জাতিসংঘে কাশ্মীর ইস্যুর সমাধান চাইলেন ইমরান
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮
কাশ্মীর সংকটের সমাধানে উঠে-পড়ে লেগেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গণভোটের ডাক দেয়ার পর এবার সরাসরি জাতিসংঘের দ্বারস্থ হলেন তিনি। সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ফোন করে নতুন করে কাশ্মীর প্রসঙ্গ তুললেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক। তবে মহাসচিবের সঙ্গে পাক প্রধানমন্ত্রীর কী কথা হয়েছে তা খোলসা করেননি তিনি। স্বাধীনতার পর থেকে কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে টানাপোড়েন চলছে। দিল্লি নিজেদের অবস্থানে অনড়।
কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, তাতে পাকিস্তানের নাকগলানো উচিত নয় বলে জানিয়ে দিয়েছে। তা সত্ত্বেও হাল ছাড়তে নারাজ ইসলামাবাদ। এ বিষয়ে প্রশ্ন করলে দুজারিক বলেন, কাশ্মীর নিয়ে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। নিরাপত্তা পরিষদের তরফে নজরদারি কমিশন বসানো হয়েছে।
তারাই বিষয়টি দেখছে। মহাসচিব রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা বলবেন, এটাই স্বাভাবিক। তাই পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন।
ইমরান খান নিজে ফোন করে কাশ্মীর প্রসঙ্গ তোলেন। নিরাপত্তা পরিষদের যে নজরদারি কমিশনের কথা বলছেন দুজারিক, ১৯৪৯ সালের জানুয়ারি মাসে জাতিসংঘ এবং সদস্য দেশগুলোর ১১৮ জন সদস্য নিয়ে সেটি গঠিত হয়। ১৯৭১ সালের পর ভারত-পাকিস্তানের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
তার পরের বছর হিমাচল প্রদেশের শিমলায় বৈঠকে বসেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জুলফিকার আলি ভুট্টো।
নিরাপত্তা পরিষদের নজরদারি কমিশনের তত্বাবধানে দুই দেশের মধ্যে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা গড়ে ওঠে। যাতে তা পেরিয়ে এক দেশ অন্য দেশের ওপর হামলা করতে না পারে। নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘিত হচ্ছে কিনা সে ব্যাপারে জাতিসংঘকে অবগত করার দায়িত্ব বর্তায় ওই নজরদারি কমিশনের উপরে।
চলতি বছরের প্রথমার্ধে ক্ষমতায় আসার আগে থেকেই কাশ্মীর ইস্যু নিয়ে সরব হন খ্যাতনামা সাবেক ক্রিকেটার ইমরান খান। সরকার গঠনের পরই এ নিয়ে ভারত সরকারকে শান্তিপূর্ণ আলোচনার প্রস্তাব দেন তিনি। প্রথম দিকে ইতিবাচক সাড়া দিয়েও পরে আলোচনার প্রস্তাব নাকচ করে দেয় নয়াদিল্লি।
তবে আলোচনার পরিবেশ তৈরি করতে কূটনৈতিক চেষ্টার পাশাপাশি দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার ওপর জোর দিয়েছেন ইমরান। এদিকে কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানের নামে উপত্যকায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে সাধারণ নাগরিকদের হত্যার ঘটনা চলছেই। গত সপ্তাহেই নিহত হয়েছে ১৪ বিচ্ছিন্নতাবাদী।
এর প্রতিক্রিয়ায় ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে একটি নিন্দা প্রস্তাব পাস করে অর্গানাইজেশন অব ইসলামিক কাউন্ট্রিজ (ওআইসি)। এর নিন্দা জানায় ইসলামাবাদও। এ সময় কাশ্মীরিদের ভাগ্য তাদের হাতেই ছেড়ে দেয়ার বা গণভোটের মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান ইমরান খান। এমনকি বিষয়টি আন্তর্জাতিক মহলে তোলার হুমকিও দেন।
এর প্রতিক্রিয়ায় তখন তীব্র সমালোচনা করেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার। তিনি বলেন, ‘তাদের (পাকিস্তান) পক্ষ থেকে আসা বেশিরভাগ বিবৃতিই কাণ্ডজ্ঞানহীনতার পরিচায়ক।’
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র
- আমিরাতে চালু হলো ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা
- যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
- ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড
- প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন
- ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত
- ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- ‘জেনা করা পাপ তবে পর্নোগ্রাফিতে অভিনয় পেশার অংশ’
