ঠোঁটের যত্নে প্রসাধনী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮
ঠোঁট মানুষের মুখমণ্ডলের গুরুত্বপূর্ণ অঙ্গ, ঠোঁট শুধু খাদ্য গ্রহণেই অংশ গ্রহণ করে না বরং সুন্দর-পরিপাটি এক জোড়া ঠোঁট যে কারোর সৌন্দর্য বাড়িয়ে দিতে পারে বহু গুণে। তাই তো বাজারে রয়েছে ঠোঁট রাঙানোর ও ঠোঁট সাজানোর অনেক রকম প্রসাধনী। প্রতিদিনই নামকরা প্রসাধনী প্রতিষ্ঠান গুলো নিত্য নতুন প্রসধনী নিয়ে আসছে ভোক্তার চাহিদা অনুযায়ী। আজ আপনাদেরকে পরিচয় করিয়ে দেব ঠোঁটের সব ধরণের প্রসধনীর সাথে। আসুন জেনে নেই –
লিপ এক্সফ্লোয়েটরঃ
শুরুতেই আসি ঠোঁটের সৌন্দর্য্ বর্ধনের ব্যপারে। ঠোঁটের স্বাভাবিক ও প্রাকৃতিক ঔজ্জ্বল্য বজায় রাখতে ও মৃ্ত কোষ দূর করতে রয়েছে লিপ এক্সফ্লোয়েটর। এটি আপনার ঠোঁট যেমন পরিষ্কার করবে তেমনি ঠোঁটের আর্দ্রতাও বজায় রাখতে সহায়তা করবে। সেই সাথে ঠোঁটের গোলাপি আভাও ফিরিয়ে আনতে সাহায্য করে। বাজারে অনেক ব্র্যান্ডের লিপ এক্সফ্লোয়েটর পাওয়া যায়, তন্মধ্যে ভিক্টোরিয়া সিক্রেট, ইএলএফ অন্যতম।
লিপ বামঃ
লিপ বাম আমরা কম বেশি সবাই ব্যবহার করি, তাই সবাই নিশ্চয়ই এই নামটির সাথে পরিচিত। শীতকালে তো বটেই, অনেকেই আছে যারা সারা বছরই লিপ বাম ব্যবহার করে অভ্যস্ত। লিপ বাম ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে বিশেষ ভাবে সহায়তা করে, কেননা সেই ভাবেই এটি তৈরি। আজকাল বিভিন্ন ফ্লেভার ও ঠোঁটের ভিন্নতার উপর নির্ভর করেও লিপ বাম তৈরি হচ্ছে।
লিপ অয়েলঃ
লিপ অয়েল হচ্ছে লিপ বামেরই মত ঠোঁটকে আর্দ্র রাখার প্রসাধনী। কিছু কিছু লিপ অয়েল আছে যেগুলো লাগালে ঠোঁটের আর্দ্রতার পাশাপাশি ঠোঁট রাঙানোর কাজ-ও করে থাকে। কালার্ড লিপ অয়েল-ও এখন ভালোই সহজলভ্য।
পেট্রোলিয়াম জেলীঃ
পেট্রোলিয়াম জেলী চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। সকলেই পরিচিত এই জিনিসটির সাথে। এটি সাধারণত পেট্রোলিয়াম অয়েল থেকে তৈরি করা হয়; এই পেট্রোলিয়াম এবং পেট্রোলিয়াম জাতীয় সব পদার্থ ত্বকের জন্য ভীষণ ক্ষতিকর। দীর্ঘদিন পেট্রোলিয়াম ব্যবহারে ঠোঁট কালো হয়ে যেতে থাকে।
ভ্যাসলিনঃ
ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলীর-ই রূপ বিশেষ। তবে এতে পেট্রোলিয়ামের পরিমাণ কিছুটা কম থাকে এবং অন্যান্য ঠোঁট পরিচর্যাকারী পদার্থ মেশানো হয়।
পমেডঃ
যুগ যুগ ধরে আমাদের দেশে ত্বক ও ঠোঁটের সুরক্ষায় পমেড ব্যবহৃত হয়ে আসছে। এটি হচ্ছে মূলত তেল, পেট্রোলিয়াম ও গ্লিসারিনের মিশ্রণ। যা আর্দ্রতা ফিরিয়ে আনতে সহায়ক।
চ্যাপস্টিকঃ
চ্যাপস্টিক ভ্যাসলিনেরই স্টিক ভার্সন। কার্যকারিতা ভ্যাসলিনের-ই মত, তবে এর সুবিধা হচ্ছে যেহেতু স্টিকে থাকে তাই হাত ময়লা থাকলেও ব্যবহার করা যায় সহজেই আর স্টিক-ও থাকে ধূলো-ময়লার সংস্পর্শের বাইরে।
