তারাই ব্যর্থ আবার তারাই সফল
প্রকাশিত: ২৬ মে ২০১৯
বলিউডের অনেক পুরনো নায়ক আছে যারা প্রত্যেকে নতুন রূপে হাজির হয়েছে পরিচালনায়। তবে যখন তারা সিনেমায় নায়ক রূপে ছিলেন তখন প্রায় ছবিতে ফ্লপের খাতায় নাম লেখাতেন। এই কারণে সেই গ্লানি মুছতে অন্য পেশা বেছে নিয়েছেন এই তারকারা। আজ ডেইলি বাংলাদেশের পাঠকদের জানাবো এমনই কিছু ফ্লপ তারকার বিবরণ, যারা এই প্ল্যাটফর্মে কিছু করতে না পেরে বেছে নিয়েছেন অন্য প্ল্যাটফর্ম। তবে এটা সত্যি যে, যখনই তারা নির্মাণে এসেছেন, তখনই তারা বিস্তর সাফল্যও পেয়েছেন।
আরবাজ খান
আরবাজ খান হলেন একজন ভারতীয় অভিনেতা, পরিচালক এবং চলচ্চিত্র প্রযোজক, যিনি হিন্দি চলচ্চিত্রের তার কাজের জন্য সুপরিচিত। তিনি ১৯৯৬ সালে চলচ্চিত্রে আত্মপ্রকাশের পর থেকে অনেক প্রধান চরিত্রে এবং সহকারী চরিত্রে অভিনয় করেছেন। তবে সেখানে বেশ একটা ভালো করতে পারেননি এই অভিনেতা। এরপর তিনি নিজের চলচ্চিত্র প্রযোজনা সংস্থা আরবাজ খান প্রোডাকশন নির্মাণ করেন এবং ২০১০ সালে তার বড় ভাই সালমান খানকে নিয়ে ‘দাবাং’ চলচ্চিত্রের মাধ্যমে নির্মাণ ও প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন। ছবিটি সর্বকালের সর্বোচ্চ ব্যবসাসফল চলচ্চিত্রের তালিকায় প্রবেশ করে। এতে তিনি শ্রেষ্ঠ জনপ্রিয় চলচ্চিত্রকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন। এরপর ‘দাবাং’-এর জনপ্রিয়তায় সিকুয়েল ‘দাবাং ২’ পরিচালনা করেছেন আরবাজ নিজেই।
রাকেশ রোশন
রাকেশ রোশনেরও শুরুটা হয়েছিল একজন ভারতীয় অভিনেতা হিসেবে। তিনি ১৯৭০ ও ১৯৮০ এর দশকে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে অভিনেতা হিসেবে তিনি মূলত সঞ্জীব কুমার ও রাজেশ খান্নার অভিনীত চলচ্চিত্রে পার্শ্ব ভূমিকায় কাজ করেছেন। পরে তিনি ১৯৮৭ সাল থেকে পরিচালনার মাধ্যমে খ্যাতি অর্জন করেন। অভিনয়ে ফ্লপ হলে পরিচালনায় তিনি নিজেকে বেশ সুপরিচিত করতে সক্ষম হন। চলচ্চিত্র পরিচালক হিসেবে তার প্রথমদিকের উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো নাট্যধর্মী ‘খুদগর্জ’(১৯৮৭), ‘খুন ভরী মাঙ্গ’ (১৯৮৮), হাস্যরসাত্মক-নাট্যধর্মী ‘কিষেণ কানাইয়া’ (১৯৯০), প্রতিশোধ-নাট্যধর্মী ‘করণ-অর্জুন’ (১৯৯৫)।
এরপর ২০০০ এর দশকে রাকেশ রোম্যান্টিক সিনেমা ‘কহো না পিয়ার হ্যায়’ (২০০০), বিজ্ঞানকল্পকাহিনী নির্ভর চলচ্চিত্র ‘কোই মিল গয়া’ ও ‘কৃষ’ চলচ্চিত্রের ‘কৃষ ১,২ ও ৩’ পরিচালনা করেন। এই সব ছবিতে নায়ক হিসেবে দেখা গেছে নিজের ছেলে ঋত্বিক রোশনকে। তবে এই পরিচালক মূলত অভিনেতা হিসেবে একটি আক্ষেপের নাম মাত্র। সুদর্শন হওয়ার পরও তারকাবহুল ‘মোহাব্বাতে’ ছাড়া তার ক্যারিয়ারে আর কোনো প্রাপ্তি নেই। শিশুচরিত্র দিয়ে সুনাম যা কুড়িয়েছেন, নায়ক হয়ে তার সব খুঁইয়েছেন। পরবর্তীতে তিনি দু’টো সিনেমা পরিচালনা করেন। একটা যশ ফিল্মসের ব্যানারে ‘প্যায়ার ইম্পসিবল’। আরেকটা হলো ‘রোড-সাইড রোমিও’। অ্যানিমেশন এই সিনেমাটি পরিচালনার জন্য রীতিমত জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এই কারণে বলা যায় অভিনয়ে যতটা ব্যর্থ তিনি, পরিচালনায় ততটা সফল এই তারকা।
