চোখ ডলার ৭টি মারাত্মক ঝুঁকি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮
অনেক সময় আমরা চোখ ডলি। এতে সাময়িকভাবে স্বস্তি অনুভব হলেও এটি স্থায়ী ক্ষতির কারণ হতে পারে।
যদি আপনার চোখে চুলকানি থাকে অথবা সারাদিন কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে তাকেন, তখন মাঝেমাঝে চোখ ডলনে স্বস্তি অনুভূত হয়। এই স্বস্তি অনুভূতির একটি কারণ রয়েছে: চোখ ডললে ভ্যাগাস নার্ভ উদ্দীপ্ত হয়, যা আপনার হার্টবিট ধীর করতে পারে এবং স্ট্রেস থেকে মুক্তি দিতে পারে।
কিন্তু প্রায় সময়ই চোখ ডললে বা কচলালে উল্লেখযোগ্য ক্ষতি হয়ে থাকে, যেমন- চোখের রোগ সৃষ্টি হতে পারে অথবা বর্তমান অবস্থা আরো খারাপ হতে পারে অথবা ইনফেকশনের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। এখানে চোখ ডলার ফলে সৃষ্ট সাত ধরনের ক্ষতি নিয়ে আলোচনা করা হলো।
১. মারাত্মক চোখের রোগ
ইউনিভার্সিটি অব উতাহ’র অপথ্যালমোলজি বিভাগের অধ্যাপক মার্ক মিফলিন বলেন, ‘দীর্ঘসময় ধরে চোখ ডলার ফলে কর্নিয়া দুর্বল এবং বিকৃত হয়ে যায়- কর্নিয়া বিকৃত হওয়াকে কেরাটোকোনাস বলে।’ কর্নিয়াল টিস্যুতে অনবরত ডললে এটিকে পাতলা করে এবং অধিক শঙ্কু-আকৃতির হয়ে যায়। যথেষ্ট ড্যামেজের ক্ষেত্রে আপনার কর্নিয়াল ট্রান্সপ্লান্ট প্রয়োজন হতে পারে।
২. কর্নিয়ায় স্ক্র্যাচ
চোখে আইল্যাশ বা চোখের পাতার লোম অথবা ধূলিকণা পড়া অস্বস্তিকর। এটি চোখ ডলতে প্রলুব্ধ করে। কিন্তু এর ফলে চোখের অবস্থাকে আরো খারাপ হতে পারে। এর ফলে আপনি কর্নিয়াতে স্ক্র্যাচ হওয়ার ঝুঁকিতে থাকেন-এটি একটি সাধারণ অবস্থা, যা একদিন বা দুই দিনের মধ্যে সেরে ওঠে, কিন্তু চিকিৎসা করা না হলে ক্ষত হতে পারে। মায়ো ক্লিনিকের মতে, এর পরিবর্তে চোখ পরিষ্কার করার জন্য পানি বা স্যালাইন ব্যবহার করুন।
৩. গ্লুকোমা আরো খারাপ হওয়ার সম্ভাবনা
ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের অন্তর্গত স্কুল অব অপটোমেট্রি অ্যান্ড ভিশন সায়েন্সের অধ্যাপক চার্লস ম্যাকমোনিস বলেন, ‘যদি আপনার ইতোমধ্যে চোখের জটিল রোগ গ্লকোমা থাকে, তাহলে চোখ ডলনে এটি আরো খারাপ হবে।’ চোখের সামনে তরল জমার কারণে গ্লকোমা হয়ে থাকে, যা অপটিক নার্ভকে ড্যামেজ করে এবং শেষপর্যন্ত অন্ধত্ব সৃষ্টি করে। চোখ ডলনে সেখানে রক্তপ্রবাহ ফিরে আসা বিঘ্নিত হয়, যার ফলে নার্ভ ড্যামেজ হয় এবং চোখের দৃষ্টিশক্তি স্থায়ীভাবে হারিয়ে যায়।
৪. মায়োপিয়া আরো খারাপ হতে পারে
অগ্রগতিশীল মায়োপিয়া (মায়োপিয়াকে ক্ষীণ দৃষ্টি বা স্বল্প দৃষ্টি বলে) আছে এমন লোকদের চোখ ডলনে দৃষ্টিশক্তি আরো খারাপ হতে পারে।
৫. চোখে ইনফেকশন হওয়ার সম্ভাবনা
