‘ঢাকা ২০৪০’ শুটিং শুরু
প্রকাশিত: ২৫ জুন ২০১৯
ঢাকা অ্যাটাক খ্যাত নির্মাতা দীপঙ্কর দীপন গেল বৃহস্পতিবার মহরত অনুষ্ঠানের মাধ্যমে তার নতুন সিনেমা ‘ঢাকা ২০৪০’র ঘোষণা দেন। এই ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন নুসরাত ইমরোজ তিশা, বাপ্পী চৌধুরী ও নুসরাত ফারিয়া। সোমবার বিএফডিসিতে এই ছবির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে।
বিএফডিসির ৪ নং ফ্লোরে সোমবার ছবিটির ক্যামেরা ওপেন হয়েছে। টানা পাঁচদিন চলবে শুটিং। এরপর সুনামগঞ্জ, ভারতের সীমান্ত রামু ও এরপর বান্দরবনে ছবির দৃশ্যায়ন হবে বলে।

এ বিষয়ে নির্মাতা দীপঙ্কর দীপন বলেন, শুরু হলো ঢাকা ২০৪০-র শুটিং। অসাধারণ একটি প্রজেক্ট, অনেক চ্যালেঞ্জিং। আপনাদের শুভকামনা ও দোয়া প্রত্যাশা করছি। আজ আমার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ আমি দ্বিতীয় সিনেমা শুরু করতে পেরেছি। ঢাকা অ্যাটাকের পরে এমন অনেক মুহূর্ত গেছে যে মনে হয়েছে সিনেমা বানানো ছেড়ে দেবো। আমি গভীরভাবে অনুভব করেছি আমার কোন কোন অগ্রজ কেন একটা সফল সিনেমা বানানোর পরেও দীর্ঘদিন অপেক্ষা করেছেন পরের সিনেমার জন্য। সেই সময়টা আমাকেও পার হতে হয়েছে।
তিনি বলেন, অনেকে যেমন চায়নি আমি পরের সিনেমাটা করি আবার বন্ধুরা চেয়েছিল পরের সিনেমাটায় যেন আর দেরি না করি। বন্ধুদের প্রতি সম্মান রেখে কাজ শুরু করেছি। একটা সিনেমা মানে একটা যুদ্ধ। আর যারা বলছেন দীপন অনেক ভালো মেকার দেখবেন আবার ফাটিয়ে ফেলবে, তাদের সবিনয়ে বলি একটা সিনেমা দিয়ে কাউকে ভালো খারাপ বিচার করা যায় না। সাসটেইনেবিলিটি এটা অত্যন্ত বড় ব্যাপার।
যোগ করে এই নির্মাতা বলেন, আমি এখনো নতুন, আমি এখনো স্ট্রাগলার। অসম্ভব সব স্বপ্ন দেখি, কারণ আমি জানি, আমাদের দর্শকরা চলচ্চিত্রের পর্দায় অন্যরকম কিছু দেখতে চান যার মধ্যে সিনেমার সমস্ত গুণ থাকবে। সে চেষ্টাই করছি, অনেক বড় চ্যালেঞ্জ, অনেক বাঁধা, পার হয়ে তারপর সফলতা দেখা মেলে। এই অসম্ভব কষ্টকর পথচলায় আপনাদের শুভ কামনা চাই। যদি কোন দিন পরপর পাঁচটা ভালো চলচ্চিত্র বানাতে পারি, সেদিন না হয় বলবেন, দীপন বড় নির্মাতা। সেদিন আপনাদের প্রশংসায় বিব্রত বা বিরক্ত হব না, খুশি হব। সেই পর্যন্ত পথচলায়, শক্তি হন, পাশে থাকুন, আপনাদের ভালোবাসাই আমার একমাত্র শক্তি।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে এ ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, চলচ্চটির প্রযোজক সনেট কুমার সাহা, ডাকসু’র সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ চলচ্চিত্রাঙ্গনে অনেকেই।
মূলত ‘ঢাকা ২০৪০’র এর গল্পে উঠে আসবে ২০৪০ সালের ঢাকা কেমন হবে। স্টুডিও এইট এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবিতে তিশা, বাপ্পী, ফারিয়া ছাড়াও বিশেষ একটি চরিত্রে দেখা যাবে এবিএম সুমনকে।
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
