কোন পোশাকে কেমন সাজ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮
চলছে ঈদের শেষ মুহূর্তের কেনাকাটা। এরই মধ্যে হয়তো অনেকের ঈদের পোশাক কেনা হয়ে গেছে। এখন ভাবনা সাজ নিয়ে। ঈদের দিন ছেলেমেয়ে অনেকেই এখন একেক বেলায় একেক পোশাক পরে। পোশাক যখন বেলায় বেলায় পরিবর্তন হয়, তখন এক সাজে কি আর সারা দিন মানায়! একেক পোশাকের সঙ্গে সাজটাও তাই হওয়া চাই একেক রকম। কোন পোশাকে কেমন সাজ বিশেষজ্ঞের পরামর্শ জানাচ্ছেন কেয়া আমান সুতি শাড়িতে স্নিগ্ধতা হালকা নকশার সুতি শাড়ি পরতে পারেন ঈদের সকালে।
পরতে পারেন সুতি কুর্তি-কামিজও। সকালে সুতি শাড়ি কিংবা কুর্তি-কামিজ পরলে এর সঙ্গে সাজ ন্যাচারাল রাখার পরামর্শ দিলেন রূপ বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতা।
জানালেন, ‘আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে ঈদের সব ধরনের পোশাকের সঙ্গে একটি আরামদায়ক সাজ বেছে নিলে গরমের ঈদেও স্বস্তিতে ঘোরাফেরা করা যাবে। সকালে সুতি শাড়ি, কামিজের সঙ্গে ত্বকের একশেড উজ্জ্বল প্রাইমার লাগিয়ে শুধু ফেসপাউডার লাগিয়ে নিন।
ন্যাচারাল সাজ মানে যে একেবারেই মেকআপ করা যাবে না তা কিন্তু নয়, ন্যাচারাল মেকআপে স্কিন টোনের কাছাকাছি হালকা মেকআপ করুন। এতে সাজটাও ফুটবে, স্নিগ্ধ পরিপাটিও লাগবে। বেস মেকআপ শেষে চোখে হালকা বাদামি শ্যাডো দিন। সকালে শাড়ির সঙ্গে আইলাইনার, মাশকারা না দিয়ে বরং একটু ভারী করে কাজল পরুন। চাইলে স্কিন টোনের চেয়ে একশেড গাঢ় ব্লাশন ব্যবহার করতে পারেন। সবশেষে ন্যুড রঙের লিপস্টিক দিন।’
ভিন্নতা আনতে সুতি শাড়ির সঙ্গে হাত খোঁপা আর সালোয়ার-কামিজের সঙ্গে পনিটেইল করে গুঁজে দিতে পারেন বেলি ফুলের মালা। সুতি শাড়ির সঙ্গে মুক্তা, লম্বা মাটির মালা ভালো লাগবে।
জমকালো শাড়ির সঙ্গে ঝলমলে সাজ
‘ঈদের জমকালো শাড়িটি তুলে রাখুন রাতের জন্য। জমকালো শাড়ির সঙ্গে সাজটা রাখুন ঝলমলে। এই বেলায় প্রাইমার, লিকুইড ফাউন্ডেশন, ফেসপাউডার এবং কনসিলার ব্যবহার করুন। চোখের সাজে থাকুক রঙের বাহার। রঙবাহারে চোখে ব্রাউন, শিমার ব্রাউন, গোল্ডেন ব্রাউন শেডের আইশ্যাডো ভালো লাগবে। চোখে স্মোকি লুক এনে চোখের পাতাজুড়ে একটু গ্লাসি শ্যাডো লাগিয়ে নিলেও জমকালো শাড়ির সঙ্গে সাজটা বেশ ঝলমলে হবে।
কামিজের সঙ্গে খোলা চুল
ঈদের দিন সালোয়ার-কামিজ পরতে পারেন দুপুর কিংবা রাতে। দুপুরে হালকা নকশার বৈচিত্র্যময় প্যাটার্নের সালোয়ার-কামিজ আর রাতে গার্জিয়াস সালোয়ার-কামিজ মানাবে বলে জানান ডিজাইনার তাহসীনা শাহীন। সালোয়ার-কামিজের সঙ্গে ঈদের সাজ প্রসঙ্গে রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভীন বলেন, ‘সালোয়ার-কামিজের সঙ্গে দিনের বেলায় ন্যাচারাল বেস মেকআপ আরামদায়ক হবে। দিনের সাজে শুধু ফেসপাউডার দিয়ে বেস করুন। চোখের সাজে সালোয়ার-কামিজের মধ্যকার যে কোনো একটি রঙের হালকা টোনের আইশ্যাডো ব্যবহার করুন। ঘন করে মাশকারা দিন। এরপর হালকা ব্লাশন ছুঁয়ে দিন। সঙ্গে ন্যুড রঙের লিপস্টিকে বেশ লাগবে।’ তিনি আরও বলেন, ‘রাতে সালোয়ার-কামিজ পরলে একটু ভারী বেস করুন। সে ক্ষেত্রে বেস হিসেবে প্রাইমার, বিবি ক্রিম ও ফেসপাউডার ব্যবহার করতে পারেন। দাগ ঢাকতে কনসিলার দিন। উজ্জ্বল দেখাতে ব্লাশনের ওপর হাইলাইটার ব্যবহার করতে পারেন। রাতে ঠোঁটজোড়া কোনো উজ্জ্বল রঙে রাঙিয়ে নিন।’ গরম থাকলেও ক্যারি করতে পারলে সালোয়ার-কামিজের সঙ্গেও হাওয়ায় চুল উড়িয়ে উপভোগ করতে পারেন ঈদের আনন্দ। করতে পারেন ব্লো-ডাই, পনিটেইলও। গহনা বেছে নিন অ্যান্টিক কিংবা জাংক জুয়েলারি।
চোখে অনেকেই এখন হাইলাইটার খুব পছন্দ করছেন’ বলে জানালেন আফরোজা পারভীন। বলেন, ‘রাতে মোটা করে কাজল, আইলাইনার ও মাশকারা দিন। সঙ্গে আইল্যাশ পরুন। আইল্যাশ সাজকে অনেক বেশি জমকালো করে তোলে। ব্লাশনের ক্ষেত্রেও বেছে নিন শিমার, গ্লসি ব্লাশন। সবশেষে লাগিয়ে নিন পছন্দমতো উজ্জ্বল রঙের লিপস্টিক’। রাতে শাড়ির সঙ্গে কার্লিং টং দিয়ে চুলটা হালকা কার্ল করে নিলে ভালো লাগবে। অ্যান্টিক, স্টোন সব ধরনের গহনাই মানাবে জমকালোর শাড়ির সঙ্গে।
ওয়েস্টার্নে পার্টি লুক
গাউন, সারারা ধরনের ওয়েস্টার্ন পার্টি পোশাকের সঙ্গে ন্যাচারাল বেস করুন। চোখের সাজে ভালো লাগবে স্মোক আই কিংবা কন্ট্রাস্ট শ্যাডো। ওয়েস্টার্ন পার্টি পোশাকের সঙ্গে মোহক হেয়ার স্টাইল খুব মানায়। মোহক স্টাইলে বাঁ দিকের চুল একটু পাফ করে এলোমেলোভাবে ছেড়ে দিন। তিনটি চিকন বেণি করে ডান দিকে রাখুন। কার্ল করে একটু উঁচু ঢঙেও চুল বাঁধতে পারেন।
সাজবে ছেলেরাও
সকালে হালকা নকশার পাঞ্জাবি কিংবা কাবলি সেটের সঙ্গে পায়ে মোকাসিন চটি কিংবা ট্রেডিশনাল কোলাপুরি স্যান্ডেল মানাবে। ঈদের রাতের পার্টিতেও গর্জিয়াস পাঞ্জাবি কিংবা শেরওয়ানি ভালো লাগবে। জমকালো লুক আনতে রাতে পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে কোটি কিংবা প্রিন্স কোট পরার পরামর্শ দিলেন কান্ট্রিবয়ের স্বত্বাধিকারী ও ডিজাইনার বিটু খান। দুপুরের গরমে কিংবা বিকালে বন্ধুদের আড্ডায় ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, পোলো টি-শার্ট আরামদায়ক হবে। উজ্জ্বল রঙের প্রিন্টের শার্ট, টি-শার্টের সঙ্গে জিন্স কিংবা গ্যাবার্ডিনে ক্যাজুয়াল সাজেও হয়ে উঠবেন গর্জিয়াস। হালকা রঙনকশার শার্টের সঙ্গে ভালো লাগবে মেরুন, জলপাইয়ের মতো উজ্জ্বল রঙের গ্যাবার্ডিন প্যান্ট এবং পায়ে রঙিন কনভার্স কিংবা স্নিকার। একহাতে ঘড়ির সঙ্গে, অন্য হাতে পরুন ব্রেসলেট কিংবা রিস্টব্যান্ড এবং চোখে সানগ্লাস। ঈদের দিন সকালে টমেটো রস দিয়ে ত্বক ম্যাসাজ করে ধুয়ে নিলে ফ্রেশ লাগবে। দিনের সাজে চুলে জেল দিয়ে সেট করতে পারেন। রাতের সাজে ভালো লাগবে ব্যাক ব্রাশ।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
