চার দশক পর একসঙ্গে সোহেল রানা-কবরী
প্রকাশিত: ৫ আগস্ট ২০১৯
চার দশক পর আবারো বড় পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন সোহেল রানা ও কবরী । সরকারি অনুদানে নির্মিতব্য এই তুমি সেই তুমি শিরোনামের একটি ছবিতে অভিনয় করবেন তারা। অভিনয়ের পাশাপাশি ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ রচনা ও পরিচালনা করেছেন কবরী।
এ বিষয়ে চিত্রনায়ক সোহেল রানা বলেন, প্রথম ছবি থেকেই আমরা পরস্পরের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছি। কয়েকদিন আগে এক আড্ডায় ছবির প্রসঙ্গও এলো। তাই বেশি কিছু জানতে চাইনি। নিশ্চয় আমার সঙ্গে মানায় এমন একটি চরিত্রেই কাজ করবো। এই ছবিতে কাজের ক্ষেত্রে পরস্পরের প্রতি মমত্ববোধ, ভালো লাগা, ভালোবাসা, শ্রদ্ধার ব্যাপারটি কাজ করেছে। মনে হচ্ছে, এই কাজের ফাঁকে পুরোনো শিল্পীদের সঙ্গে একটা চমৎকার আড্ডা হবে।
কবরী বলেন, কদিন আগে তাকে দেখতে উত্তরার বাসায় গিয়েছিলাম। যখন চলে আসব, তখন আমার এই ছবির প্রসঙ্গ ওঠে। গল্পটা তাকে আগেও শুনিয়েছিলাম। সেদিন শুনে বললেন, আমি থাকছি। আমাকে বাদ দিচ্ছেন কেন? তার এমন আন্তরিকতাপূর্ণ স্বর শুনে বিস্মিত হয়েছি।
সোহেল রানা প্রসঙ্গে কবরী বলেন, সোহেল রানা একসময় তুখোড় ছাত্রনেতা ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের ভিপি ছিলেন। মুক্তিযুদ্ধেও অংশ নিয়েছেন। একজন মানুষ যে ভালো হতে পারেন, তা শুধু চলচ্চিত্রে অভিনয় দিয়ে নয়, আরো নানা গুণের কারণে তিনি আমাদের কাছে অনন্য হয়ে ওঠেন। আমিও তাকে সেভাবেই মূল্যায়ন করি। আবারো আমরা একসঙ্গে কাজ করতে যাচ্ছি, নিশ্চয়ই চমৎকার কিছু সময় কাটবে আমাদের।
জানা গেছে, অক্টোবরে এই তুমি সেই তুমি ছবির শুটিং শুরু হচ্ছে। তার আগে ছবির গানের কাজ শেষ করতে চান পরিচালক ও অভিনয়শিল্পী কবরী। এর আগে পরিচালক হিসেবে তিনি নির্মাণ করেছেন আয়না নামের একটি ছবি।
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
