চট্টগ্রামের মেজবানি ডাল রান্না করবেন যেভাবে
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০১৯
চট্টগ্রামের মেজবানি ডাল বেশ সুস্বাদু একটি খাবার। তবে এই খাবার খেতে আপনাকে চট্টগ্রামে যেতে হবে না। নিজের বাসায়ই রান্না করতে পারবেন। দেখে নিন কীভাবে রান্না করবেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি ডাল-
উপকরণ
গরু/খাসির মাংস- ৬০০ গ্রাম (চর্বি ও হাড়সহ), ছোলার ডাল- ১ কাপ, সরিষার তেল- ১/৪ কাপ ও ৩ টেবিল চামচ, পেঁয়াজ কুচি- ১ কাপ, আদা বাটা- ১ টেবিল চামচ, পোস্ত বাটা- ১ চা চামচ, রসুন বাটা- দেড় চা চামচ, সরিষা বাটা- ১ টেবিল চামচ, বাদাম বাটা অথবা নারকেল বাটা- ১ টেবিল চামচ, মরিচের গুঁড়া- ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া- ১ চা চামচ, জয়ফল ও জয়ত্রী গুঁড়া- আধা চা চামচ, জিরার গুঁড়া- ১ চা চামচ, ধনিয়ার গুঁড়া- ১ চা চামচ, গরম মসলা গুঁড়া- ১ চা চামচ, তেজপাতা- ৩টি, দারুচিনি- ২ টুকরা, তারা মসলা- ২টি, গোলমরিচ- ৬টি, লবঙ্গ- ৩টি, কালো এলাচ- ৩টি, সবুজ এলাচ- ৪টি, কাঁচামরিচ- ১০টি, লবণ- স্বাদমতো।
প্রস্তুত প্রণালি
পর্যাপ্ত পানি দিয়ে ছোলার ডাল ভিজিয়ে রাখুন। ২ ঘণ্টা পর পানি ছেঁকে চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে দিন ডাল। ৪ কাপ পানি ও আস্ত কাঁচামরিচ দিন। ১ চা চামচ লবণ দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। ডাল ৭০ শতাংশ সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
সেদ্ধ হলে কাঁচামরিচগুলো চামচ দিয়ে তুলে নিন। ডালও তুলে নিন একটি বাটিতে। ডাল, মরিচ ও সেদ্ধ করা পানি- তিন উপকরণই আলাদা করে রেখে দিন।
একটি ছড়ানো প্যানে ১/৪ কাপ সরিষার তেল দিয়ে দিন। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি ও আস্ত গরম মসলা দিয়ে বাদামি করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে বাটা মসলাগুলো সব দিয়ে দিন।
ভালো করে নেড়েচেড়ে সব গুঁড়া মসলা দিন। সব উপকরণ মিশিয়ে ১/৪ কাপ পানি ও স্বাদমতো লবণ দিন। আগে সেদ্ধ করে রাখা কাঁচামরিচ দিয়ে প্যান ঢেকে দিন। ৫ মিনিট রেখে দিন এভাবে। মসলার উপর তেল উঠে আসলে গরুর মাংস দিয়ে দিন। গরুর মাংসে হাড় বেশি থাকলে খেতে ভালো লাগবে। মাংস দিয়ে নেড়ে প্যান ঢেকে দিন।
লো মিডিয়াম আঁচে ১০ মিনিট ঢেকে রাখুন। পর্যাপ্ত পানি দিয়ে প্যান আবারও ঢেকে দিন। ৩০ থেকে ৪০ মিনিট সেদ্ধ করুন মাংস। মাঝে কয়েকবার নেড়ে দেবেন। মাংস মাখা মাখা হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিন। নেড়েচেড়ে ঢেকে দিন প্যান। ৫ মিনিট পর ডাল সেদ্ধ করা পানিটুকু দিয়ে দিন প্যানে। লো মিডিয়াম আঁচে ১০ মিনিট রান্না করুন মাংস।
আরেকটি প্যানে ৩ টেবিল চামচ সরিষার তেল গরম করে নিন। তেল গরম হলে রান্না করা ডালের ঝোল দিন ১ চা চামচ। একটু ভেজে মাংসের প্যানে দিয়ে দিন মিশ্রণটি। সব উপকরণ মিশিয়ে একটি বলক উঠলে নামিয়ে পরিবেশন করুন মজাদার মেজবানি ডাল।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
