গাজায় ২০ লাখেরও বেশি মানুষের ঘরে নেই খাবার
প্রকাশিত: ৯ মার্চ ২০২৫
বুলেট নয়, এবার অনাহারে মরবে অসহায় গাজাবাসী। সেই লক্ষ্যেই পরিকল্পিত এ নৃশংসতা এখনো চালিয়ে যাচ্ছে ইসরাইলিরা। অস্থায়ী যুদ্ধবিরতির পরও অসহায় মানুষগুলোকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না। মানবিক সহায়তা বন্ধের অস্ত্রে পঙ্গু করে দিচ্ছে গোটা জাতিকে। বেঁচে থাকার জন্য যে খাদ্যের প্রয়োজন, তাতেও নিষেধাজ্ঞা। ৮ দিন ধরে চলা ইসরাইলের এ বর্বর পদক্ষেপে অঞ্চলটির ২০ লাখের বেশি মানুষ খাদ্যাভাবে পড়েছে। রোববার আলজাজিরারর প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি মানবিক সহায়তা বন্ধের কারণে গাজার ২৩ লাখ মানুষ খাদ্য, ওষুধ এবং প্রয়োজনীয় জিনিসের তীব্র ঘাটতি অনুভব করছে। এ ছাড়াও খান ইউনুসে অবস্থিত ৬টি বেকারি পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। কেননা ৭ দিন ধরে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরাইল। যেদিকে চোখ যায়, সেদিকেই খা-খা অবস্থা। ধূসর বালুকণায় ছেয়ে আছে অবরুদ্ধ অঞ্চলটির প্রতিটি স্থান। যুদ্ধবিরতি সত্ত্বেও এখনো দিশেহারা। মাথা গোঁজার ঠাঁই না পেয়ে থাকতে হচ্ছে রাস্তায় ইঁদুর-বেড়ালের সঙ্গে। গাজার বুরেজের অস্থায়ী একটি ক্যাম্পে থাকছেন হানিন আল-দুরা (৩৪)। এখন মাথার ওপর ছাদ থাকলেও কিছুদিন আগেও রাস্তায় রাত কাটাতে হয়েছে হানিনকে। তখনকার সময়টা রীতিমতো ‘অগ্নিপরীক্ষা’ বলে জানিয়েছেন তিনি।
হানিন বলেন, ‘দেড় মাস রাস্তায় সংগ্রাম করার পর আমি তাঁবু পেয়েছি। সেই সময়টা ভয়ংকর ছিল। কুকুর এবং ইঁদুরের সঙ্গে দিন-রাত থাকতে হচ্ছিল। মাঝেমধ্যে মনে হতো ইঁদুরগুলো রাতে মাটির নিচ দিয়ে আমার বাচ্চাগুলোর দিকে এগোচ্ছে। এমনো সময় গেছে, বাচ্চাদের খেয়াল রাখতে গিয়ে আমি রাতের পর রাত ঘুমাইনি।’
এরপর হানিন আরও বলেন, তার ‘ত্যাগ অন্য কারোর চেয়ে বেশি’। কেননা তিনি সন্তান ও স্বামীকে হারিয়েছেন। এখন পরিবারের অন্য সদস্যদের শিক্ষা, খাদ্য, বস্ত্র এবং অন্যান্য মৌলিক চাহিদার ব্যবস্থা তিনিই করে থাকেন। যুদ্ধবিধ্বস্ত গাজায় শুধু বাসস্থানই নয়, খাদ্যদ্রব্যের রয়েছে তীব্র সংকট। মানবিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় যুদ্ধবিরতি নিয়ে আবারও আলোচনায় বসবে ইসরাইল ও হামাস।
কাতারের রাজধানী দোহায় এ বৈঠকের আয়োজন হবে। আলোচনায় থাকছে যুক্তরাষ্ট্রও। মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ দোহায় যাবেন। দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়েং জানা গেছে, উইটকফ ‘ইসরাইল ও হামাসের মধ্যে একটি নতুন জিম্মি-মুক্তি এবং যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতার চেষ্টা করবেন। উইটকফের আগে কাতার ও মিসরের প্রতিনিধিরা সোমবার যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসবে। তবে ট্রাম্পের দূত হামাস কর্মকর্তাদের সঙ্গে নাকি কেবল ইসরাইলি প্রতিনিধি এবং কাতারি ও মিসরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে দেখা করবেন, তা স্পষ্ট নয় বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। উইটকফের ভ্রমণে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখাচ্ছে গাজার সশস্ত্রগোষ্ঠী হামাস। সংগঠনটির ঊর্ধ্বতন কর্মকর্তা তাহের আল-নোনো বলেছেন, ‘আমরা আশা করছি, তিনি (উইটকফ) যুদ্ধবিরতি আলোচনা সফল করতে সাহায্য করবেন।’
এদিকে ইউরোপের প্রধান দেশগুলো বলেছে, তারা ফিলিস্তিনের গাজা পুনর্গঠনে আরব সমর্থিত পরিকল্পনাকে সমর্থন করে। আরব সমর্থিত সেই পরিকল্পনাটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৫৩ বিলিয়ন মার্কিন ডলার। গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত না করেই পরিকল্পনাটি বাস্তবায়নের কথা বলা হয়েছে। গাজার ভবিষ্যৎ নিয়ে আরব সমর্থিত পরিকল্পনাটি ট্রাম্পের ধারণার একটি বিকল্প। শনিবার ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা আরব সমর্থিত পরিকল্পনাটিকে ‘বাস্তবসম্মত’ বলে স্বাগত জানিয়েছেন। এ পরিকল্পনায় পাঁচ বছরের মধ্যে গাজা পুনর্গঠনের কথা বলা আছে। এক বিবৃতিতে ইউরোপের এ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, আরব সমর্থিত প্রস্তাবটিতে গাজার বিপর্যয়কর জীবনযাত্রার দ্রুত ও টেকসই উন্নতির প্রতিশ্রুতি আছে। মিসরের দেওয়া সেই প্রতিশ্রুতিগুলোর মধ্যে গাজার অন্তর্বর্তী ব্যবস্থা, পুনর্গঠন ও শাসনের বিষয়ে উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, জানুয়ারি থেকে কার্যকর যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায় শেষ হয়েছে। এরপর দ্বিতীয় পর্যায়ে হামাসের হাতে আটক ৫৯ জন বন্দির মুক্তি এবং যুদ্ধের অবসান নিয়ে চূড়ান্ত আলোচনা শুরু হওয়ার কথা ছিল। ইসরাইল ১৯ জানুয়ারি থেকে গাজায় হামলা বন্ধ করে দিয়েছে এবং হামাস ৩৩ জন ইসরাইলি, ৫ জন থাই নাগরিকসহ প্রায় ২০০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। তবে ইসরাইলি কর্তৃপক্ষ বিশ্বাস করে, বাকি ৫৯ বন্দির মধ্যে অর্ধেকেরও কম এখনো জীবিত রয়েছেন। গাজায় ইসরাইলি আক্রমণের ফলে ৪৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা দক্ষিণ ইসরাইলে হামলা চালিয়ে প্রায় ১ হাজার ২০০ ইসরাইলিকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে।
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
