জিরো থেকে বলিউডের সর্বোচ্চ চূড়ায় এই তারকারা
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯
বলিউড সিনেমার সবচেয়ে অবিচ্ছেদ্য অংশই হলো গানের সঙ্গে নাচ। এই নাচ অন্যান্য দেশ এখনো রপ্ত করতে পারেনি, যেমনি বলিউড নাচে। তারা গানের প্রতিটি লিরিকের সঙ্গে তাদের শরীরের অঙ্গের পরিবর্তন পরিবর্ধন করতে সম্ভব। তাই বলিউডের নাচ এখনো পুরো পৃথিবীজুড়ে সমাদৃত।
আর নাচ ছাড়া এখনো বলিউডি ছবি কল্পনা করা যায় না। বলিউডে গল্পের পরিবর্তন এসেছে, সব কিছুর পরিবর্তন এসেছে তবে নাচের কোনো পরিবর্তন আসেনি, এসেছে শুধু নতুনত্ব। তবে আজ কোনো নাচ-গান নিয়ে নয় বরং এমন কিছু অভিনেতার গল্প ডেইলি বাংলাদেশের পাঠকদের জানাব, যারা আগে নাচতেন তবে এখন একেকজন বলিউডের প্রতিষ্ঠিত তারকা। তবে হুম, বলিউডে যে সব বড় ও উজ্জ্বল তারকাদের আমরা চিনি, তারা অনেক স্ট্রাগল করে এই পর্যায়ে এসেছেন এবং অবস্থান ধরে রাখার জন্য সর্বদা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।
চলুন আজ তেমনই কিছু জনপ্রিয় তারকার গল্প জেনে নেই –
আজ যাদের গল্প বলব, তারা একসময় কিন্তু ব্যাকগ্রাউন্ড ড্যান্সার ছিলেন, মানে নায়ক-নায়িকাদের পেছনে নাচতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে তারা আজ হয়ে ওঠেছেন নামি-দামি বলিউডতারকা। এখন তাদের পেছনে নাচেন অন্য ব্যাকগ্রাউন্ড ড্যান্সার।
ডেইজি শাহ
ডেইজি শাহ। যার আবির্ভাব ঘটেছিল নায়ক সালমান খানের মাধ্যমে। কয়েক বছর আগে তার অভিনীত ছবি ‘জয় হো’ মুক্তি পেয়েছিল সালমানের সঙ্গে। নিশ্চয় সবার মনে আছে, সে ছবির কথা। থাকারই কথা, কারণ এই ছবির নায়ক বলিউড ভাইজান সালমান খান। ওই সিনেমার মধ্যদিয়ে মূলত এ নায়িকার অভিষেক হয়েছে। তিনিও এক সময় ছিলেন ব্যাকগ্রাউন্ড ড্যান্সার, সেখান থেকে হয়েছেন নায়িকা। আরো মজার ব্যাপার হলো, যে নায়কের হাত ধরে তিনি বলিউডে আসেন, সেই সালমান খানের পিছনে এক সময় তিনি ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে নেচেছেন। তার অভিনীত ছবি ‘তেরে নাম’-এ ‘লাগান লাগি’ গানে তার উপস্থিতি দেখা গেছে।
সুশান্ত সিং রাজপুত
বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত। ইঞ্জিনিয়ারিং শেষ করে ক্যারিয়ার গড়ার আশায় বলিউডে পাড়ি জমান তিনি। কিন্তু খুব একটা সুবিধা করতে পারছিলেন না। এরপর আমির খানের ‘পিকে’ ছবিতে তার অভিনয় বেশ আলোচনায় নিয়ে আসে। এদিকে, ২০১৬ এর দিকে তার মুক্তি পাওয়া ভারতীয় ক্রিকেটার এস.এস ধোনীর জীবনী নিয়ে নির্মিত ‘এম.এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে অসাধারণ অভিনয় মধ্যদিয়েই বাজিমাত করেন এই হার্টথ্রব। কিন্তু অনেকেই জানেন না তিনিও এক সময় ব্যাকগ্রাউন্ড ড্যান্সার ছিলেন। হৃতিক রোশনের ‘ধুম ২’ ছবির ‘ধুম মাচালে’ গানে ড্যান্স করেছেন এই অভিনেতা। সেখান থেকে মেধা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে আজ তিনি বলিউডের তারকা।
নিতু চন্দ্র
