জেলেনস্কির মৃত্যু-পরবর্তী সরকারও ঠিক করে রেখেছে পশ্চিমারা
প্রকাশিত: ৯ আগস্ট ২০২৩
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মৃত্যু এখন পশ্চিমা মিডিয়ার বেশ আলোচ্য বিষয়। চলমান এ যুদ্ধে রাশিয়ার হাতে তিনি নিহত হলে কী হবে ইউক্রেনের?
‘স্থানীয় ও প্রভাবশালী বলয়’র গোপন কিছু সূত্র ধরে পশ্চিমা সংবাদমাধ্যম পলিটিকোর একটি প্রতিবেদনে জেলেনস্কির পরবর্তী ইউক্রেনের সে চালচিত্রই তুলে ধরা হয়েছে।
ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে এমন পরিস্থিতি হলে দেশটির অভ্যন্তরীণ কোনো ‘জান্তা’ পরবর্তীতে ইউক্রেন শাসন করবে। ‘গভর্নিং কাউন্সিল’র অংশ হিসাবে ইউক্রেনের পরবর্তী প্রেসিডেন্ট হবেন আন্দ্রি ইয়ারমাক (৫১)। বর্তমানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান।
সেই সরকারেও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা (৪২)। অনড় থাকবেন প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ (৫৭)।
নতুন সরকারে আবারও তিনিই সামলাবেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। একই চেয়ারে থাকবেন বর্তমান সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনিও (৫০)। সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফের দায়িত্বে থাকবেন তিনিই।
দেশটির স্পিকারের ভূমিকায় থাকবে রুসলান স্টেফানচুক (৪৭)। প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে বহাল থাকবে। প্রতিবেদনটিতে আরও বলা হয়, রাশিয়া যদি জেলেনস্কিকে হত্যা করে তবে এটি ইউক্রেনে গুরুতর আঘাত হানবে। কিন্তু দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ব্যাহত হবে না। ভেঙে পড়বে না।
ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি ওলেক্সি ড্যানিলভ পলিটিকোর এ নিবন্ধটিতে নিজের প্রতিক্রিয়া জানান।
বলেন, ‘ইউক্রেনে জেলেনস্কির মৃত্যুর ঘটনায় সরকারের ধারাবাহিকতা বহাল রাখার কোনো পরিকল্পনা নেই। এটি একেবারেই ভুল তথ্য, এমন কোনো পরিকল্পনা নেই।’
ইউক্রেনের সমকালীন যুদ্ধাবস্থাভিত্তিক প্রতিবেদনটিতে আরও বলা হয়, ‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের নির্বাচনের আগে ইউক্রেনের সঙ্গে ঝামেলা বাড়াবেন না। প্রাথমিকভাবে স্থিতাবস্থায় যুদ্ধবিরতি আলোচনাকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে যতদিন জেলেনস্কি প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বে থাকবেন ততক্ষণ রাশিয়ার সঙ্গে কোনো শান্তি চুক্তি হবে না।’
জেলেনস্কিকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল-রাশিয়া তাকে হত্যাচেষ্টার কারণে চিন্তিত ছিলেন কিনা? উত্তরে তিনি বলেন, ‘যদি আমি ক্রমাগত এ বিষয়ে চিন্তা করতাম তাহলে আমি নিজেকে আড়ালে রাখতাম। অনেকটা পুতিনের মতো (রাশিয়ার প্রেসিডেন্ট)। যিনি তার বাঙ্কার ছেড়ে কোথাও যান না। অবশ্যই, আমার দেহরক্ষীদের চিন্তা করা উচিত কীভাবে এ ধরনের ঘটনা ঘটতে বাধা দেওয়া যায়। এটি তাদের কাজ। আমি এটা নিয়ে ভাবি না।’
জেলেনস্কি বরাবরই রুশদের থেকে ইউক্রেনের বিজয়ের কথা বললেও পরিস্থিতি মোটেও ভালো নেই ইউক্রেনের। ইতোমধ্যেই ইউক্রেন তার কিছু অঞ্চল হারিয়েছে। প্রায় ৮০ লাখ মানুষ দেশ ছেড়েছেন। সংঘর্ষে প্রায় ৩ লাখ ইউক্রেনীয় মারা গেছেন। ৫০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
মারাত্মক ধ্বংসের মুখে অর্থনীতি। কাখোভকা হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট ধ্বংসের কারণে ডিনিপার নদীর তীরবর্তী অঞ্চলে পরিবেশগত বিপর্যয় ঘটেছে।
রিপোর্টটির একপর্যায়ে আরও বলা হয়, রাষ্ট্রপ্রধান হিসাবে জেলেনস্কি তার ভয়ংকর পরিণতি থেকে বেরিয়ে আসতে পারবেন না। মৃত্যু জেলেনস্কির জন্য সর্বত্র অপেক্ষা করছে। তবে বিস্ময়ের বিষয়টি হলো-এটি রাশিয়া থেকে আসবে না।
এরই মধ্যে জানা গেছে, জেলেনস্কির ‘শান্তি পরিকল্পনা’ নিয়ে একটি সম্মেলনের জন্য সৌদি আরবে গিয়েছিলেন ইয়ারমাক। গুজব এও রয়েছে যে, তিনি সেখানে সমঝোতা নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন যে, ক্ষমতায় আসার জন্য তিনি প্রস্তুত থাকবেন।
মার্চ মাসে, সীমান্তের দুটি রুশ গ্রামে আক্রমণ করার পরে জেলেনস্কিকে হত্যা করার জন্য নতুন করে আহ্বান জানানো হয়েছিল। রুশ আইনপ্রণেতা মিখাইল ডেলিয়াগিন বলেছিলেন, এ ঘটনার একমাত্র স্বাভাবিক প্রতিক্রিয়া হলো ‘জেলেনস্কির অবিলম্বে নির্মূল।’
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
