দুই জঙ্গিকে এনআইএর হাতে তুলে দিলেন আদালত
নিউজ ডেক্স
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮
চলতি বছরের আগস্টে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণ-কাণ্ডের মূল অভিযুক্ত কাওসার ওরফে বোমা মিজানকে জেরার জন্য ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএর হেফাজতে দিয়েছেন কলকাতার নগর দায়রা আদালত। গতকাল বুধবার কাওসার ও আরেক জঙ্গি মোস্তাফির রহমানকে দুই সপ্তাহের জন্য এনআইএর হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।
চার সপ্তাহ ধরে এই দুই জঙ্গি কলকাতা পুলিশের বিশেষ টাস্কফোর্সের (এসটিএফ) হেফাজতে ছিলেন। গতকাল তাঁদের আদালতে তোলা হলে আদালত দুই সপ্তাহের জন্য এনআইএর হেফাজতে পাঠান। এনআইএ এই দুই জঙ্গিকে জেরা করে পশ্চিমবঙ্গে জেএমবির ঘাঁটি সম্পর্কে আরও খোঁজ নেবে।
দীর্ঘ চার বছরের চেষ্টার পর কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর রামনগর এলাকা থেকে কাওসারকে গ্রেপ্তার করা হয়। তাঁকে ধরিয়ে দেওয়ার জন্য এনআইএ ১০ লাখ রুপি পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে। ৩৮ বছর বয়সী এই কাওসার ছিলেন খাগড়াগড়-কাণ্ডের মাস্টারমাইন্ড এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠনের জেএমবির শীর্ষ নেতা। যদিও ভারতে জেএমবি এখন নাম পরিবর্তন করে রেখেছে জেএমআই বা জামাআতুল মুজাহিদীন অব ইন্ডিয়া। জেএমআইয়ের ভারতের প্রধান সালাউদ্দিন সালেহীনের তথ্য পেতে এনআইএ কাওসারকে জিজ্ঞাসাবাদ করবে।
এই কাওসার বা বোমা মিজান ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামিলা চালিয়ে একজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করে পালিয়ে আসতে সক্ষম হলেও তাঁর দুই সঙ্গী মারা যান। এরপর কাওসার চোরাই পথে ভারতে এসে আত্মগোপন করেন।
২০১৪ সালের ২ অক্টোবর পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের সন্নিকটে খাগড়াগড়ের একটি ভাড়াবাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে দুজন জেএমবি জঙ্গির মৃত্যু হয়। তারপরই প্রকাশ হয়ে পড়ে, বাড়িটি ছিল জেএমবির ঘাঁটি। ওখানেই তৈরি হতো গ্রেনেড, বোমা। আর তা পাঠিয়ে দেওয়া হতো বাংলাদেশে।
এনআইএ সূত্রে বলা হয়েছে, কাওসারকে বেঙ্গালুরু থেকে ট্রানজিট রিমান্ডে আনা হয় কলকাতায়।
চলতি বছরের ৩ আগস্ট কেরালা থেকে গ্রেপ্তার করা হয় দুই জেএমবি জঙ্গিকে। এই দুজনের নাম ছিল খাগড়াগড় বিস্ফোরণ-কাণ্ডে। তাঁদের নামে এনআইএ আদালতে চার্জশিট দেয়। এই দুই জেএমবি জঙ্গি হলেন মোস্তাফিজুর রহমান ওরফে তুহিন ওরফে শাহিন ও আবদুল করিম ওরফে ছোটা। কেরালার মল্লপুরম জেলার একটি শ্রমিক শিবির থেকে গ্রেপ্তার করা হয় তুহিনকে। তাঁর বাড়ি বীরভূমে। আবদুল করিম ওরফে ছোটার বাড়ি মুর্শিদাবাদে। তাঁরা দুজন গত জানুয়ারি মাসে বৌদ্ধধর্মগুরু দালাই লামার বুদ্ধগয়া সফরের প্রাক্কালে বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত ছিলেন বলে এনআইএ জানিয়েছে।
এর আগে চলতি বছরের ৮ জুলাই খাগড়াগড় বিস্ফোরণ-কাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরেক জঙ্গি সোহেল মেহফুজ ওরফে হাতকাটা নাসিরুল্লাকে গ্রেপ্তার করে এনআইএ। তাঁর বিরুদ্ধেও খাগড়াগড় বিস্ফোরণ মামলায় অভিযোগপত্র দিয়েছে এনআইএ।
