্তন হয়ে যাবে। কবে দেখবো রবি ঠাকুরের নামও পরিবর্তন হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের সব নাম বদলে দিচ্ছে, বড় বড় ঐতিহাসিক সৌধের নাম বদলে দিচ্ছে। দেশের ইতিহাসকে পরিবর্তন করে দিচ্ছে।'
- জার্মানিতে তেল সরবরাহে বড় ধাক্কা
- তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প
- লোডশেডিং চার হাজার মেগাওয়াট ছাড়াল
- পাম্পে আসা তরুণের গায়ে হাত তুললেন ইউএনও
- ট্রাম্পের খামখেয়ালি মন্তব্যই শান্তির পথে প্রধান বাধা
- জ্বালানি তেলের জন্য প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা
- শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৪৯৪২ জন
- মনোনয়ন না পেয়ে যা বললেন অভিনেত্রী চমক
- মধ্যরাতে এনসিপির যুবশক্তি ছাড়লেন সদস্যসচিব
- নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
- তেল নিয়ে নৈরাজ্য সবকিছুতে
- ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে
- যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে চলছে ইসরায়েলের হামলা
- হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ
- শর্ত সাপেক্ষে ইরানের নেতাদের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প
- ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ
- পুরনো পোশাকেই ফিরছে পুলিশ
- এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
- ৯০ সেকেন্ডে হামলা হয় ১০০ লক্ষ্যবস্তুতে
- মার্কিন নৌ অবরোধ বলবৎ থাকলে সংলাপে বসবে না ইরান
- এক মাসে দুইবার বাড়লো এলপি গ্যাসের দাম, ১২ কেজি ১৯৪০ টাকা
- লোডশেডিংয়ে ‘টাইম লিমিট’ চান ব্যবসায়ীরা
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল
- সোমবার থেকে ডিপোপর্যায়ে জ্বালানি তেল বর্ধিতহারে বরাদ্দ হবে
- জ্বালানির সংকট যদি না থাকে, তবে লম্বা লাইন কেন?
- বাজারে সয়াবিন তেলের সংকট, দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা
- জ্বালানির চাপ জনজীবনে
- হরমুজ প্রণালি আবার বন্ধ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
