খিচুড়িতে আচারে একটু বিচার
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০১৯
বাঙালি রসনায় ধনী-গরিব সব ঘরে খিচুড়ির কদর রয়েছে। নানা পদে ভোজ সারার ঝামেলায় যেতে না চাইলে উত্তম পথ ওই খিচুড়ি। চাল-ডাল আর কিছু মসলা এক করে চুলায় হাঁড়িটা বসিয়ে দিলেই হলো। সঙ্গে ভাজা মাছ বা মাংসের ঝোল কিংবা ডিম থাকলে তো তোফা! আর যদি একটু আচার হয়—উফ্, জিবের পানি কে সামলায়!
বাড়িতে রান্নার কিছু নেই! চাল-ডাল এক করে পানি ঢেলে চুলায় বসিয়ে দাও হাঁড়ি। হোটেল-রেস্তোরাঁর খাবারের তালিকায় খিচুড়ি ঢুকে পড়ায় এর সমাদর অনেক বেড়ে গেছে। ফুটপাতের খাবারের টং দোকান থেকে অভিজাত রেস্তোরাঁর মেন্যুতে সগৌরবে স্থান করে নিয়েছে খিচুড়ি।
একটু বৃষ্টি হলে, হিমেল ভাব থাকলে আয়েশ করে খিচুড়ি খেতে পছন্দ করেন অনেকে। তবে খিচুড়ি কোনো মৌসুমি খাবার নয়; বারো মাসই চলে।
খিচুড়িকে আরও উপাদেয় করতে চাটনি বা আচার যোগ করার প্রচলন বাঙালি ঐতিহ্যের অংশ। পুষ্টিবিদেরা জানাচ্ছেন, খিচুড়ির সঙ্গে আপনি আচার খেতে পারবেন, তবে এতে ‘কিন্তু’ ও ‘যদি’ যুক্ত করতে হবে। অর্থাৎ আচার বেছে নিতে সাবধান না হলে হিতে বিপরীত হতে পারে। খিচুড়ির সুষম উপাদানকে এক নিমেষে শেষ করে দিতে পারে ‘ভুল’ আচার। তেলভর্তি মসলাদার আচার না নিয়ে ভিনেগারে তৈরি আচার খাওয়ার ওপর জোর দিয়েছেন পুষ্টিবিদেরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক খুরশীদ জাহান প্রথম আলোকে বলেন, খিচুড়ির দুটি প্রধান উপাদান হচ্ছে চাল ও ডাল। ডালে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড থাকে। ফলে, চাল-ডালের মিশ্রণে সুষম উদ্ভিজ্জ আমিষ তৈরি হয়। এর সঙ্গে মাংস ও ডিম যুক্ত করতে পারলে প্রাণিজ আমিষও পাওয়া যায়। তাই উপকরণের ভিত্তিতে খিচুড়ি হতে পারে একটি আদর্শ সুষম খাবার।
খিচুড়ির সঙ্গে আচার খাওয়ার বিষয়ে খুরশীদ জাহান বলেন, ‘খিচুড়ির স্বাদ বাড়াতে অনেকে আচার নিয়ে থাকেন। আচারের পুষ্টিগুণ নিয়ে আমরা এখনো কোনো গবেষণা করিনি। রসুনের আচারের উপকারিতার কথা বলা হয়ে থাকে, তবে আসলেই তা থেকে মানুষ কতটুকু উপকৃত হতে পারে, এ বিষয়ে জানার জন্য গবেষণার দরকার।’
পুষ্টিবিদ এই শিক্ষক বলেন, আচারে তেল, লবণ ও মসলা দেওয়া হয়। মানুষের বয়স, লিঙ্গ ও শারীরিক কর্মকাণ্ডের ভিত্তিতে দেহে লবণের প্রয়োজনীয়তা নির্ধারিত হয়। তাই আচারের মাধ্যমে অতিরিক্ত লবণ গ্রহণ করা ক্ষতিকর। আচারের অতিরিক্ত তেলও শরীরের জন্য ক্ষতিকর। আচারে টক ফল ব্যবহার করা হয় বলে অনেকে ‘ভিটামিন সি’ পেতে আচারের দ্বারস্থ হতে চান। এটা একেবারেই ভুল। আচার কখনো তাজা ফল থেকে পাওয়া ভিটামিন সির বিকল্প হতে পারে না।
খিচুড়ির পুষ্টিগুণ বর্ণনার পাশাপাশি আচারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে বলেছেন নেসলে বাংলাদেশের পুষ্টি পরামর্শক জিন্নাতুন নাহার। প্রথম আলোকে তিনি বলেন, খিচুড়ি একটি সুষম খাবার। এখন শীতকাল হওয়ায় বাজারে তাজা সবজির আধিক্য বেশি। তাই খিচুড়ি খাওয়ার আদর্শ সময় এখন। নানা ধরনের সবজি খিচুড়িতে যুক্ত করলে এর পুষ্টিগুণ আরও বেড়ে যায়। সবজি খিচুড়িতে একই সঙ্গে পাওয়া যায় শর্করা, আমিষ, মিনারেল, ভিটামিন ও পানি। যাঁরা ডায়েট করেন, তাঁদের সকালে এক থেকে দেড় কাপ পরিমাণ খিচুড়ি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এতে সারা দিনে ক্যালরি বার্ন করার সুযোগ থাকে। অনেকে দুপুরে খেতে পছন্দ করেন, সে ক্ষেত্রে বেলা একটা-দেড়টার মধ্যেই খিচুড়ি খেয়ে ফেলতে বলা হয়। তবে রাতে খিচুড়ি না খাওয়াই ভালো।
খিচুড়ির সঙ্গে আচার না নেওয়াকে উৎসাহিত করছেন নেসলের এই পুষ্টিবিদ। তিনি বলেন, আচার ছাড়া খিচুড়িকে অনেকে অসম্পূর্ণ মনে করেন। তবে আচারের ধরনের ওপর এর পুষ্টিমান নির্ভর করে। তেলে জবজবে মিষ্টি আচার নিয়ে খিচুড়ির পুষ্টিগুণকেই নষ্ট করে ফেলা হয়। এই আচার টক হলেও ফলাফল একই। সেটাও সমান ক্ষতিকর। টক আচারে ‘চর্বি কাটে’—এমন ভুল ধারণা রয়েছে অনেকের। ডুবোতেলের কারণে আচারকে উচ্চ ক্যালরিযুক্ত খাবার হিসেবে ধরা হয়। যাঁরা ডায়েট করেন, তাঁদের জন্য আচার নেওয়া কোনোভাবেই ঠিক নয়। আচারের তেল ও লবণের কারণে রক্তে সোডিয়ামের পরিমাণ বেড়ে যায়। উচ্চ রক্তচাপে ভুগছেন বা হৃদ্রোগের সমস্যা রয়েছে—এমন মানুষদের জন্য এটা অত্যন্ত ক্ষতিকর।
খিচুড়ির সঙ্গে আচার নেওয়ার ক্ষেত্রে তাই সতর্ক হতে বললেন পুষ্টিবিদ জিন্নাতুন নাহার। তিনি বলেন, খিচুড়ির সঙ্গে খাওয়ার ক্ষেত্রে তেলের পরিবর্তে ভিনেগারে করা রসুন, আমলকী ও লেবুর আচার খাওয়া যেতে পারে।
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- দ্রুত ও ঘন দাড়ি-গোঁফ গজানোর উপায় জেনে নিন
