থাকছে না আইয়ুব বাচ্চুর এলআরবি!
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯
গেল বছর ১৮ অক্টোবর মাত্র ৫৬ বছর বয়সে মারা যান উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট, কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। তাকে হারিয়ে শোকে বিহ্বল হয় বাংলাদেশ। যে শোকের রেশ এখনো রয়ে গেছে বাংলা ব্যান্ড জগতের আকাশে। তিনি মন দিয়ে ভালোবেসেছিলেন দেশ ও দেশের মানুষকে।
তার গানে শুধু প্রেম নয়, দেশ, মা, মাটির প্রতি ভালোবাসাও উঠে এসেছে। এ দেশের ব্যান্ডসংগীতের এক পুরোধা ব্যক্তিত্ব ছিলেন তিনি। ছিলেন শীর্ষস্থানীয় ব্যান্ড এলআরবির দলনেতা, ভোকাল এবং লিড গিটারিস্ট। গিটার বাজানোর ক্ষেত্রে অনন্য স্টাইল এবং নান্দনিক দক্ষতাগুণে ‘গিটার লিজেন্ড’ খ্যাতিটি তার নামের সঙ্গে জুড়ে গিয়েছিল অনেকদিন আগেই।
তার মৃত্যুর কিছুদিন পর থেকে ব্যান্ডটি নিয়ে প্রধানতম প্রশ্ন ছিল আবারো মঞ্চে ফিরবে নাকি বিলুপ্ত হয়ে যাবে? এর প্রায় মাস ছয়েক পর গত ৫ এপ্রিলে এলআরবি ভক্তদের মনে সুবাতাস ফিরে আসে। কারণ রাজধানীর একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে পুনর্গঠন করা হয় ব্যান্ড এলআরবির। নতুন লাইনআপে মূল গায়ক হিসেবে যুক্ত হন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম।
‘বালাম অ্যান্ড লিগ্যাসি’ ব্যান্ডের সদস্যরা এই ঘোষণার মাত্র ১০ দিনের মাথায় এসে অন্য খবর দিলেন। তারা জানান, এলআরবি নয়, এখন থেকে ‘বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি’ নামে মঞ্চে আসবেন তারা। ব্যবহার করা হবে না ‘এলআরবি’ নামটি।
কারণ হিসেবে তারা জানান, এলআরবি ব্যান্ডের প্রাণপুরুষ আইয়ুব বাচ্চু প্রতি পূর্ণ শ্রদ্ধা ও সম্মান রেখে তার স্মৃতিকে অম্লান রাখতে আমরা কাজ করে যেতে চাই। তাই এতে বালামকে যুক্ত করা। কিন্তু প্রয়াত আইয়ুব বাচ্চুর পরিবারের সদস্যরা এলআরবি নামটি ব্যবহার না করার জন্য আমাদের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন। বসের পরিবারের প্রতি সম্মান জানিয়ে আমরা নামটি আর ব্যবহার করবো না। এখন থেকে আমরা ‘বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি’ নামে গান পরিবেশন করব।
আইয়ুব বাচ্চু একটি কথা বারবার বলতেন, ‘শো মাস্ট গো অন’। তাই তার পরিবারের অনুরোধে এলআরবি নাম ব্যবহার না করে ও আইয়ুব বাচ্চুর প্রতি সম্মান জানিয়ে নতুনভাবে কাজ চালিয়ে যাবেন ব্যান্ডের সদস্যরা। এখন থেকে এলআরবি ব্যান্ডের সদস্যরা বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি নামে মঞ্চ মাতাতে আসবেন। ব্যান্ডটির বর্তমান লাইনআপ দাঁড়ালো: বেজ গিটার- স্বপন, গিটার- মাসুদ, ভোকাল ও গিটার- বালাম, ড্রামস- রোমেল ও সাউন্ড ইঞ্জিনিয়ার- শামীম আহমেদ।
১৯৯০ সালের ৫ এপ্রিল আইয়ুব বাচ্চুর হাত ধরে প্রতিষ্ঠিত হয় এলআরবি। শুরুতে ব্যান্ডটির নাম রাখা হয়েছিল ‘লিটল রিভার ব্যান্ড (এলআরবি)’। ১৯৯৭ সালে নামের পরিবর্তন আসে। রাখা হয় ‘লাভ রান্স ব্লাইন্ড (এলআরবি)’। পরবর্তী সময়ে এ নামেই আইয়ুব বাচ্চু ব্যান্ডটিকে আর সমৃদ্ধ করেছেন। দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান, যা বাংলা সংগীতে নতুন অধ্যায় তৈরি করেছিল।
উল্লেখ্য, আইয়ুব বাচ্চুকে বলা হতো ‘কমপ্লিট মিউজিক পারসোনালিটি’। কারণ তিনি একাধারে গায়ক, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, সব সংগীত যন্ত্র বাজানো ও গান রেকর্ডিং, মিক্সিং, মাস্টারিংয়ে সমান পারদর্শী ছিলেন। মূলত রক ঘরানার কন্ঠের অধিকারী হলেও আধুনিক গান, ক্ল্যাসিকাল সংগীত এবং লোকগীতি দিয়েও শ্রোতাদের মুগ্ধ করায় দারুণ পারদর্শী ছিলেন তিনি। গান করার পাশাপাশি জনহিতকর নানা কর্মকান্ডের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন এ গিটার লিজেন্ড।
ব্যক্তিজীবনেও প্রচন্ড মিশুক, অত্যন্ত বিনয়ী, সদা হাস্যোজ্জ্বল এবং পরোপকারী এই মানুষটি ক্যারিয়ারের শুরু থকে মৃত্যুর আগ পর্যন্ত দেশের ব্যান্ডসংগীতকে মানুষের হৃদয়ে হৃদয়ে পৌঁছে দেয়ার জন্য যে শ্রম দিতে দেখা গেছে তার বর্ণনা কোটি শব্দে লিখেও শেষ করা যাবে না। এক অসীম শূন্যতায় ভাসিয়ে তিনি চলে গেছেন। যার সর্বস্ব জুড়েই কঠিন বেদনার স্রোত। যে স্রোতের ধাক্কায় এবার বিলিন হচ্ছে তার প্রিয় ব্যান্ডটির নাম।যা শ্রোতা-ভক্তদের জন্য আরেক বিষাদ।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
