জেনে নিন কেমন যাবে আপনার ২০১৯ সাল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৮ জানুয়ারি ২০১৯
সারাবিশ্ব আনন্দ- উৎসবের মধ্যদিয়ে বিদায় জানিয়েছে ২০১৮ সালকে। শুরু হয়েছে নতুন বছর। নতুন বছরটা কেমন হবে তা নিয়ে জেগে উঠেছে উত্কণ্ঠা, উদ্বেগ, জিজ্ঞাসা আর কৌতূহল। যাতাদের কৌতূহল মেটাতেই ‘সংখ্যা জ্যোতিষতত্ত্বের হিসাবে কেমন যেতে পারে ২০১৯’ জানিয়েছেন রাজা হাসান।
আপনার জন্মসংখ্যাটা হচ্ছে ১ আর এ বছরের সংখ্যা ৩। তাই যোগ-বিয়োগে দেখা যায়, আপনি রাজনীতি সংশ্লিষ্ট কেউ হন বা না হন, এ বছর রাজনৈতিক কারণে আপনাকে ভীষণ ব্যস্ত থাকতে হতে পারে। অর্থনৈতিক কর্মকাণ্ডে সফলতা বেড়ে উঠতে পারে ভীষণভাবে। কোনো কোনো ক্ষেত্রে দাম্পত্য-বিষয়ে কিছু জটিলতা ঘটে যাওয়ার আশঙ্কা আছে। অর্থনৈতিক টানাপড়েন খুবই দক্ষতার সঙ্গে অতিক্রম করে যেতে সক্ষম হবেন। তবে ব্যবসায়িক ক্ষেত্রে উত্থান-পতনটা খুবই মোকাবেলা করে চলতে হতে পারে। আপনার বিশেষ কোনো চিন্তাধারায় বা ভাবাদর্শে বিরাট কোনো পরিবর্তন সূচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সবশেষে বলা যায়, চলার পথটা যতই ঝঞ্ঝাট-সংকুল হোক না কেন, সব বাধা-বন্ধন পেরিয়ে ছিনিয়ে আনতে সমর্থ হবেন এ বছর আপনি বিজয়ের পতাকাটি।
কর্মবঞ্চিত অনেকেই এ বছর কাজের সুযোগ পেয়ে যাবেন। ক্ষেত্রবিশেষে, প্রযোজ্যজনের পদোন্নতি ঘটবে আপন কর্মক্ষেত্রে। হয় হয় করে না হওয়া প্রেম এ বছর বেশ জাঁকজমকের সঙ্গে হয়েই যেতে পারে। কাজের ও পরিচিতির পরিধি বেড়ে উঠতে পারে। শিল্প-সাহিত্য-সংস্কৃতি এবং ললিতকলা সংশ্লিষ্ট কাজকর্মে সাফল্য ও স্বীকৃতি দুটিই লাভ করার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা মাঝারি পর্যায়ে থাকলেও, বছরের শেষ ভাগে আচমকা কিছু অর্থলাভ করার আশা রয়েছে। কোনো না কোনোভাবে এ বছর আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে, বেড়ে উঠতে পারে সুখ্যাতি। গুরুত্বপূর্ণ কাজগুলো নিজের জ্ঞান-বিবেচনা অনুসারে করলেই এ বছর আপনি সবচেয়ে সফল ও সুখী হতে পারবেন। নতুন কোনো অতিথির বাড়িতে আগমনের সম্ভাবনা রয়েছে।
দোলা লাগতে পারে প্রেমের পালে। উঠে বসতে পারেন কেউ কেউ এ বছর বিয়ের পিঁড়িতে। এছাড়া বিপরীত লিঙ্গের ব্যক্তির মাধ্যমে কাজকর্মে ব্যাপক সফলতা লাভ করতে পারেন। আপনার প্রেমিক হূদয়কে সচল রাখতে পারলে অনেক অসাধ্য সাধন করে ফেলতে পারবেন এ বছরে আপনি। সফলতা লাভ করতে পারেন অনেক দিনের আরাধ্য কোনো কাজে। জ্ঞাত ও অপরিচিত বিভিন্ন সূত্র হতেই এ বছর আপনি বিভিন্ন পরিমাণের অর্থ-সম্পদ লাভ করতে সমর্থ হতে পারেন। কারো কারো ক্ষেত্রে বিদেশযাত্রার ভাবনা কিংবা পরিকল্পনা কার্যকরী পথে এগিয়ে যেতে পারে। জটিল ও কঠিন কাজকর্মগুলো সেরে নেয়ার ক্ষেত্রে এ বছর পরিবেশ এবং পারিপার্শ্বিকতার বিপুল সহযোগিতা লাভ করবেন, আশা করা যায় আপনি। আপনার জন্য সাফল্যময় হয়ে উঠুক নতুন এ বছর।