লিপ ট্রিটমেন্টঃ
ঠোঁটের যত্ন ও ঠোঁটের নানা সমস্যার কথা মাথায় রেখে বাজারে আসছে অনেক রকম লিপ ট্রিটমেন্ট প্রসধনী। এসব প্রসধনী ঠোঁটের নির্দিষ্ট সমস্যার জন্য বিশেষ প্রক্রিয়ায় তৈরি। কিছু কিছু আছে যেগুলো ঠোঁটের অতিরিক্ত শুষ্কভাব দূর করে, কোন কোন টা ঠোঁটে গোলাপি ভাব আনে, আবার কিছু প্রোডাক্ট ঠোঁটের কালচে দাগ দূর করে থাকে।
লিপ প্রাইমারঃ
লিপ প্রাইমার হচ্ছে লিপস্টিকের বেস কোট, এতে লিপস্টিক যেমন লং লাস্টিং হয় তেমনি লাগানোর সময় ছড়ায়-ও কম। তাছাড়া ঠোঁটের দাগ-ও ঢেকে দেয় এবং শুষ্ক ঠোঁটকে করে আর্দ্র। আপনার যদি লিপ প্রাইমার না থাকে, তবে লিপ বামের সাথে কনসিলার মিশিয়ে এর কাজ চালিয়ে নিতে পারেন।
লিপ প্লাম্পারঃ
লিপ প্লাম্পার হয়ত অনেকের কাছেই অপরিচিত। এর ব্যবহারে চিকন ঠোঁটে আসে প্রাকৃতিক ফোলা ভাব, যা অনেকেরই কাঙ্খিত। যাদের ঠোঁট এমনিতেই ভারি বা মোটা তাদের এটির প্রয়োজন নেই।
লিপ লাইনারঃ
লিপ লাইনারের ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ, কেননা অনেকেই আছে যারা এর সঠিক ব্যবহার জানে না। লিপ লাইনারের দক্ষ ব্যবহারে ঠোঁটের আকৃতি পুরোপুরি বদলে দেয়া যায় আর সেজন্য অনেক অনুশীলন প্রয়োজন।
লিপস্টিকঃ
লিপস্টিক চেনে না বা কখনো দেয় নি এমন মেয়ে খুঁজে পাওয়া কঠিন-ই নয় বরং অসম্ভব। যারা একদমই প্রসাধনী ব্যবহার করে না, তাদেরকেও লিপস্টিক লাগাতে দেখা যায়। সঠিক ভাবে লিপস্টিকের ব্যবহার আপনাকে দিতে পারে সম্পূর্ণ ভিন্ন লুক, যা সকলের নজর কাড়তে বাধ্য।
লিপ গ্লসঃ
লিপ গ্লসের ব্যবহার ঠোঁটে আনে বাড়তি আবেদনের মাত্রা। লিপস্টিকের উপরে হালকা লিপ গ্লসের ছোঁয়া কিংবা শুধু লিপ গ্লস লাগিয়েও আপনি ফুটিয়ে তুলতে পারেন ঠোঁটের বাড়তি সৌন্দর্য।
লিপস্টিক লকার বা সিলারঃ
অনেকেই আছে যারা লিপস্টিক ব্যবহারের কিছুক্ষণ পরেই লিপস্টিক নাই হয়ে যায়। সেক্ষেত্রে লিপস্টিক লকার বা সিলার আপনাকে সাহায্য করতে পারে। লিপস্টিক ব্যবহারের পর একটু খানি লিপ লকার বা সিলার আপনার লিপস্টিককে করবে দীর্ঘস্থায়ী।
- চালকের আসনে থাকা কিশোর অবশেষে গ্রেফতার
- মাথা নত করব না: জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট
- ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি
- হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো
- ‘যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে’
- পাকিস্তানি অনলাইন গেম, শিশুদের যৌন শোষণের ফাঁদ
- মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক
- পথে পথে ভাড়া নৈরাজ্য
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফিলিপ্পো গ্রান্ডির বৈঠক
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
