দক্ষিণ কোরিয়ার কান জয়
প্রকাশিত: ২৬ মে ২০১৯
চমক নয়। সমালোচকদের মন জয় করে কান চলচ্চিত্র উৎসবের ৭২তম আসরে স্বর্ণ পামের দৌড়ে এগিয়ে থাকা ‘প্যারাসাইট’ কান জয় করলো। এ ছবির সুবাদে দক্ষিণ ফরাসি উপকূলে দক্ষিণ কোরিয়ার পতাকা ওড়ালেন পরিচালক বঙ জুন-হো। বিশ্ব সিনেমার সবচেয়ে বড় সম্মান তার হাতে তুলে দেন ফরাসি অভিনেত্রী ক্যাথেরিন দেন্যুভ ও এবারের আসরের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতু।
‘প্যারাসাইট’ ছবির গল্প চার সদস্যের একটি পরিবারকে ঘিরে। তাদের সবাই বেকার। পাশের বাড়ির ওয়াইফাই গোপনে ব্যবহার করে তারা। ভবিষ্যৎ উজ্জ্বল করতে এক ধনকুবেরের বাড়িতে মিথ্যার আশ্রয় নিয়ে ঢোকে এই পরিবার।
শনিবার (২৫ মে) সন্ধ্যা সোয়া ৭টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১১টা) পালে দে ফেস্তিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসে কানের জমকালো সমাপনী আসর। অনুষ্ঠান শুরুর আগে লালগালিচায় আলোকচিত্রীদের সামনে দাঁড়িয়েছেন তারকারা।
সমাপনী আয়োজনের শুরুতে ৭২তম আসরের লালগালিচা ও গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে অনুষ্ঠিত বিভিন্ন গালা স্ক্রিনিংয়ের আবেগঘন কিছু মুহূর্ত দেখানো হয়। এরপর আলোকিত মঞ্চে হাজির হন মাস্টার অব সিরিমনিস এদুয়ার্দ বেয়া।
এরপর একে একে মঞ্চে আসেন প্রতিযোগিতা বিভাগের বিচারকদের সভাপতি মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতু, আমেরিকান অভিনেত্রী এল ফ্যানিং, সেনেগালের অভিনেত্রী-পরিচালক মায়মুনা এনদাই, মার্কিন নির্মাতা কেলি রাইকার্ড, ইতালিয়ান নারী নির্মাতা অ্যালিস রোরওয়াচার, গ্রিসের পরিচালক ইওর্গেস লানতিমোস, পোল্যান্ডের পরিচালক পাওয়েল পাওলিকস্কি, ফরাসি নির্মাতা রবিন ক্যাম্পিলো ও ফরাসি গ্রাফিক ঔপন্যাসিক-নির্মাতা এনকি বিলাল।
স্বর্ণ পাম জয়ের পর বঙ জুন-হোর সঙ্গে উদযাপন করতে মঞ্চে ‘প্যারাসাইট’ তারকারাপুরস্কার বিতরণী শেষে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উৎসবের অফিসিয়াল সিলেকশনের অংশ লাস্ট্র স্ক্রিনিং হিসেবে দেখানো হলো অলিভিয়ে নাকাশ ও এরিক তোলেদানো পরিচালিত ‘দ্য স্পেশালস’।
এদিকে পেদ্রো আলমোদোভারের স্বর্ণ পাম জেতা হলো না এবারও। তবে তার ‘পেইন অ্যান্ড গ্লোরি’তে পরিচালকের চরিত্রে নৈপুণ্য দেখিয়ে সেরা অভিনেতা হয়েছেন আন্তোনিও ব্যান্দেরাস।
সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন যুক্তরাজ্যের এমিলি বিচাম। অস্ট্রিয়ান নারী নির্মাতা জেসিকা হজনারের ‘লিটল জো’ ছবিতে অনবদ্য অভিনয় করেছেন তিনি।
অভিবাসন বিষয়ক ছবি ‘আটলান্টিক’ গ্রাঁ প্রিঁ পেয়েছে। এর পরিচালক মাতি দিওপ কানের ইতিহাসে মূল প্রতিযোগিতায় জায়গা পাওয়া প্রথম কৃষ্ণাঙ্গ নারী নির্মাতা।
বহুল আলোচিত কোয়েন্টিন টারান্টিনোর ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন...হলিউড’ ফিরেছে খালি হাতে। কেন লোচ, টেরেন্স মালিক, হাভিয়ার দোলান, আবদেল লতিফ কেশিশকেও পুরস্কার-শূন্য থাকতে হয়েছে। তবে কান উৎসবের মূল প্রতিযোগিতায় জায়গা পাওয়াই বড় পুরস্কার!
গত ১৪ মে কান উৎসবের ৭২তম আসরের পর্দা ওঠে। এবারের আয়োজনের অফিসিয়াল পোস্টারে প্রয়াত ফরাসি নারী নির্মাতা আনিয়েস ভারদাকে সম্মান জানানো হয়। ১২ দিনের এই উৎসবকে ঘিরে নতুন সব ছবি ও নানান আয়োজনে মুখর ছিল দক্ষিণ ফরাসি উপকূলীয় শহর কান।
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