দূরপাল্লার যাত্রায়, দেশ-বিদেশে ভ্রমণে কিংবা এখানে-সেখানে পর্যটনের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা মেনে চলা উচিত সারা বছর। মামলা-মোকদ্দমায় এ বছর আপনারই জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। ভূসম্পত্তি বা ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট ক্রয়-বিক্রয়ের কাজে এ বছর আপনার লাভবান থাকার সম্ভাবনা প্রবল। কিন্তু ফটকাজাতীয় কোনো ব্যবসায়ে কিংবা অপরিচিত কোনো বাণিজ্যিক খাতে অর্থ বিনিয়োগ করতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত যেন আপনাকে না হতে হয়, সে ব্যাপারে ভীষণ সতর্ক থাকা উচিত। তবে কৃষিকাজে কিংবা কৃষিপণ্যের কেনাবেচাতে এ বছর আপনি দৃষ্টান্তমূলকভাবে লাভবান থাকবেন বলে আশা করা যায়। দুর্ঘটনা হতে পূর্ণ সতর্কতা অবলম্বন করে চলা উচিত সারা বছরব্যাপীই। অলৌকিক কোনো বিষয়ে এ বছর আপনার বিশেষ কোনো অভিজ্ঞতা লাভ ঘটতে পারে, এজন্য মানসিক প্রস্তুতি মজুদ রাখুন।
কাজকর্মের বাধাগুলো একটু বেশি রকম অনড় হয়ে আপনার পথ আগলে রাখতে পারে এ বছর। তাই সারাটি বছর মাথা ঠাণ্ডা রেখে ড্যাশিং মনোভাব নিয়ে চলা উচিত। অন্যদের সঙ্গে কারণে-অকারণে ভুল বোঝাবুঝি ঘটতে পারে, এ ব্যাপারে পালন করে চলা উচিত উচ্চমাত্রার সতর্কতা। শিক্ষামূলক কাজে বা পেশায় সাফল্য লাভ ঘটতে পারে চোখে পড়ার মতো পর্যায়ের। কাজকর্মে বাধা থাকলেও উল্লেখযোগ্য পরিমাণ সাফল্য লাভ করতে সমর্থ হবেন কোনো কোনো জাতক বা জাতিকা; সেই সঙ্গে আয়-উপার্জনও বেড়ে উঠতে পারে চোখে পড়ার মতো পরিমাণে। কারো কারো জীবনে এমন শুভ কিছু ঘটে যেতে পারে, যে বিষয়ে কোনো প্রত্যাশা তো দূরের কথা, কল্পনাও ছিল না আপনার মনে বা চিন্তায়।
নানা কারণে ও উদ্দেশ্যে দেশে-বিদেশে ঘুরে বেড়াতে হতে পারে আপনাকে সারাটি বছর ধরেই। আর বেশির ভাগ ক্ষেত্রে সে ভ্রমণ লাভজনক হবে। এছাড়া ভ্রমণের মাধ্যমে কাজকর্মে সফলতাও আসবে প্রভূত পরিমাণে। তবে বছরের কোনো সময়ই ভাববাদিতা যেন আপনার ওপর তেমনভাবে ভর করতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকা উচিত। উচ্চশিক্ষার বা পেশাগত কারণে বিদেশে চলে যেতে হতে পারে অনেককেই। আর্থিক ক্ষেত্রে এ বছর আপনি অনেক উন্নত অবস্থানে থাকবেন বলে আশা করা যায়। আপনাদের মধ্যে অনেকেই নতুন গাড়ি কিনতে পারেন। অথবা পুরনো মডেল বাদ দিয়ে সংগ্রহ করতে পারেন কেউ কেউ নতুন মডেলের গাড়ি। তবে যানবাহন ব্যবহারে সতর্কতার পরিমাণ সারা বছরই বাড়িয়ে রেখে চলা উচিত।
