গাজায় ইসরায়েলি ৩২ সৈন্য নিহত
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৩
অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীনগোষ্ঠী হামাসের সাথে চার সপ্তাহ ধরে চলমান যুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর হতাহতের সংখ্যা বাড়ছে। কেবল গাজায় স্থল হামলায় অংশ নেওয়ার পর এই উপত্যকার ভেতরে হামাসের হামলায় ইসরায়েলের অন্তত ৩২ সৈন্য নিহত হয়েছেন। এ নিয়ে হামাসের সাথে যুদ্ধে ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যদের নিহতের সংখ্যা বেড়ে ৩৪৬ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও অনেকে।
রোববার ইসরায়েলের সামরিক বাহিনীর প্রকাশিত এক পরিসংখ্যানে বলা হয়েছে, শনিবার গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামাসের সাথে লড়াইয়ের সময় ইহোনাতান মাইমন (২০) নামের এক সৈন্য মারা গেছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর থেকে হামাসের সাথে চলমান যুদ্ধে নিহত ৩৪৬ জন সৈন্য, কর্মকর্তা ও রিজার্ভ সেনা সদস্যের নামের তালিকা প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তাদের মধ্যে হামাস-নিয়ন্ত্রিত গাজায় স্থল হামলার সময় ৩২ জন নিহত সৈন্যও রয়েছেন। এ ছাড়া হামাসের সাথে লড়াইয়ে পুলিশের কমপক্ষে ৫৮ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।
গত ২৮ অক্টোবর গাজায় স্থল অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ওইদিন রাতে গাজায় ব্যাপক বোমা হামলা চালিয়ে ট্যাংক ও অন্যান্য সাঁজোয়া যানসহ ছোট এ উপত্যকায় ঢুকে পড়ে তারা। ইসরায়েলি সেনাদের লক্ষ্য ছিল— গাজার ভেতর ঢুকে হামাসের সব স্থাপনা দখল; সঙ্গে মাটির নিচে থাকা সুড়ঙ্গ ধ্বংস করবে তারা।
তবে গাজার ভেতরে প্রবেশের পর হামাস যোদ্ধাদের কঠোর প্রতিরোধের মুখে পড়ে তারা। তা সত্ত্বেও গাজার সবচেয়ে জনবহুল এলাকা গাজা সিটির ভেতর প্রবেশ করতে সমর্থ হয়েছে ইসরায়েলি বাহিনী। আর এ কারণে সেখানে এখন তীব্র লড়াই হচ্ছে।
এদিকে, রোববার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা বেড়ে ৯ হাজার ৭৭০ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ৪ হাজার ৮০০ জনই শিশু। এই উপত্যকায় ইসরায়েলের সামরিক বাহিনীর নির্বিচার হামলায় আহত হয়েছেন আরও ২৬ হাজারের বেশি ফিলিস্তিনি।
এ ছাড়া পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ১৫২ ফিলিস্তিনি নিহত ও আরও ২ হাজার ১০০ জন আহত হয়েছেন। আর হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০৫ জন। আহত হয়েছেন ৫ হাজার ৬০০ জনের বেশি ইসরায়েলি।
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
