ঘরে বসেই দূর করুন চেহারার বলি রেখা
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ৭ জানুয়ারি ২০১৯
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চেহারায় দেখা দেয় বলিরেখা। আয়নার সামনে দাঁড়ালেই চোখের নিচে অসংখ্য বলিরেখা, কানের কাছে পাক ধরা চুল-এসব দেখলে মন খারাপ হয় সবারই।
পার্লারে গিয়ে নিয়মিত রূপচর্চার মাধ্যমে অনেকেই ত্বকে বা চেহারায় বয়সের ছাপ লুকিয়ে রাখার চেষ্টা করেন। তবে এমন সামর্থ কজনেরই বা আছে।
তা ছাড়া পার্লারে গিয়ে নিয়মিত রূপচর্চার সময় অনেকেই পান না।
তাই ঘরে বসেই অ্যান্টি এজিং ভেষজ ফেসিয়াল মাস্ক ঘরেই তৈরি করে নিন। দুর করুন আপনার মুখের বয়সের ছাপের বলিরেখা-
যেভাবে তৈরি করবেন ফেসিয়াল মাস্ক
১. অ্যাভোকোডা ও মধু ফেসমাস্ক স্বাভাবিক/সাধারণ ত্বকের জন্য-
উপকরণ: ২ চামচ মধু, ২ চামচ অ্যাভোকোডা, ১টা ডিমের কুসুম।
পদ্ধতি: সবকটি উপাদান একসঙ্গে নিয়ে ভালো করে ব্লেন্ড করুন বা ভালো করে চটকে মেখে নিন। আপনার পরিষ্কার করে ধোয়া মুখের ত্বকে এই পেস্টটি মেখে অন্তত ২৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই ফেসিয়াল মাস্ক আপনার সাধারণ ত্বকে অ্যান্টি-এজিংয়ের কাজ করবে। একই সঙ্গে আপনার ত্বককে করবে উজ্জ্বল।
২. শুষ্ক ত্বকের জন্য ডিম ও মধুর ফেসমাস্ক-
উপকরণ: একটি ডিমের কুসুম, ১ চামচ দই, ১ চামচ মধু আর আধা চামচ আমন্ড অয়েল।
পদ্ধতি: একটি বড় পাত্রে সবকটি উপাদান একসঙ্গে নিয়ে ভালো করে নাড়তে থাকুন, যতক্ষণ না এটি আঠালো আর গাঢ় হচ্ছে। এবার এই মিশ্রণ মুখে লাগিয়ে অন্তত ১০ মিনিট রেখে সাবান দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন।
মধু আপনার ত্বক স্নিগ্ধ করবে, আমন্ড আর ডিমের কুসুম ত্বককে মশ্চারাইজ করবে এবং দই ত্বককে পরিশোধিত আর সতেজ করবে।
৩. অয়েলি ত্বকের জন্য মধু ও গাজরের ফেসমাস্ক-
উপকরণ: অর্ধেক গাজর আর আধা চামচ মধু।
পদ্ধতি: গাজর ভালো করে সিদ্ধ করে, চটকে পেস্ট বানিয়ে নিন। এবার এর সঙ্গে মধু মিশিয়ে মিনিট দশেক ফ্রিজে রেখে দিন। এর পর মুখ ধুয়ে এই পেস্ট আপনার পরিষ্কার করা ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিয়ে ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
গাজরে থাকা ভিটামিন এ, সি আর অ্যান্টি অক্সিডেন্ট ত্বককে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করবে। মধুর মধ্যে থাকা ভেষজ উপাদান, এনজাইম আর সুগার ত্বকের লাবণ্য বৃদ্ধিতে সহায়ক।
৪. সংবেদনশীল (সেনসিটিভ) ত্বকের জন্য মধু ও কলার ফেসমাস্ক-
উপকরণ: আধা চামচ মধু, একটি পাকা কলা (চটকানো), দুধ দিয়ে সিদ্ধ করা ১ কাপ ওটমিল, একটা ডিম।
পদ্ধতি: সবকটি উপাদান একসঙ্গে নিয়ে ভালো করে মিশিয়ে আপনার ত্বকে সমান অনুপাতে লাগান। ১০-১৫ মিনিট মাস্কটি রেখে উষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
ওটমিলে থাকা ভিটামিন ও মিনারেলস-এটি ত্বককে নিখুঁতভাবে পরিষ্কার করে। কলায় থাকা ভিটামিন এ আর ডিমের লিকিথিন (lecithin) ত্বকের ওপর প্রাকৃতিক প্রলেপের কাজ করে, যা ত্বককে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। তা ছাড়া মধু ন্যাচারালি ত্বকের তারুণ্য ধরে রাখে।
৫. সব ধরনের ত্বকের জন্য মধু ও ল্যাভেন্ডার ফেসমাস্ক-
উপকরণ: ১ চামচ মধু, ৩ ফোঁটা ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল।
পদ্ধতি: উষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে নিয়ে এই দুটি উপাদান ভালো করে মিশিয়ে নিয়ে ত্বকের ওপর মাস্কের মতো লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে আবার উষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। অ্যান্টি-এজিং ফেসিয়াল মাস্ক হিসেবে এই মাস্কটি সব ধরনের ত্বকের ক্ষেত্রেই খুব উপকারী।
- চালকের আসনে থাকা কিশোর অবশেষে গ্রেফতার
- মাথা নত করব না: জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট
- ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি
- হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো
- ‘যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে’
- পাকিস্তানি অনলাইন গেম, শিশুদের যৌন শোষণের ফাঁদ
- মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক
- পথে পথে ভাড়া নৈরাজ্য
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফিলিপ্পো গ্রান্ডির বৈঠক
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
