খসড়া সংবিধানে সাম্যবাদকে ফিরিয়ে আনল কিউবা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮
কিউবায় যে নতুন সংবিধান রচনার প্রক্রিয়া চলছে তাতে সাম্যবাদী সমাজ গড়ার প্রত্যয়কে আবার যুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) কিউবার রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেলে প্রচারিত সংবাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, খসড়া সংবিধানের প্রথম সংস্করণে সাম্যবাদের নীতি সরিয়ে দেওয়ার কারণে দেশটির অনেকেই প্রবল উদ্বেগ প্রকাশ করেছিলেন। ফলে সাম্যবাদের ধারাটি ফিরিয়ে আনতে হয়: কিউবার লক্ষ্য হবে একটি ‘সাম্যবাদী সমাজের দিকে অগ্রসর হওয়া।’
কিউবা বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের একটি যারা এখনও কমিউনিস্ট পার্টিশাসিত। তারা মনে করে, একদলীয় শাসনব্যবস্থা ত্যাগ করা সম্ভব নয়। কিউবাতে সোভিয়েত আমলের যে সংবিধান কার্যকর ছিল তার বদলে নতুন সংবিধান বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। এ সপ্তাহেই খসড়া সংবিধানের সর্বশেষ সংস্করণের ওপর সংসদে বিতর্ক অনুষ্ঠিত হবে।
যে কমিশন নতুন সংবিধান রচনার দায়িত্ব পালন করছে তার প্রধান রাউল কাস্ত্রো। তার সিদ্ধান্তে খসড়া সংবিধানের প্রথম সংস্করণ থেকে সাম্যবাদের ধারা সরিয়ে দেওয়া হয়েছিল। গত জুন মাসে তা জনগণের মতামতের জন্য প্রকাশ করা হয়। তখন দলেরই অনেক সদস্য সাম্যবাদের ধারা ফিরিয়ে আনার দাবি তোলেন। তাদের দাবির মুখে খসড়া সংবিধানের আবার ধারাটি যুক্ত করা হয়।
কিউবার আইন প্রণেতাদের একজন উসুয়াম প্যালাসিও। বৃহস্পতিবার তিনি কিউবার সংসদ অধিবেশনে বলেছেন, ‘প্রকৃত বিপ্লবী সে, যে বাধা ডিঙ্গিয়ে সামনের দিকে যেত চায়। আর তার জন্যই অনুপ্রেরণা হিসেবে সাম্যবাদের প্রসঙ্গ থাকা দরকার।’
যদিও সমালোচকদের মতে, কিউবার ক্ষমতা কাঠামোই এমন যে সেখানে কোনও আলোচনা সম্ভব নয় এবং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার সুযোগ সেখানে নেই। কিন্তু রয়টার্স লিখেছে, সরকার চেয়েছিল নতুন সংবিধান রচনাকে যতটা সম্ভব অংশগ্রহণমূলক করে তুলতে। নতুন সংবিধানের খসড়ায় ৭৬০টি পরিবর্তন বাস্তবায়ন করা হয়েছে! সাম্যবাদী সমাজ গড়ার ধারাটিকে ফিরিয়ে আনা এগুলোরই একটি।
পুরাতন সংবিধানের সঙ্গে নতুন সংবিধানের বেশ কিছু গুণগত পরিবর্তন দেখা গেছে। নতুন সংবিধানে সম্পত্তির ব্যাক্তিগত মালিকানা এবং সমকামী বিয়ের বিষয়ে অনুমোদন দেওয়া হচ্ছে। এ সপ্তাহে সংসদে যদি পাস হয়ে যায় তাহলে খসড়া সংবিধানটি কার্যকর করার জন্য আগামী ২৪ ফেব্রুয়ারি গণভোটের আয়োজন করা হবে।
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
