জিৎ আর রাজের দ্বন্দ্ব চরমে!
প্রকাশিত: ২৯ মে ২০১৯
নিজের পেশাদারিত্ব নিয়ে জিৎ বরাবরই স্বতন্ত্র থাকার চেষ্টা করেন। কিন্তু ইন্ডাস্ট্রিতে কান পাতলে এমন কথাও শোনা যায় যে, তাকে ‘হ্যান্ডল’ করাও বেশ কঠিন। তার টার্মস অ্যান্ড কন্ডিশন অনেকের কাছে সমস্যার হয়ে দাঁড়ায়। আর জিৎ নাকি নিজের ধ্যানধারণা নিয়েও বেশ অনড়। আগামী সপ্তাহেই মুক্তি পাবে ‘শেষ থেকে শুরু’। ছবিটির মুক্তির দিনক্ষন যত এগিয়েছে, জিতের সঙ্গে পরিচালক রাজ চক্রবর্তীর দ্বন্ধ তত বাড়ছে।
এ প্রসঙ্গে জিৎ বলেন, কাজ করার সময়ে সব মানুষের মধ্যেই ঝামেলা হতে পারে। কারণ কাজটা ভাল করে করাই সকলের উদ্দেশ্য। ঝামেলা কোয়েলের সঙ্গে হয়, রাজের সঙ্গেও হয়, আমার টিমের সঙ্গেও হয়। কিন্তু আমি সেটা নিয়ে পড়ে থাকি না। ওটা কাজের জায়গাতেই শেষ হয়ে যায়।
দু’বছর আগে ‘অভিমান’-এ রাজের পরিচালনায় কাজ করেছেন জিৎ। সে ছবি ভাল ব্যবসা করেনি। ‘শেষ থেকে শুরু’র সময়ে আবার জুটি বাঁধলেন দু’জনে। সূত্রের খবর, শুরু থেকেই নাকি জিৎ এই প্রজেক্টের রাশ নিজের হাতে রাখেন। এই ছবিতে অনেক দিন পরে জিৎ ও কোয়েল আবার জুটি বাঁধলেন। ছবির কাস্টিং কী হবে, সিনেমার কোন তথ্য প্রকাশ্যে আসবে, সব সিদ্ধান্তই জিৎ এবং তার ভাই গোপাল নিয়েছিলেন। এ তো গেল প্রি-প্রোডাকশনের কথা। ছবির শুটিংয়ের সময়েও জিৎ পরিচালককে নানা অযাচিত পরামর্শ দিয়েছেন বলেও শোনা গেছে।
রাজ অবশ্য এই দ্বন্দ্বের কথা মানতে চাইলেন না। জানি না এগুলো কারা বলছে। জিতের সঙ্গে এটা আমার চতুর্থ ছবি। কোনো দিনই সমস্যা হয়নি। খুব ভাল ভাবে শুটিং করেছি। ছবিটা নিয়ে সকলেই এক্সাইটেড, এভাবেই মন্তব্য করলেন রাজ।
তিনি যা-ই বলুন, এ ধরনের অভিযোগ এর আগেও উঠেছে। নিজের প্রযোজনায় জিৎ-ই শেষ কথা। কিন্তু তিনি যখন অন্য প্রযোজকের সঙ্গে কাজ করেছেন, সে সময়েও নানা কাহিনি ইন্ডাস্ট্রির অন্দরে ঘোরাফেরা করে। সকলেই জানেন, অভিনেতা নিজের লুক নিয়ে খুব খুঁতখুঁতে। সুতরাং কোন অ্যাঙ্গল থেকে ছবি তোলা হবে ইত্যাদি নিয়ে জিৎ বরাবরই মত দিয়ে থাকেন। এই বিষয়ে জিৎকে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রথম ছবি থেকেই আমি নিজস্ব ইনপুট দিই। সেটা আমার প্রোডাকশনে হোক বা অন্য কারো। আমি একা নই। সব শিল্পীই এটা করেন। কারণ এটা টিমওয়র্ক।
দেব এবং জিৎ একসঙ্গে একবারই পর্দায় এসেছিলেন ‘দুই পৃথিবী’ ছবিতে। পরিচালক ছিলেন রাজ চক্রবর্তী। সুপারহিট হয়েছিল ‘দুই পৃথিবী’। এর নেপথ্যেও অনেক গল্প শোনা যায়। ওই সময়ে দেব নিজের স্টারডমে পৌঁছে গিয়েছেন। দুই সুপারস্টারকে একসঙ্গে পর্দায় সামলানো সহজ কথা নয়। কে বেশি ফোকাসে থাকবে, তা নিয়েও নাকি ঝামেলা করেছিলেন জিৎ।
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- নতুন প্রস্তাব তেহরানের, ৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান
- শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি
- হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
- ভেঙে পড়ার শঙ্কায় সম্মিলিত ইসলামী ব্যাংক
- কি লেখা ছিল এপস্টেইনের চিরকুটে, কেন লুকিয়ে রাখা হয়েছিল?
- ইরানে হামলাকে ভুল মনে করেন ৬১ শতাংশ আমেরিকান
- যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা
- ৬ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ
- মানব পাচারের রানি নূরজাহান
- পর্যায়ক্রমে ভিসা পুরোদমে চালু করবে ভারত
- মার্কিন নিষেধাজ্ঞা রুখতে পাল্টা যে পদক্ষেপ নিল চীন
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ইরান কি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অস্ত্রের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’
- প্রথমে পোশাকে মিল, পরে ডিএনএ পরীক্ষায় বৃষ্টির মরদেহ শনাক্ত
- ব্যাংকে চাকরির টাকায় সংসার চালানো কি হালাল, যা বললেন আহমাদুল্লাহ
- ইস্টার্ন রিফাইনারিতে ১৯ দিনে শোধিত হয়নি লাখ টন জ্বালানি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
