চিকিৎসাও নিতে পারছে না গাজার মানুষ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৩
ক্ষুধা-তৃষ্ণায় দিশেহারা আদিমানবরা হঠাৎ একটা শিকার ঘিরে যেমন তান্ডব নৃত্য শুরু করত কিংবা দল বেঁধে ঝাঁপিয়ে পড়ত শিকার শিকারে- ভয়ে কাতর অবরুদ্ধ গাজার অসহায় বেসামরিক মানুষগুলোরও ঠিক সেই দশা এখন। বুট-বুলেট-ক্ষেপণাস্ত্র, ট্যাংক-ড্রোন-বিমান হামলার সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে ইসরাইলে সুপ্রশিক্ষিত বিশাল সেনাবাহিনী। শত্রু শিকারে নেমেছে। গত শনিবার থেকে ঝাঁকে ঝাঁকে বোমা ফেলছে মাত্র ৪৫ বর্গকিলোমিটারের ছোট্ট জনপদে। ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলায় ঝাঁঝরা হয়ে যাচ্ছে বিধ্বস্ত গাজা। এখানেই কি শেষ? একদিকে ‘ঘরে ঢুকে ঢুকে’ মারছে অন্যদিকে বন্ধ করে দিয়েছে চিকিৎসা নেওয়ার পথও-কী ভয়ংকর নিষ্ঠুরতা!
প্রতিশোধের নেশায় উন্মত্ত ইসরাইল বন্ধ করে দিয়েছে গাজার বিদ্যুৎ সরবরাহ। গত ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে অন্ধকারে ডুবে আছে অবরুদ্ধ গাজার বেশির ভাগ অংশ। ইসরাইলের পরিকল্পিত ব্লাকআউটে থমকে আছে গাজার হাসপাতালগুলো। একদিকে ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে রোগী অন্যদিকে বিদ্যুৎ সংকটে অচল হাসপাতালগুলোতে চিকিৎসা দিতে পারছেন না চিকিৎসকরা! হাসপাতালের বারান্দায় যন্ত্রণায় ছটফট করছে ইসরাইলের বুলেট-বোমার নৃশংস হামলায় ক্ষতবিক্ষত সাধারণ নাগরিকরা। শনিবার সন্ধ্যার পরপরই ইসরাইলের জ্বালানিমন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, তিনি গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার জন্য রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানিকে নির্দেশ দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে তিনি লেখেন, ‘আমি বৈদ্যুতিক সংস্থাকে গাজা স্ট্রিপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার নির্দেশ দিয়ে আদেশে স্বাক্ষর করেছি।’ হাসপাতাল এবং চিকিৎসাকর্মীরা বলছেন, অপারেশনসহ অন্যান্য চিকিৎসাসেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারেও সমস্যা সৃষ্টি হচ্ছে। নবজাত শিশু, ডায়ালাইসিস, হার্ট, শ্বাসকষ্টের রোগী এবং যারা অস্ত্রোপচারের প্রক্রিয়ায় রয়েছেন তারা সবচেয়ে খারাপ পরিস্থিতিতে আছেন। খান ইউনুস অবস্থিত গাজার ইউরোপিয়ান হাসপাতালের নার্স হাসান আবু সুলতান বলেন, ‘হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে হার্ট এবং সার্জারির ক্ষেত্রে।
বিদ্যুৎ কাটার কারণে (অধিদপ্তরের ওপর) চাপ আরও বাড়ছে। সকাল থেকে, একাধিকবার বিদ্যুৎ চলে গেছে। কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের মেশিনের ওপর নির্ভরশীল রোগীদের বেশ কষ্ট হচ্ছে। ঘন ঘন বিদ্যুৎবিঘ্ন অবশ্যই নবজাতকসহ রোগীদের জীবনকে (অনিবার্য) ঝুঁকিতে ফেলবে।’ প্রয়োজনীয় পরিষেবাগুলো বজায় রাখার জন্য এখন তারা ব্যাকআপ জেনারেটরের ওপর নির্ভর করছেন।
গাজার স্বাস্থ্যমন্ত্রীর মুখপাত্র আশরাফ আল-কেদরা বলেছেন, ‘বেশ কয়েকটি হাসপাতাল পুরোনো এবং ‘জীর্ণ’ জেনারেটরের ওপর নির্ভর করছে যা জ্বালানি খরচকে বাড়িয়ে দিচ্ছে। উপলব্ধ জ্বালানি মজুত দীর্ঘ সময়ের জন্য হাসপাতালের অপারেশন টিকিয়ে রাখার জন্য অপর্যাপ্ত। আমরা সত্যিই উদ্বিগ্ন যে, যে কোনো মুহূর্তে বিদ্যুৎ জেনারেটরগুলো কাজ বন্ধ করে দিতে পারে।’ বিদ্যুৎ বিভ্রাটের কারণে বেশ ভয়ে দিন পার করছেন স্থানীয় বাসিন্দারাও। হাসপাতালগুলোর পরিস্থিতিতে গাজার বাসিন্দা নারমিন বাসেল বলেন, বিদ্যুৎ বিভ্রাট ইতোমধ্যেই স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কাজকে বাধাগ্রস্ত করছে।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
