তাবলিগের সঙ্কট নিরসনে আলেমদের ৭ সিদ্ধান্ত
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮
চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় সারাদেশের প্রতিনিধিত্বশীল আলেমরা তাবলিগ জামাতের চলমান সঙ্কট নিরসন ও তাবলিগের সাথীদের করণীয় সম্পর্কে ৭ সিদ্ধান্ত পেশ করা হয়েছে।
আজ সকাল ১১টায় হাটহাজারী মাদরাসার সেমিনার হলে এ বৈঠক শুরু হয়ে দুপুর সাড়ে ৩টায় তা শেষ হয়। আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে সম্মেলনে সারাদেশের শীর্ষ আলেমসহ তাবলিগের মুরব্বিগণ উপস্থিত ছিলেন।
সম্মেলনে গৃহীত আলেম-ওলামা ও তাবলিগের মুরব্বিদের ৭ সিদ্ধান্ত-
> পহেলা ডিসেম্বর শনিবার টঙ্গি ময়দানে সংঘটিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়া পর্যন্ত ওয়াসিফুল ইসলাম, খান শাহাবুদ্দিন নাসিম, মাওলানা মোশাররফ হোসাইন ও ইউনুস সিকদার এবং তাদের অনুসারীদেরকে কাকরাইল মসজিদে ঢুকতে না দেয়ার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
> সরকারের সাথে পরামর্শকৃত বিশ্ব ইজতেমার নির্ধারিত তারিখ ১৮, ১৯ ও ২০ জানুয়ারি ২০১৯ (প্রথম পর্ব) এবং ২৫, ২৬ ও ২৭ জানুয়ারি (দ্বিতীয় পর্ব) এখনি চূড়ান্ত করে ইজতেমার জন্যে ময়দান তৈরির করার সুযোগ দিতে হবে।
> জনাব সাদ এবং তাঁর বাংলাদেশি অনুসারী এতাআতি দলের বিষয়ে দ্রুত সময়ের মধ্যে সকল ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ ফাতাওয়া তৈরি করে ব্যাপকভাবে প্রচার করা।
> দাওয়াত ও তাবলিগে সৃষ্ট সঙ্কটের ওজাহাত এবং টঙ্গি ময়দানের ঘটনার বিবরণ ও বাস্তবচিত্র তুলে ধরা এবং তা অব্যাহত রাখা।
> প্রত্যেক এলাকায় উলামায়ে কেরাম ও তাবলিগের সাথীরা সমন্বিতভাবে বেশির থেকে বেশি জামাত বের করার ফিকির করা এবং নামাজ ও দোয়ার ইহতেমাম করা।
> সাদ পন্থীরা নিজেদেরকে এতাআতি হিসেবে পরিচয় দিয়ে থাকে। সুতরাং যারা এতাআতে থেকে টঙ্গি ময়দানে বর্বর হামলা চালিয়েছে- তা উদঘাটন করতঃ তাদেরকে বিচারের আওতায় আনা।
> আগামী সাতদিনের মধ্যে সরকারের কাছে পেশ করা দাবীসমূহ পূরণ না হলে পরবর্তীতে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
সম্মেলনে সারাদেশ থেকে আগত যারা উপস্থিত ছিলেন তারা হলেন- মাওলানা আশরাফ আলী, মাওলানা মুহাম্মদ জোবাইর, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা জুনায়েদ বাবুনগরী, মাওলানা শেখ আহমদ, মুফতি রুহুল আমিন, মাওলানা আবু তাহের নদভী, মাওলানা মাহমুদুল আলম, মাওলানা আব্দুল বাছির, মাওলানা মুবারক উল্লাহ, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর) মাওলানা নুরুল হুদা ফয়জী, মাওলানা নেয়ামতুল্লাহ ফরিদী, মাওলানা উমর ফারুক, মুফতি জসিমুদ্দীন, মুফতি কেফায়াতুল্লাহ, মাওলানা আনাস মাদানী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা জোবাইর আহমদ চৌধুরী ও মুফতি নুরুল আমিন।
এ ছাড়াও হাটহাজারী মাদরাসার এ বৈঠকে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মজলিসে আমেলা (নির্বাহী কমিটি), মজলিসে খাস, সম্মিলিত কওমি শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়ার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে আল্লামা শাহ আহমদ শফীর কান্না বিজড়িত হেদায়েতি বয়ান ও দোয়ার মাধ্যমে সম্মেলন সমাপ্ত হয়।
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার ঘটনা বেড়েছে
- শিব্বীর আহমেদের ‘জোছনার জলের কাছে’
- আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠান
- শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্টের আবেদন
- আদালতের রায়ে বিদেশি শিক্ষার্থীদের স্বস্তি
- রোহিঙ্গা নিধনে ‘গণহত্যায়’ দোষী সাব্যস্ত মিয়ানমার
- নতুন আঙ্গিকে শুরু হলো ভ্যানউইক এক্সপ্রেসওয়ে
- মিশিগানে এটর্নি মঈন চৌধুরী সংবর্ধিত
- ভিসা, মাস্টারকার্ড ও জেপি মরগানের হাজারো গ্রাহকের তথ্যে সাইবার হা
- ইরানের ভয়ে মধ্যপ্রাচ্যজুড়ে বাংকার নির্মাণ করছে যুক্তরাষ্ট্র
- `ডার্টি বোম্ব`র ভয়ে ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- `মরলে নেত্রীর সাথেই মরবো`
- কূটনৈতিক দৌড়ঝাপ ও তৃতীয় পক্ষের গুঞ্জন
- সহিংসতার আগুনে জ্বলছে বাংলাদেশ
- আজকের সংখ্যা ৯৪৯
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজকাল ৯২৬
- আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
