দুই নাটক, দুই সিনেমা এবং...
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯
শনিবার (২০ এপ্রিল) একই দিনে দেশের দুটি অন্যতম টিভি চ্যানেলে সম্প্রচার হচ্ছে মাজনুন মিজান অভিনীত নাটক। একটি বিটিভি, অন্যটি এনটিভিতে।
পাশাপাশি বেশ কিছু ঈদ বিশেষ আর চলমান ধারাবাহিকের শুটিং ব্যস্ততা তো রয়েছেই। যদিও উল্লেখযোগ্য এই চরিত্রাভিনেতা সাম্প্রতিক সময়ে একটু বেশিই ঝুঁকে আছেন সিনেমার হিসাব-নিকাশে। কারণ, কাছাকাছি সময়ে তিনি যুক্ত হলেন দুটি বড় ক্যানভাসের সিনেমায়।
তার আগে, আজ (২০ এপ্রিল) দিবাগত রাতে প্রায় একই সময়ে প্রচার প্রতীক্ষিত নাটক দুটি প্রসঙ্গে আসা যাক।
মাজনুন জানালেন, বিটিভি’র নাটকটির নাম ‘সম্পর্ক’। এটি রচনা করেছেন রবিউল আলম আর পরিচালনায় কামাল উদ্দিন আহমদ। প্রচার হবে রাত ৯টায়। অন্যদিকে এনটিভি’র নাটকটির নাম ‘মিস্টার হ্যান্ডসাম’। খায়রুল বাসার নির্ঝরের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন রাশেদ রাহা। প্রচার হবে রাত ৯টা ৫ মিনিটে।
দু’টি কাজ নিয়ে অল্প কথায় মাজনুন মিজান বললেন এভাবে, ‘একটু হতাশার বিষয় হচ্ছে, দু’টি নাটকই প্রচার হবে প্রায় একই সময়ে। একটু আগে-পরে হলে আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে পারতাম নিশ্চয়ই। কারণ, আমার কাছে একঘণ্টার কাজ মানেই একটু স্পেশাল বিষয়। কাকতালীয় বিষয় হলো, দুটো নাটকের গল্পেই আমাকে দেখা যাবে পছন্দের নারী দ্বারা প্রতারিত চরিত্রে। তবে দুটো গল্পই বেশ আলাদা এবং গল্প ও নির্মাণে বৈচিত্র্য আছে।’
দুটো নাটককে সমান পাল্লায় তুললেও মাজনুন মিজান খানিক এগিয়ে রাখছেন এনটিভি‘র ‘মিস্টার হ্যান্ডসাম’কে। বললেন, ‘এই হ্যান্ডসাম চরিত্রে আমি নিজেকে প্রকাশের সুযোগ পেয়েছি। কাজ করে বেশ আরাম পেয়েছি।’
এদিকে মূলত নাটকের মানুষ হলেও ‘ভুবন মাঝি’ মুক্তির পর থেকে মাজনুন মিজান একটু বেশিই ঝুঁকে আছেন চলচ্চিত্রের দিকে। ফাখরুল আরেফিন খানের এই ছবিটি তার পায়ের কাছে নতুন একটা সিঁড়ি এগিয়ে দিয়েছে- এমনটাই জবানবন্দি দিলেন প্রায় ২০ বছরের অভিনয় ক্যারিয়ার পাড়ি দেওয়া মাজনুন।
সেই ধারাবাহিকতায় একই নির্মাতার নতুন ছবি ‘গণ্ডি’তেও আছেন তিনি। যেটির কিছু অংশ লন্ডন ও কক্সবাজারে শেষ করেছেন। বাকিটুকু শিগগিরই শেষ হবে ঢাকার বিভিন্ন লোকেশনে। তবে তার আগেই নির্মাতা ফাখরুলের গণ্ডি পেরুলেন মাজনুন। যুক্ত হলেন দেশের পুলিশ অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা ‘মিশন এক্সট্রিম’ টিমে। সানি সানোয়ারের এই বিশেষ চলচ্চিত্রে তিনি অভিনয় করছেন জঙ্গি চরিত্রে! অন্যদিকে ‘গণ্ডি’তে মাজনুন মিজান সহশিল্পী হিসেবে পেয়েছেন দুই র নন্দিত দুই শিল্পী সুবর্ণা মুস্তাফা ও সব্যসাচী চক্রবর্তীকে! একজন বাড়ন্ত চরিত্রাভিনেতার জন্য এটা কিন্তু মোটেও হালকা চোখে দেখার বিষয় নয়।
মাজনুনের আলাপেও এসেছে তারই আভাস, ‘দেখুন, তাঁরা হচ্ছেন আমাদের আইডল, পথিকৃৎ। তাঁদের সঙ্গে পর্দা ভাগাভাগি করা কিন্তু বড় অর্জন। সৌভাগ্যের মতো। তাও আবার বড় পর্দা! আমি আসলে ভাগ্যবান। আমার কী এমন যোগ্যতা উনাদের মতো মানুষের সঙ্গে অভিনয় করার? আরও ভালো লাগে, শুটিং সেটে যখন এই মানুষগুলো আরও কাছে টেনে নেন।’
এদিকে ‘মিশন এক্সট্রিম’ সম্পর্কে অল্প কথায় বেশ বড় বার্তা দিলেন মিজান, ‘এখানে আমার চরিত্রটি একজন জঙ্গির। চরিত্রটি অনেক বড় কিছু নয়। তবে এখানে অ্যাক্টিংয়ের প্রচুর সুযোগ পেয়েছি আমি। অভিনেতা হিসেবে, এই আবদারটাই করে আসছি সব নির্মাতার কাছে। নায়ক হতে চাইনি কখনও। কারণ, আমি আমাদের সীমাবদ্ধতার কথা জানি।’
এরমধ্যে ‘মিশন এক্সট্রিম’-এর শুটিং প্রায় শেষ। আর ‘গণ্ডি’র কাজ এখনও বেশ বাকি রয়েছে। কথা চলছে, আরও দুটি সিনেমার। তবে তার আগে, চলতি বছরেই দেশ ও দেশের সীমানা পেরিয়ে যেতে চান মাজনুন মিজান- চলমান দুটি বড় ক্যানভাসের সিঁড়ি বেয়ে।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
