দর্শক আমাকে অ্যাকশন হিরো হিসেবে গ্রহণ করেছেন: টাইগার
প্রকাশিত: ৯ অক্টোবর ২০১৯
‘ওয়ার’ সিনেমায় টাইগার ও ঋত্বিকের দৃষ্টিনন্দন অ্যাকশন ও দারুণ রসায়ন দর্শকদের মোহিত করেছে। সম্প্রতি ‘বাঘি’খ্যাত তারকা টাইগার শ্রফ তার ‘গুরু’ ঋত্বিকের সঙ্গে প্রথম সিনেমায় কাজ করার রোমাঞ্চকর অভিজ্ঞতা জানিয়েছেন একটি সাক্ষাৎকারে। বলিউডলাইফ ডটকমকে দেওয়া সাক্ষাৎকারটি বাংলানিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
ঋত্বিকের সঙ্গে একই সেটে শুট করার প্রথম দিনের অভিজ্ঞতা কেমন?
প্রথম দিনে আমি প্রচণ্ড নার্ভাস হয়ে পড়েছিলাম। আমার হাঁটু কাঁপছিল। কপাল ভালো ছিল যে, আমরা পাশাপাশি কাজ করছিলাম, মুখোমুখি নয়। যতক্ষণ না তার সাথে আমার সরাসরি দেখা হয়, ততক্ষণ আমি ঠিকঠাকভাবে শট দিতে পারছিলাম।
কিন্তু ঋত্বিক রোশন আপনার সম্পর্কে ইতিবাচক অভিজ্ঞতা জানিয়েছেন। তার মতে, আপনি সত্যিই ব্যতিক্রমী একজন অভিনেতা।
তিনি নাটক করছেন। তিনি অত্যন্ত ভালো অভিনেতা। আমি যা কিছু করেছি বা অর্জন করেছি তার কারণ, আমি তার দ্বারাই অনুপ্রাণিত। আমার সকল অর্জনের জন্য আমি তার কাছেই কৃতজ্ঞ।

সমসাময়িক আর সব অভিনেতা থেকে ব্যতিক্রমী একটি ব্যাপার হলো, দর্শকদের কাছে আপনি একমাত্র অভিনেতা যার গ্রহণযোগ্যতার একটি নির্দিষ্ট ক্ষেত্র রয়েছে।
আমার সৌভাগ্য যে, মানুষ আমাকে একজন অ্যাকশন হিরো হিসেবে গ্রহণ করেছেন। প্রতিযোগিতার ভিড়ে একজন অভিনেতার এভাবে টিকে থাকা কঠিন ব্যাপার। অ্যাকশন হিরো হিসেবে চিহ্নিত হওয়ার কারণে এটা আমাকে একটি আলাদা পরিচিতি দিয়েছে। এজন্য দর্শকদের প্রতি আমি কৃতজ্ঞ।
নিজের আদর্শ ঋত্বিক রোশনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন?
আমার জন্য এর চেয়ে বড় আর কিছু নেই, যখন মনিটরে আমার কোন শট দেখার পর তিনি (ঋত্বিক) আমাকে ভালো কিছু বলেন বা মূল্যায়ন করেন। ‘ওয়ার’ সিনেমা থেকে আমার সবচেয়ে মূল্যবান প্রাপ্তি ও স্মৃতি এটাই। জীবনে কাউকে আদর্শরূপে গ্রহণ করে বেড়ে ওঠার পর যদি আপনি সেই ব্যক্তির সঙ্গেই কাজ করার সুযোগ পান এবং তিনি আপনার প্রশংসা করেন, তাহলে এর চেয়ে শ্রেষ্ঠ আর কিছু হতে পারে না।

‘সাহো’ এবং ‘ওয়ার’ সিনেমা দুটিকে কীভাবে মূল্যায়ন করবেন?
‘সাহো’ দেখার সুযোগ পাইনি এখনো। তবে প্রভাস স্যারের সঙ্গে কাজ করতে আমি প্রচণ্ড আগ্রহী।
দেখা যায়, অনেকেই পশ্চিমা সিনেমার অ্যাকশন তারকাদের পছন্দ করেন, কিন্তু দেশী তারকাদের নিয়ে এলার্জি আছে। এমনকি অ্যাকশন সিনেমায় আপনার অভিনয় দক্ষতাও অনেকে খুঁতিয়ে দেখেন। এটা কি আপনাকে বিব্রত করে?
হ্যাঁ, করে। আমি বলতে চাই, অ্যাকশন হিরো যা করেন তা খুব কম অভিনেতাই করতে পারেন। এটা শুধু অ্যাকশনের দৃশ্যের ব্যাপার নয়, এর সঙ্গে অনুভূতি ও অভিব্যক্তির যে প্রকাশ থাকে তা ফুটিয়ে তোলা সহজ কাজ নয়। এটা অভিব্যক্তির একটি জোরালো স্তর। এটা করা এবং একই সঙ্গে অভিনয় করা খুব সহজ কাজ নয়। আমি বোধ করি, এটা ভুল ধারণা।

সুপারহিট ‘জয় জয় শিব শংকর’ গানটির শুটিংয়ের অভিজ্ঞতা কেমন?
গানটির কোরিওগ্রাফিতে আমরা এতটাই নিবিষ্ট ছিলাম যে, আমরা বুঝতেই পারিনি যে আমরা একই কাঠামোতে কাজ করছিলাম। এটা দারুণ অভিজ্ঞতা ছিল।
বলিউড বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে ঋত্বিক রোশন ও টাইগার শ্রফের ‘ওয়ার’। ২ অক্টোবর মুক্তির পর প্রথম ৬ দিনে ১৮৭ কোটি রুপি ছাড়িয়েছে সিনেমাটির আয়। অর্থাৎ ৭ দিনেই ২০০ কোটির মাইলফলক পেরিয়ে যাবে ‘ওয়ার’। সিনেমাটি নির্মাণ করেছেন ‘সালাম নমস্তে’খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
