দেশের জনপ্রিয় তারকাদের নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যাচার!
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯
‘বাংলার যেসব মডেল, সেলেব আর অভিনেত্রীর রোজগার শরীর বেচে’! এটি একটি সংবাদের শিরোনাম! বাংলাদেশের তারকাদের ছোট করে কাণ্ডজ্ঞানহীন এই সংবাদটি ছেপেছে ভারতের পশ্চিমবঙ্গের গণমাধ্যম ‘এই সময় ডটকম’।
কট্টর হিন্দুত্ববাদে বিশ্বাসী এই পত্রিকাটি প্রায় সময়ই গুজব-গুঞ্জনের সংবাদ ছেপে সমালোচনার শিকার হয়। এটাকেই তারা নিজেদের পাঠকপ্রিয়তার যোগ্যতা করে নিয়েছে। অপেশাদারিত্বের চরম নমুনা বহুবার প্রকাশ করেছে ‘এই সময়’। যার কারণে পত্রিকাটি নিজের দেশের পাঠকদের কাছেই নিন্দিত।
তবে লক্ষ্য করা গেছে, বাংলাদেশ নিয়ে ‘এই সময়’র বিশেষ বাজে মনোভাব রয়েছে। এর আগে নানা ইস্যুতে বাংলাদেশের ক্রিকেট নিয়ে মনগড়া তথ্যে সংবাদ প্রকাশ করে এ দেশের ক্রিকেটকে হেয় করার অপচেষ্টা চালিয়েছে। উসকানি দিয়েছে উগ্রবাদের।
এবার তারা ছোট করার জন্য বেছে নিল বাংলাদেশের শোবিজের স্বনামধন্য একঝাঁক তারকাকে। প্রভা, নোভা, ইভা রহমান, চৈতী, বিন্দু, তিন্নি, মিম, শখ, সারিকা, মিলা, মেহজাবীনের মতো প্রতিষ্ঠিত তারকাদের দেহ ব্যবসায়ী স্বীকৃতি শিরোনাম করে সংবাদ প্রকাশ করেছে। এই সংবাদের প্রতিবাদে নিন্দা জানিয়েছেন বাংলাদেশের শোবিজ সংশ্লিষ্টরা।
পত্রিকাটি উল্লিখিত তারকাদের নাম দিয়ে তাদের অনলাইন ভার্সনে লিখেছে, এরা বিভিন্ন সময় সেক্স স্ক্যান্ডালে জড়িয়েছেন। যদিও তার কোনো প্রমাণ দিতে পারেনি। বিভিন্ন সময় অনলাইনে ছড়ানো নানা গুজব-গুঞ্জনকে সূত্র করেই শিরোনামে তারকাদের ‘দেহ ব্যবসায়ী’ বলে দাবি করা হয়েছে।
সংবাদে আরও দাবি করা হয়েছে, সেক্স স্ক্যান্ডালের শিকার হয়ে এসব তারকার অনেকেই ক্যারিয়ার থেকে ছিটকে পড়েছেন। যার আদৌ কোনো ভিত্তি নেই। লাক্স তারকা বিন্দু, অভিনেত্রী তিন্নি, মডেল চৈতি ব্যতীত সবাই এখনো সগৌরবে শোবিজে কাজ করে যাচ্ছেন।
এদিকে দাম্পত্যের নেতিবাচক আক্রমণের শিকার হওয়া প্রভার একটি স্ক্যান্ডাল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলেও দেশবাসীর সহানুভূতি পেয়েছিলেন তিনি। কারণ স্বেচ্ছায় স্বামী-স্ত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও কোনো অপরাধ নয়। আক্রোশের শিকার হয়ে প্রভার সাবেক স্বামী রাজিব সেই ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে দিলে তাকেই দোষী হিসেবে কাঠগড়ায় তোলে সমাজ। সেই ভিডিওর প্রভাবে সমায়িকভাবে হতাশায় থাকলেও খুব দ্রুতই তিনি নিজেকে ফিরিয়ে আনেন শোবিজে এবং তুমুল ব্যস্ত হয়ে উঠেন।
এদিকে এই সংবাদে নাম আছে এমন দুই-তিনজন তারকার সঙ্গে এ ব্যাপারে মন্তব্য জানতে চাইলে তারা বিরক্তি প্রকাশ করেন। তারা এই সংবাদকে ‘বিদেশি পত্রিকার উদ্দেশ্যমূলক সংবাদ’ বলে মন্তব্য করেছেন। সেইসঙ্গে একটা দেশের জনপ্রিয় তারকাদের নিয়ে এমন ‘নোংরা’ শিরোনামে সংবাদ লিখে অপেশাদার সাংবাদিকতার জন্য ‘এই সময়’ পত্রিকার প্রতি ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন।
এদিকে অনেকেই আশঙ্কা করছেন, বাংলাদেশেরই কোনো সাংবাদিক এই সংবাদটি লিখেছেন ‘এই সময়’র বাংলাদেশের প্রতিনিধি হিসেবে। কলকাতার বেশকিছু গণমাধ্যমের সঙ্গেই বাংলাদেশের অনেক সাংবাদিক লেখালেখি করে থাকেন।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
