তেরে নাম টু : প্রেম ও গ্যাংস্টারের গল্প
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯
সে এক দুর্দান্ত সময় ছিল, যখন মাথার মাঝবরাবর সিঁথি আর কপালের দুদিকে নেমে আসা চুলের তরুণরা শহর-গ্রাম দাপিয়ে বেড়াত। মুখে মুখে ফিরত ‘তেরে নাম’ গান। ১৬ বছর আগের সেই দিন ফিরছে! এমন আশা-জাগানিয়া খবর প্রকাশের পরেই সিনেপ্রেমীদের হৃদয়ে চলছে ‘তেরে নাম টু’-কে নিয়ে নানা জল্পনা।
খবরটা যে দিয়েছেন ‘তেরে নাম’ সিনেমার পরিচালক সতীশ কৌশিক নিজেই। বলেছেন, ‘তেরে নাম টু’ একটি প্রেমের গল্প, যা গ্যাংস্টারদের কেন্দ্র করে আবর্তিত হবে।
‘তেরে নাম’ সিনেমার প্রধান চরিত্রে ছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। সালমানের নায়িকা হয়েছিলেন ভূমিকা চাওলা, দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে যিনি এখন খ্যাতনামা অভিনেত্রী। ভূমিকা বলিউডে পা রেখেছিলেন এই সিনেমা দিয়েই।
প্রতিপক্ষের আক্রমণের পর যখন সালমান ওরফে রাধে মোহন স্মৃতিভ্রষ্ট হন, তখন ভেঙে পড়েন ভূমিকা ওরফে নির্জরা। প্রেমিকার মৃত্যুর পর ভয়াবহ জীবনের মুখোমুখি হয় নায়ক। তার আগে সালমানের ‘স্টাইলিশ গুণ্ডাগিরি’র প্রেমে পড়েন দর্শক!
রাধে পাড়ার মাস্তান হলেও তাঁর ছিল কোমলমতি হৃদয়। পুরোহিতের মেয়ে নির্জরার প্রেমে পড়েছিলেন। নির্জরার পরিবার এই সম্পর্ক মেনে নেয় না। স্থানীয় গুণ্ডাদের আক্রমণে গুরুতর জখম হয়ে রাধেকে মানসিক হাসপাতালে ভর্তি হতে হয়। পরে অভিনেতা রবি কিষাণ ওরফে রামেশ্বরকে বিয়ে করতে বাধ্য হওয়ায় নির্জরা আত্মহত্যা করেন। রাধে হাসপাতাল থেকে পালিয়ে এসে নির্জরার মৃত্যু দেখে ফের চলে যান মানসিক হাসপাতালে! এই গল্প আর সুন্দর চিত্রায়ণে আবেগমথিত হয় দর্শকের মন। ভেঙে পড়েন তাঁরাও!
দীর্ঘদিন ধরেই ভক্তকুলে অপেক্ষা, কবে প্রেক্ষাগৃহে গিয়ে দেখা হবে ‘তেরে নাম টু’, কবে তাঁরা নতুন স্টাইলে ফিরে পাবেন ভাইজান সালমানকে। প্রতীক্ষার আংশিক অবসানে মানছে না ভক্তের মন। ‘তেরে নাম টু’-তে সালমান খানকে দেখতেই মুখিয়ে আছেন তাঁরা।
বার্তা সংস্থা পিটিআইকে পরিচালক সতীশ কৌশিক বললেন, চিত্রনাট্য প্রস্তুত হলেও অভিনেতার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। সালমান খানের সঙ্গে এখনো কথা হয়নি তাঁর।
“আমরা চিত্রনাট্য চূড়ান্ত করেছি। যদিও এই সিনেমা সম্পর্কে খুব বেশি প্রকাশ করতে চাই না, তবে বলতে পারি, এটি একটি প্রেমের গল্প, যা গ্যাংস্টারকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। আমরা এখনো কাস্ট নিয়ে ভাবিনি, সবেমাত্র স্ক্রিপ্ট শেষ করেছি। আমার পরবর্তী প্রযোজনা ‘কাগজ’ শেষ হলেই তবে এই ছবির কাজ শুরু করব,” বলেন সতীশ।
সালমান খানের সঙ্গে কি চিত্রনাট্য নিয়ে আলাপ হয়েছে? এমন প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে গেছেন পরিচালক সতীশ কৌশিক।
৫৩ বছর বয়সী তারকা সালমানের অন্যতম সুপারহিট সিনেমা ‘তেরে নাম’। বক্স অফিসে খুব ভালো ব্যবসা করেছিল ছবিটি। আর এই ছবিতে তাঁর পারফরম্যান্স দর্শকহৃদয়ে চিরস্মরণীয়। ছবিতে তাঁর লুক এখনো ভক্তমনে জ্বলজ্বল। সিনেমার গানও ভীষণ জনপ্রিয় হয়। ‘লগন লাগি’, ‘কিঁউ কিসি কো’, ‘ওড়নি’, ‘তুমসে মিলনা’র মতো গান দারুণ জনপ্রিয় হয় সেই সময়। সিনেমার সংগীত পরিচালক ছিলেন হিমেশ রেশমিয়া।
সালমান খান এখন ‘ভারত’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত। এই ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফ। চলতি বছরের ঈদে মুক্তি পাচ্ছে ছবিটি। এ ছাড়া কোরিওগ্রাফার, পরিচালক প্রভু দেবার সঙ্গে ‘দাবাং থ্রি’ ছবির শুটিং করছেন। এতে তাঁর নায়িকা সোনাক্ষি সিনহা। সঞ্জয় লীলা বানসালির ‘ইনশাআল্লাহ’ সিনেমাতেও কাজ করবেন সালমান, এই ছবিতে তাঁর সহ-অভিনেত্রী আলিয়া ভাট।
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
