চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার ব্যবহার বৈধ করল থাইল্যান্ড
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮
মাদক আইন সংশোধনের মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে চিকিৎসার জন্য গাঁজা ব্যবহারের অনুমোদন দিয়েছে থাইল্যান্ড। দেশটির অন্তর্বর্তীকালীন পার্লামেন্ট এ অনুমোদন দিয়েছে বলে গতকাল বিলটির পক্ষের এক সিনেটর জানিয়েছেন। চিকিৎসাকাজে ব্যবহারের অনুমোদন দেয়া হলেও মাদকটির বিনোদনমূলক ব্যবহার অবৈধই রাখা হয়েছে। খবর সিএনএন বিজনেস।
গাঁজার পাশাপাশি স্থানীয় মাদক ‘ক্র্যাতুম’-এরও চিকিৎসার উদ্দেশ্যে ব্যবহার অনুমোদন করা হয়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত ক্র্যাতুম ঐতিহ্যগতভাবে উদ্দীপক ও ব্যথানাশক হিসেবে ব্যবহার করা হয়। গতকাল ন্যাশনাল লেজিসলেটিভ অ্যাসেম্বিলিতে ১৬৬ জন সদস্য বিলটির পক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে সংশোধনীর বিপক্ষে কোনো ভোট পড়েনি। এছাড়া ১৩ জন আইনপ্রণেতা ভোট দেয়া থেকে বিরত ছিলেন।
আইনপ্রণেতা সোমচাই শাওংকর্ণ বলেন, চিকিৎসার উদ্দেশ্যে গাঁজা ব্যবহারের সংশোধনীটিকে থাই জনতার জন্য এবারের নববর্ষের উপহার বলা যেতে পারে। তিনি জানান, রাজকীয় গেজেট হিসেবে প্রকাশের পর সংশোধনীটি কার্যকর হবে।
এ সংশোধনীর মাধ্যমে থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে গাঁজা বৈধ করল। তবে মাদক সম্পর্কিত কঠোর দৃষ্টিভঙ্গি ও মাদক-সংক্রান্ত অপরাধের জন্য কঠোর শাস্তির জন্য দেশটির সমালোচনাও রয়েছে।
সংশোধনীর মাধ্যমে চিকিৎসার উদ্দেশ্যে গাঁজা ও ক্র্যাতুম উৎপাদন, আমদানি, রফতানি, প্রক্রিয়াজাতকরণ এবং ব্যবহার বৈধ করা হয়েছে। তবে বিনোদনের জন্য গাঁজার ব্যবহার বেআইনি এবং অপরাধের মাত্রার ওপর নির্ভর করে এর জন্য কারাদণ্ড ও জরিমানার বিধান বহাল রয়েছে। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোরভাবে গাঁজা চাষ নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত উৎপাদন ধ্বংস করতে পারবে। মাদকটি চাষের জন্য কৃষককে প্রশিক্ষণের ব্যবস্থা করবে থাইল্যান্ড।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ব্রিটিশ সরকার চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার ব্যবহার অনুমোদন করে। ১ নভেম্বর থেকে ব্যবস্থাপত্র অনুযায়ী ন্যাশনাল হেলথ সিস্টেম থেকে রোগীকে মাদকটি সরবরাহ শুরু করা হয়। এছাড়া চলতি বছরই চিকিৎসা ও বিনোদনের উদ্দেশ্যে গাঁজার ব্যবহার বৈধ ঘোষণা করে কানাডা।
- ঢাকা জেলা এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল
- বিয়ানীবাজার সমিতির সম্পাদক অপুর পিতার ইন্তেকাল
- কবিরহাট সমিতির নাসির উদ্দিনের স্ত্রীর ইন্তেকাল
- ক্যালিফোর্নিয়ায় ইরানের ড্রোন হামলার আশংকা!
- অধিকার আদায়ে সংঘবদ্ধ হওয়ার আহবান
- একধাপ এগিয়ে গ্লোবাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস
- গ্রি মেকানিক্যাল এর জমজমাট ইফতার
- মঈন চৌধুরীর উদ্যোগে হবিগঞ্জের ৯ সংগঠনের মিলনমেলা
- নিজেকে নির্দোষ দাবি করলেন জাকির চৌধুরী
- জালালাবাদ এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আমেরিকান ট্রাভেল এজেন্টদের ইফতার পার্টি
- অলকাউন্টি হোম কেয়ারের ইফতার
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের জমজমাট ইফতার
- আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে: রাষ্ট্রপতি
- বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
- ট্রাম্পের কাছে ১৩.৫ বিলিয়ন ডলার ফেরত চাইলেন হোকুল
- গণতন্ত্রের শৃঙ্গ জয়ের অভিযাত্রা
- কমিউনিটির ভালবাসায় অভিসিক্ত শাহ নেওয়াজ গ্রুপ
- আজকাল ৯১৩
- এভারকেয়ারে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস
- ১ কোটি ৬৪ লাখ টাকায় দ্য হানড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, আহত দুই সেনা
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে ‘প্রতারণা’ করেছেন ট্রাম্প
- তেলের দাম বাড়লে লাভবান হয় যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প
- আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো
- বেঁচে আছেন খামেনির স্ত্রী— ইরানি গণমাধ্যম
- বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের
- প্রাণবন্ত সূচনা
- সৌদি আরব থেকে আসা খেজুর কোন জেলায় কত বরাদ্দ, দেখে নিন
- ‘তেলের দাম ২৪ হাজার টাকা হওয়ার জন্য প্রস্তুত থাকুন’
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