আশুতোষ গোয়ারিকার
আশুতোষ গোয়ারিকারের শুরুও কিন্তু অভিনয় দিয়ে। ১৯৮৪ সালে ‘হোলি’ ছবিতে প্রথম অভিনয় করেন তিনি। এরপর ‘নাম’ (১৯৮৬), ‘চমৎকার’ (১৯৯২) কিংবা ‘কাভি হা কাভি না’ (১৯৯৩)– সিনেমাগুলোতে কাজ করেছেন। তবে একটি ছবিতেও নিজেকে পরিচিত করাতে পারেননি এই ব্যর্থ নায়ক। পরে ১৯৯৩ সালে পরিচালক হিসেবে ‘পেহলা নেশা’ করার পর ১৯৯৫ সালে আসে তার আরেকটি নির্মাণ ‘বাজি’। এরপর একে একে ‘লগান’, ‘স্বদেশ’, ‘যোধা আকবর’ নির্মাণ করেন তিনি। এমনকি এই প্ল্যাটফর্মে ‘লগান’ ছবিটি তাকে অস্কার অবধি নিয়ে গিয়েছিল।
পূজা ভাট
ভারতের জনপ্রিয় পরিচালক মহেশ ভাট কন্যা ও আলিয়া ভাটের বড় বোন পূজা ভাটও এক সময় নায়িকারূপে এসেছিলেন বলিউডে। তার ক্যারিয়ারে ‘সড়ক’ ও ‘দিল হ্যায় কি মানতা নেহি’র মত সিনেমা আছে। তবে এই সব ছবিতে কিছু দেখাতে না পারলেও পরে পরিচালনায় এসে ‘পাপ’, ‘হলিডে’ ও ‘জিসম টু’ নির্মাণ করে হয়েছেন আলোচিত। এরপর থেকে পরিচালনাকেই তিনি পেশা হিসেবে বেছে নিয়েছেন।
সুভাষ ঘাই
সুভাষ ঘাই, তাকে চেনেন না এমন দর্শক খুব কম আছেন। যদিও তিনি নায়ক হিসেবে সুপরিচিত নন। তিনি মূলত বলিউডের অসংখ্য হিট সিনেমার নির্মাতা; সেসব বলে শেষ করা যাবে না। এর মধ্যে রয়েছে, ‘খলনায়ক’, ‘তাল’, ‘পরদেশ’, ‘ইকবাল’ প্রভৃতি। তবে, তার ক্যারিয়ার প্রথম যখন অভিনেতা হিসেবে শুরু হয়, তখন তিনি ছোট খাট চরিত্র ছাড়াও ৭০-এর দশকের ‘উমাঙ’ ও ১৯৭৬ সালের ‘গুমরাহ’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। সেসবে স্থায়ী আসন গড়তে না পেরে ১৯৭৬ সালে ‘কালিচরণ’ সিনেমা দিয়ে পরিচালনায় নিজের নাম লেখান।
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- নতুন প্রস্তাব তেহরানের, ৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান
- শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি
- হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
- ভেঙে পড়ার শঙ্কায় সম্মিলিত ইসলামী ব্যাংক
- কি লেখা ছিল এপস্টেইনের চিরকুটে, কেন লুকিয়ে রাখা হয়েছিল?
- ইরানে হামলাকে ভুল মনে করেন ৬১ শতাংশ আমেরিকান
- যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা
- ৬ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ
- মানব পাচারের রানি নূরজাহান
- পর্যায়ক্রমে ভিসা পুরোদমে চালু করবে ভারত
- মার্কিন নিষেধাজ্ঞা রুখতে পাল্টা যে পদক্ষেপ নিল চীন
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ইরান কি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অস্ত্রের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’
- প্রথমে পোশাকে মিল, পরে ডিএনএ পরীক্ষায় বৃষ্টির মরদেহ শনাক্ত
- ব্যাংকে চাকরির টাকায় সংসার চালানো কি হালাল, যা বললেন আহমাদুল্লাহ
- ইস্টার্ন রিফাইনারিতে ১৯ দিনে শোধিত হয়নি লাখ টন জ্বালানি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