হাত যতবারই ধুয়ে থাকুন অথবা জীবাণুমুক্ত করুন না কেন, এগুলো প্রতিদিন হাজার হাজার জীবাণুর সংস্পর্শে আসে। হাত দিয়ে চোখ স্পর্শ করলে হাতের ব্যাকটেরিয়া চোখে যেতে পারে, যা কনজাঙ্কটিভাইটিস বা পিংক আই (যাকে চোখ ওঠা রোগ বলে) সৃষ্টি করতে পারে, আমেরিকান অপটোমেট্রিক অ্যাসোসিয়েশনের মতে। যদি আপনার চোখ ইনফেক্টেড হয়, তাহলে চোখে গরম ভাপ এটি উপশমে সাহায্য করতে পারে।
৬. চোখের পাতা ঢিলা হয়ে যেতে পারে
চোখ ডললে শুধু চোখের গোলকই নয়, চোখের পাতাও ক্ষতিগ্রস্ত হতে পারে। ডা. মিফলিন বলেন, ‘চোখ ডলার ফলে সময়ের পরিক্রমায় চোখের ইলাস্টিসিটি হারিয়ে যেতে পারে। এটি সমস্যা কম হলেও না এমন না হওয়াটাই বাঞ্চনীয়। কারণ কোনো শারীরিক সমস্যা-ই স্বস্তিকর নয়।’
৭. ব্লাডশট আই ও ডার্ক সার্কেল হতে পারে
যদি আপনি চোখ ডলেন, আপনার চোখের ছোট রক্তনালী ফেটে যেতে পারে। এর ফলে ব্লাডশট আই বা রেড আই (লাল চোখ) হতে পারে, ওয়েবএমডি ডটকম অনুসারে। এরপর রক্ত পার্শ্বস্থ টিস্যুতে প্রবাহিত হবে, যার ফলে আপনার চোখের নিচে ডার্ক সার্কেল বিকশিত হতে পারে।
তথ্যসূত্র : রিডার্স ডাইজেস্ট
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- ৮৩ লাখ শরণার্থী জরুরি সহায়তা হারানোর ঝুঁকিতে
- মিষ্টির আসনে উপনির্বাচন ৯০ দিনের মধ্যে
- ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র টেলিভিশন ডিবেট ৭ অক্টোবর
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বাড়াচ্ছে এআই!
- টাইমস স্কয়ারে দুর্গোৎসব ১০ ও ১১ অক্টোবর
- সেন্টার ফর এনআররি ব্র্যান্ডিং বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত
- ঢালিউড অ্যাওয়ার্ডস ১০ অক্টোবর
- বিদেশি কর্মিদের লাখ ডলারের ভিসা ফি স্থগিত
- ‘ডেমোক্র্যাটরা জিতলে বাংলাদেশিরাও জিতে’
- নিউইয়র্কে বিমান আসার কোন সুখবর নেই
- সোসাইটির অ্যাকাউন্টে আছে মিলিয়ন ডলার
- প্রধানমন্ত্রী তারেক রহমান হার্ডলাইনে
- বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন পাইলট স্মিত মচ্ছর
- যুক্তরাষ্ট্রের মসজিদের ইমামকে বহিস্কারের রায়
- কানাডায় ১৩৬৮ বাংলাদেশি ডিপোর্টের অপেক্ষায়
- আমেরিকান জনগনের প্রতি ইরানের খোলা চিঠি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সেক্স কমে গেলে যেসব শারীরিক সমস্যা হয় (ভিডিও)
- নবজাতকের মায়েদের স্তনের পাঁচটি সমস্যা এবং তার সমাধান
- ‘ওরাল সেক্স’র আগে-পরে দাঁত ব্রাশ করতে নিষেধ চিকিৎসকদের
- দেহ বিষমুক্ত রাখতে গরম পানি পানের উপকারিতা
- স্যানিটারি প্যাড তরুণ প্রজন্মের ভয়াবহ নেশা!
- ৬ মেডিকেল কলেজের নতুন নামকরণ
- প্লাস্টিক বা কাচ নয় পানি পান করুন স্বাস্থ্যকর মাটির বোতলে
- ফ্যাটি লিভারের যত সমস্যা
- মিষ্টি বা টক দই কোনটি স্বাস্থ্যের জন্য ভালো?
- দেশের প্রধান তেলবীজ সরিষা : অ্যান্টিবায়োটিকের বিকল্প
- নিয়মিত সঙ্গমে কি ওজন বাড়ে, নাকি কমে?
- দেশে কম বয়সে হৃদরোগ-মৃত্যু বাড়ছে
- মানসিক চাপ থেকে হৃদরোগ
- কোষ্ঠকাঠিন্য দূর করার সাতটি সহজ উপায়
- দায়িত্বে অবহেলা হলে চিকিৎসকদের ওএসডির নির্দেশ