নিতু চন্দ্র। তিনি তার অভিনীত ‘গরম মশলা’ ছবিতে অসাধারণ অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন পুরো বলিউডজুড়ে। তার ক্যারিয়ারও শুরু হয়েছিল ব্যাকগ্রাউন্ডে ড্যান্সের মধ্যদিয়ে। সোফির ‘মেরা বাবু ছেল ছাবিলা’ গানে দেখা গেছে তাকে। এরপর থেকে তিনি এখন বলিউড নায়িকা। আর তার পেছনে থাকে একগুচ্ছ ব্যাকগ্রাউন্ড ড্যান্সার।
রেমো ডি’সুজা
রেমো ডি’সুজা। তাকে নিশ্চয় অনেকেই চেনেন। তিনি হলেন বলিউডের নামকরা কোরিওগ্রাফার। এক নামেই সবাই চিনে তাকে। মাঝে মাঝে টুকটাক ফিল্মও বানান। ‘এবিসিডি’ ‘এবিসিডি টু’ ‘ফালতু’ ‘অ্যা ফ্লাইং জেট’-এর মতো ব্যবসা সফল ছবি তার হাত ধরেই এসেছে। কিন্তু এসব কিছুর আগে তিনি স্রেফ ব্যাকগ্রাউন্ড ড্যান্সার ছাড়া আর কিছুই ছিলেন না। শাহরুখ খানের একটি গানে তার উপস্থিতি টের পাওয়া যায়। সেখান থেকে পরিশ্রমকে কাজে লাগিয়ে তিনি আজ বলিউডের অনেক কিছু।
ফারাহ খান
ফারাহ খান। তার ক্যারিয়ার শুরু হয় ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে। নেচেছেন বহু তারকার পিছনে। তবে বর্তমানে তিনিও একজন খ্যাতনামা বলিউড ছবির পরিচালক। এছাড়া ‘ওম শান্তি ওম’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে তিনি একজন কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন। অসংখ্য গানের কোরিওগ্রাফ করেছেন। এছাড়া প্রযোজনা, অভিনয় কিংবা রিয়েলিটি শো’র বিচারক ছিলেন। সবখানেই তার আলাদা একটা কদর আছে। ‘সদা সোহাগান’ ছবিতে ‘হাম হ্যায় নওজাওয়ান’ গানে অভিনেতা গোবিন্দর সঙ্গে নেচেছেন তিনি। তবে যাই করেছেন অতীতে, এখন কিন্তু তিনিও বলিউডের একজন নামীদামী তারকা।
সরোজ খান
সরোজ খান। তার হাত ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে অনেক ড্যান্স স্টারের জন্ম হয়েছে। আর তিনি নিজেও ছিলেন একজন ব্যাকগ্রাউন্ড ড্যান্সার। আশোক কুমার আর মধুবালার বিখ্যাত ছবি ‘হাওড়া ব্রিজ’-এর ‘আয়ে মেহেরবান’ নামক একটি গানের ব্যাকগ্রাউন্ডে ড্যান্স করেছেন তিনি। তবে তিনিও এখন বলিউডের নামীদামী তারকাদের একজন।
আরশাদ ওয়ারসি
আরশাদ ওয়ারসি। এই অভিনেতাকে নিশ্চয় সবাই ছবিতে চেনেন। তিনি ‘মুন্নাভাই এমবিবিএস’ কিংবা ‘গোলমাল’-এর মতো সিনেমায় নিজের জাত চিনিয়েছেন। কিন্তু অনেকেই জানে না যে, এই অভিনেতাও একসময় ছিলেন একজন কোরিওগ্রাফার এবং তার শুরুটা হয়েছিলো ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে। জিতেন্দ্র ও কিমি কাটকার অভিনীত ‘আগ সে খেলেঙ্গে’ ছবির ‘হেল্প মি’ গানে ড্যান্স করেছেন তিনি। তবে তিনিও এখন বলিউডের নামীদামী তারকা।
সাজিদ খান
সাজিদ খান। তাকেও আরশাদ ওয়ারসির সঙ্গে ব্যাকগ্রাউন্ডে নাচতে দেখা গেছে। তবে তিনিও এখন একজন বলিউডতারকা। এর আগে তিনি জিতেন্দ্র ও কিমি কাটকার অভিনীত ‘আগ সে খেলেঙ্গে’ ছবির ‘হেল্প মি’ গানে তারকার পেছনে নেচেছেন।
অনুরাগ বসু
