গাজায় বিমানবন্দরের চেয়েও ছোট এলাকায় থাকছে ১৮ লাখ মানুষ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৩
ইসরাইল-হামাস যুদ্ধের ৬৪তম দিন আজ। প্রতিদিনেই বাড়ছে ফিলিস্তিনি বেসামরিক মৃতের সংখ্যা। গাজায় বেসামরিক হত্যায় এখন বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলোও ক্ষেপে উঠেছে। বেসামরিক হত্যা কমাতে উদ্যোগ নিতে বলছে ইসরাইলকে। যুদ্ধ শুরুর পরপরই ফিলিস্তিনিদের উত্তর গাজা থেকে সরে দক্ষিণ গাজায় চলে যাওয়ার নির্দেশনা দিয়েছিল ইসরাইল। কিন্তু গাজার কোনো অঞ্চলেই নিরাপদ নয় তারা।
গত ২৪ নভেম্বর গাজায় শুরু হওয়া ৭ দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পরপরই দক্ষিণ গাজায়ও আক্রমণ শুরু করেছে ইসরাইলের সামরিক বাহিনী। বাস্তুচ্যুত হয়েছে দক্ষিণ গাজার খান ইউনুসে আশ্রয় নেওয়া হাজার হাজার ফিলিস্তিনি। খান ইউনুসে আক্রমণ শুরুর পর তাদের দক্ষিণ গাজার আল-মাওয়াসি শহরের ৬.৫ বর্গকিলোমিটার (২.৫ বর্গমাইল) জনশূন্য, বালুকাময় একটি এলাকাকে ‘নিরাপদ স্থান’ হিসাবে ঘোষণা দিয়ে ফিলিস্তিনিদের এখানে আশ্রয় নেওয়ার নির্দেশনা দিয়েছে ইসরাইল।
আল-মাওয়াসি শহর আয়তনে লন্ডনের ১২.১৪ বর্গকিলোমিটারের হিথ্রো বিমানবন্দরের প্রায় কাছাকাছি, যা প্রায় ১ কিলোমিটার (০.৬ মাইল) প্রশস্ত ও ১৪ কিলোমিটার (৮.৭ মাইল) দীর্ঘ। বর্তমানে একটি বিমানবন্দরের চেয়েও ছোট এলাকায় থাকছে প্রায় ১৮ লাখ মানুষ। আল-জাজিরা।
তবে ইসরাইলের দাবি অনুযায়ী এটি ফিলিস্তিনিদের জন্য এটি আসলেই ‘নিরাপদ স্থান’ অথবা বসবাস উপযোগী কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত বছর লন্ডনের হিথ্রো বিমানবন্দর দিয়ে প্রায় ৬ কোটি ১০ লাখ মানুষ যাতায়াত করেছে। এই সংখ্যা গড়ে প্রতিদিনে দাঁড়ায় এক লাখ ৬৭ হাজার জনে। আর এই হিসাবে আল-মাওয়াসির ‘নিরাপদ’ অংশে জনসংখ্যার ঘনত্ব হিথ্রোর চেয়ে ২০ গুণের বেশি। বিশেষজ্ঞরাও ইসরাইলের ঘোষণা করা নিরাপদ স্থানগুলোকে ফিলিস্তিনি জনসংখ্যা ধারণে অক্ষম বলে মনে করছেন।
রামাল্লা-ভিত্তিক আইন বিশেষজ্ঞ বুশরা খালিদি এ বিষয়ে বলেন, ‘এই স্থানগুলোতে জনাকীর্ণ অবস্থার কারণে কলেরা ও গ্যাস্ট্রোএন্টেরাইটিসের মতো রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে।’ ইসরাইলের এমন সিদ্ধান্তকে বিপর্যয়ের একটি উপায় বলে অভিহিত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস। বলেন, ‘এত বেশি মানুষের জন্য এই স্বল্প পরিকাঠামো বা পরিষেবা স্বাস্থ্যের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে। এই অঞ্চলগুলো জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে মৌলিক শর্ত বা অন্যান্য প্রয়োজন পূরণ করতে পারছে না।’
ইসরাইলের ঘোষণা করা আল-মাওয়াসির ‘নিরাপদ’ স্থান পরিদর্শন করেছে স্কাই নিউজের একটি দল। সেখানে তারা ফিলিস্তিনিদের জন্য তারা কোনো আশ্রয়ের ব্যবস্থা, তাঁবু বা খাবার তৈরি রান্নাঘর দেখতে পায়নি। এছাড়া সেখানে কোনো স্বাস্থ্যসেবার ব্যবস্থাও নেই বলে জানিয়েছে তারা।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
