তাহসানের পর সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা
প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৫
গেল দু’দিন ধরেই খবরের শিরোনামে আছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। কারণ অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর আবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তার স্ত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ। আর বিয়ের খবরটি প্রকাশ্যে আসার পর নবদম্পতিও ভাসছেন শুভেচ্ছার জোয়ারে।
তাহসান খানের বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই চর্চায় উঠে আসে তার সাবেক স্ত্রী মিথিলা। তাকে নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যেই এবার এলো সুখবর। কিন্তু কী সেই সুখবর?
অভিনেত্রী মিথিলা জনপ্রিয় কোরিয়ান নাটক ‘ডেসেন্ড্যান্টস অব দ্য সান (ডটস)’-এর সঙ্গে যুক্ত হয়েছেন। তবে এতে অভিনয়ে নয়, নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে বাংলা ডাবিংয়ে কণ্ঠ দেবেন এ তারকা। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন মিথিলা নিজেই। জানান, কাজটির ব্যাপারে সম্মতি দিয়েছেন তিনি। বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। দেশে ফিরেই কাজ শুরু করবেন।
নাটকটির বাংলা ডাবিংয়ের দায়িত্ব নিয়েছেন খালিদ হোসেন অভি। এর আগে ‘রিপ্লাই ১৯৮৮’, ‘লেজেন্ড অব দ্য ব্লু সি’ ও ‘মিস্টার কুইন’-এর মতো কোরিয়ান ড্রামাগুলোর বাংলা ডাবিং প্রযোজনা করেছেন। সিরিজটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্র ডক্টর ইউন মিউং জু চরিত্রে বাচিক অভিনয় করবেন অভিনেত্রী মিথিলা।
এ ব্যাপারে অভি জানান, ‘ডটস’-এর সঙ্গে রয়েছেন মিথিলা। ‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান’র বহুল প্রত্যাশিত বাংলা ডাবে উগ্র এবং শক্তিশালী ড. ইউন মিউং জু’র চরিত্রে কণ্ঠ দেবেন তিনি।
অভিনেত্রী মিথিলা বলেন, এর আগে নিজের সিনেমায় নিজের অভিনীত চরিত্রে ডাবিং করেছি। কাজটি করতে ভীষণ ভালো লাগে, এক ধরনের চ্যালেঞ্জ ফেস করি। তবে কখনো অন্য কারও জন্য ডাবিং করিনি আমি। এ জন্য এই কোরিয়ান ড্রামায় ডাবিং করা আমার জন্য হবে নতুন এক অভিজ্ঞতা। কারণ, ভয়েস আর্টিস্টদের কাজ মোটেও সহজ নয়। এখানে শুধু সংলাপ বললেই হয় না। ঠোঁট মেলানো, চরিত্রের বৈশিষ্ট্য ও ইমোশন কণ্ঠে ধারণ করতে হয়।
দুর্দান্ত গল্পের ‘ডটস’ নাটকটি সং জোং-কি এবং সং কিয়ো চরিত্রের অবিশ্বাস্য রসায়নের মাধ্যমে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছে।
অভিনেত্রী মিথিলা সুখবরের আগেই আরও এক সুখবর দেন তাহসান। নতুন গান নিয়ে আসছেন এই গায়ক। শিরোনাম ‘একা ঘর আমার’। গানটির প্রকাশনা অনুষ্ঠানে তিনি শোনাবেন এর তৈরির গল্পও। স্যাড-রোমান্টিক ঘরানার এই গানের কথা ও সুর করেছেন গায়ক নিজেই। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা। আর গানটির মিউজিক ভিডিও নির্মান করেছেন চন্দন রায় চৌধুরী।
অনুপম মিউজিকের ব্যানারে নির্মিত ‘একা ঘর আমার’ গানের ভিডিওতে পাওয়া যাবে তাহসান ও সিঁথিকে। আর আজ সোমবার গানটি উন্মুক্ত হবে অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