অনুরাগ বসু। তাকে চিনতে তার নামটিই যথেষ্ট। আর কিছুর প্রয়োজন হয় না। ‘বরফি’ কিংবা ‘জাজ্ঞা জাসুস’-এর মতো ছবি তার হাত দিয়েই নির্মিত। এবং এসব ছবি শুধু তাকে দিয়েই সম্ভব। এই ডিরেক্টর কলেজ ছেড়ে ফিল্মে এসেছিলেন, এবং ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে প্রথম ক্যারিয়ার শুরু করেন।
শহীদ কাপুর
শহীদ কাপুর। বলিউডের হার্টথ্রব নায়কদের একজন তিনি। তাকে নতুনভাবে পরিচয় করিয়ে দেয়ার কিছুই নেই। যেমন নাচে তেমন অভিনয়ে তিনি সমান পারদর্শী। বলিউডের অসংখ্য হিট ছবি আছে তার ঝুলিতে। কিন্তু এমনি এমনি তো আর প্রতিষ্ঠা পেয়ে যাননি, ক্যারিয়ারের শুরুতে ঘাম ঝরাতে হয়েছে প্রচুর। ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে কাজ করেছেন ‘দিল তো পাগল হ্যায়’ ছবির ‘মুঝকো হুই না খবর’ ও ‘তাল’ ছবির ‘কাহি আগ লাগে লাগ যায়ে’-সহ বেশ কয়েকটি গানে। তবে এখন অনেকেই তার পেছনে নাচে আর শিখে।
কাজল আগারওয়াল
কাজল আগারওয়াল। রুপের জাদুতে অনেককে মুগ্ধ করেছেন এই নায়িকা। সাউথ থেকে মুম্বাই পর্যন্ত তার নামডাক রয়েছে। তবে হিন্দি, তামিল, তেলেগু সব জায়গায়ই যার সমান পদচারণা থাকলেও, একসময় তিনি ছিলেন শুধু ব্যাকগ্রাউন্ড ড্যান্সার। এর আগে ‘কিউ! হো গ্যায়া না…’ ছবির ‘উলজানে’ গানে ঐশ্বরিয়া রাই বচ্চনের পাশে ড্যান্স করতে দেখা গেছে ‘সিংঘাম’ ছবির এই নায়িকাকে।
দিয়া মির্জা
দিয়া মির্জা। ‘রেহনা হ্যায় তেরে দিল ম্যায়’-সহ বেশ কিছু ছবিতে অভিনয় করে ফাটিয়ে দিয়েছেন তিনি। তবে সাবেক মিস এশিয়া প্যাসিফিক এই অভিনেত্রী ক্যারিয়ার শুরু করেছিলেন দক্ষিণ ভারতীয় সিনেমার ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে। ‘ইন সুহাসা কাটরা’ ছবির ‘ঝুমবালাকা’ গানে তার উপস্থিতি বেশ নজরকাড়া ছিলো। তবে এখন তিনি এসব করেননা। এখন বলিউডে তার নামডাক নায়িকা হিসেবে।
ইশা শারভানি
ইশা শারভানি। এই নায়িকাকে হয়ত অনেকেই চেনেন না। তিনি ‘তাল’ ছবির ‘কাহি আগ লাগে লাগ যায়ে’ গানে পেছনে নেচেছেন। যেখানে আরো দেখা গেছে জাঁদরেল অভিনেতা শহীদ কাপুরকে।
এছাড়া বলিউডে আরো অনেক তারকাই আছেন যারা এই ধরনের অবস্থান থেকে আজকের এই অবস্থানে এসেছেন। মূলত পরিশ্রম ও মেধাকে কাজে লাগিয়ে তারা একেকজন বলিউডে নিজেদের প্রতিষ্ঠা করেছেন। কথাই আছে না ইচ্ছা থাকলে উপায় হয়। তাদের ক্ষেত্রেও তাই হয়েছে। হয়ত অধিক ইচ্ছা ছিল তাই আজ তারা নিজেদের সে অবস্থানে নিয়ে যেতে পেরেছেন। যদি ব্যাকগ্রাউন্ড ড্যান্সারকে জিরো ধরা হয় তাহলে তারা প্রত্যেকে আজ জিরো থেকে বলিউডের সর্বোচ্চ চূড়ায় উঠেছেন।
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র
- আমিরাতে চালু হলো ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা
- যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
- ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড
- প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন
- ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত
- ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