পুলিশ তুহিনকে জেরা করে সন্ধান পায় বোমা মিজান ওরফে কাওসারের। এরপরই এনআইএর জালে ধরা পড়েন কাওসার।
কাওসারকে জেরা করে এসটিএফ জানতে পেরেছে, জেএমবি বা জেএমআই এখনো তৎপর রয়েছে ভারতে। তারা এখন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ও পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডে তিনটি ঘাঁটি তৈরি করেছে। কাওসারের বাড়ি বাংলাদেশে আর মোস্তাফিজের বাড়ি মুর্শিদাবাদে।
এসটিএফ সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যমের খবরে আজ বলা হয়েছে, কাওসার বাংলাদেশ পালিয়ে এসে প্রথমে পশ্চিমবঙ্গে আশ্রয় নেন। কিন্তু বর্ধমানের খাগড়া গড়ে বোমা বিস্ফোরণের পর কাওসার পালিয়ে যান কর্ণাটকে। সেখানেই গড়ে তোলেন জেএমবির ঘাঁটি। কাওসার স্বীকার করেছেন, বেঙ্গালুরু থেকে তাঁরা জঙ্গি কার্যক্রম চালিয়েছেন। লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গে বেশ কিছু এলাকায় বিস্ফোরণ ঘটানোর। কাওসার এ কথাও স্বীকার করেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর অত্যাচার এবং রোহিঙ্গা হত্যার বদলা নেওয়ার জন্য ভারতের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ছক করেন তাঁরা। এই লক্ষ্যে তাঁরা তাঁদের দলে যুবকদের অন্তর্ভুক্ত করার কাজও শুরু করেন।
২০১৪ সালের ২ অক্টোবর দুপুরে বর্ধমান শহরের খাগড়াগড়ের দ্বিতল ভবনে বিস্ফোরক দিয়ে অস্ত্র তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে দুই জঙ্গির মৃত্যু হয়। আহত হয় তিনজন। সেদিন প্রাথমিক তদন্ত শেষে পশ্চিমবঙ্গের গোয়েন্দা পুলিশ দাবি করে, মৃত দুই জঙ্গি বাংলাদেশের জঙ্গি সংগঠন জেএমবির সদস্য। তাঁরা এখানে আত্মগোপন করে অস্ত্র তৈরির কাজে নিয়োজিত ছিলেন। এখান থেকে বাংলাদেশে অস্ত্র পাঠাতেন। সেদিন বিস্ফোরণে তিনজন জখম হলেও একজনের অবস্থা গুরুতর ছিল। তাঁর নাম আবদুল হাকিম। তাঁকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নিহত দুই বাংলাদেশি জঙ্গি হলেন শাকিল আহমেদ ও সুবহান মণ্ডল। দুজনের বাড়ি বাংলাদেশে বলে পুলিশ দাবি করেছিল। এই ঘটনায় নিহত শাকিল ও আহত আবদুল হাকিমের স্ত্রী যথাক্রমে রাজিয়া বিবি ও আলিমা বিবিকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সেদিন হাসেম মোল্লা ও আহত জঙ্গি আবদুল হাকিমকেও গ্রেপ্তার করে। সেদিন থেকে পুলিশ কাওসার ওরফে বোমা মিজানকে ধরতে পারেনি। বিস্ফোরণের পর কাওসার ও অন্যরা বর্ধমান থেকে পালিয়ে যান।
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র
- আমিরাতে চালু হলো ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা
- যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
- ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড
- প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন
- ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত
- ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- ‘জেনা করা পাপ তবে পর্নোগ্রাফিতে অভিনয় পেশার অংশ’