দুনিয়াদারীর কাজে চোখে পড়ার মতো সাফল্য লাভ করতে পারেন। কিন্তু টাউট-প্রতারক শ্রেণীর লোকজন হতে সারা বছরই আপনার সতর্ক ও সাবধান থাকা উচিত। যেসব কাজ ভালোবাসা নিয়ে করবেন, সেগুলোয় আকাশচুম্বী সফলতা লাভ করার সম্ভাবনা রয়েছে। বয়স আপনার যত বছরই হোক না কেন, এ বছর আপনি কারো প্রেমে পড়তে পারেন অথবা কেউ হুমড়ি খেয়ে এসে পড়তে পারে আপনার প্রেমে। অর্থযোগ এ বছর যথেষ্টই শুভ; বিশেষত, বছরের প্রথম আর শেষভাগে আর্থিক বিচারে যথেষ্ট বলিষ্ঠ অবস্থানে থাকবেন বলে আশা করা যায়। কাজকর্মের ক্ষেত্রে আশা করা যায় সার্বিকভাবে ভীষণ সফলতাময় একটা বছর কাটাবেন আপনি।
বিপরীত লিঙ্গের ব্যক্তিদের সঙ্গে এ বছর আপনি যতটা সম্ভব সমঝোতা করে চলতে চেষ্টা করুন। তা না হলে ঘরে হোক কিংবা বাইরে, অফিসে বা কর্মক্ষেত্রে তাদের সঙ্গে ভীষণ মতবিরোধ (ক্ষেত্রবিশেষে বিবাদও) বেধে যাওয়ার আশঙ্কা আছে। আকস্মিকভাবে কিছু অর্থের আমদানি ঘটতে পারে এ বছর আপনার কাছে। প্রযোজ্য কোনো সূত্র ধরে ঘটতে পারে কোনো সম্মাননা অর্জন। নতুন কোনো কাজে এ বছর আপনি দৃষ্টান্তমূলক পর্যায়ের সফলতা লাভ করতে পারেন; এর ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসার সম্ভাবনাও আপনার জন্য অমূলক কিছু নয়। কিন্তু আগেই বলে রাখি, অবহেলায় কোনো সুযোগ যেন হাতছাড়া হয়ে না যায়, সে ব্যাপারে আপনি ভীষণ সতর্ক থাকুন জানুয়ারি ১ হতে ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত।
একটি কথা মনে রাখবেন, কাজকর্ম নিয়ে এ বছর আপনাকে ব্যাপক হাঙ্গামার মধ্যে কাটাতে হতে পারে। এক্ষেত্রে ধৈর্যশীলতার সঙ্গে তত্পরতা দেখাতে না পারলে বিশাল সংকটের মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কা আছে। তাই অধ্যবসায়ী একটি মনোভাব সারা বছরই আপনার অন্তরে জাগরূক রাখার চেষ্টা করুন এ বছরের প্রতিটি দিনে, প্রতিটি মুহূর্তে। তাহলে সার্বিক বিচারে বছরটি আপনি তেমন খারাপ কাটাবেন না। কিন্তু বছরের প্রথম বা শেষ ভাগের পর্যায়ে এসে এমন শুভ ও আনন্দদায়ক কিছু আপনি ঘটিয়ে ফেলতে পারেন, যা আপনাকেই শুধু নয়, আপনার চারপাশে অনেককেই সচকিত করে তুলতে পারে।
- চালকের আসনে থাকা কিশোর অবশেষে গ্রেফতার
- মাথা নত করব না: জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট
- ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি
- হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো
- ‘যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে’
- পাকিস্তানি অনলাইন গেম, শিশুদের যৌন শোষণের ফাঁদ
- মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক
- পথে পথে ভাড়া নৈরাজ্য
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফিলিপ্পো গ্রান্ডির বৈঠক
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
