কোটি টাকা দেনা, স্ত্রী-কন্যাকে মেরে ব্যবসায়ীর আত্মহত্যা!
প্রকাশিত: ৩ আগস্ট ২০১৯
কোটি টাকার দেনা মাথায় নিয়ে প্রচন্ড হতাশায় নিমজ্জিত হয়ে আত্মহত্যা করেছেন এক ব্যবসায়ী। নিজে আত্মহত্যা করার আগে স্ত্রী-কন্যাকে মারতে ভাড়াটে খুনি লাগিয়েছিলেন তিনি। এই ঘটনায় ভাগ্য জোরে বেঁচে গিয়েছেন ভারতে মধ্যপ্রদেশের সাগরের ওই ব্যবসায়ীর স্ত্রী।
এই রহস্যমৃত্যুর তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বাজারে প্রায় কোটি টাকার দেনাই ওই ব্যবসায়ীকে এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল।
১৭ জুলাই বুন্দেলখণ্ডের সাগর শহরে পেট্রোলিংয়ের সময় পুলিশের নজরে পড়ে রিজিওন্যাল পাসপোর্ট অফিসের সামনে নির্জন রাস্তায় দাঁড় করানো একটি স্যান্ট্রো গাড়িতে ২ জনের দেহ পড়ে রয়েছে।
পাশে বেহুঁশ অবস্থায় পড়ে আরও এক মহিলা। ওই গাড়ি থেকে একটি সুইসাইড নোটও পায় পুলিশ। তা থেকে পুলিশ জানতে পারে, গাড়ি থেকে উদ্ধার হওয়া দু'টি দেহের একটি সিমেন্ট ব্যবসায়ী ব্রজেশ চৌরাসিয়ার। অন্যটি তাঁরই ষোড়শী কন্যা মহিমার।
গাড়ি থেকে অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন ব্রজেশের স্ত্রী রাধা। কপাল জোরে তিনি বেঁচে গিয়েছেন। রাধাই পুলিশকে জানিয়েছেন, ব্যাংকে তার স্বামীর ৯০ লক্ষ টাকা দেনা হয়ে গিয়েছিল। তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ব্রজেশ।
ঘটনার তদন্তে নেমে ভাড়াটে খুনি রঞ্জন রাইকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করে মধ্যপ্রদেশ পুলিশ। রঞ্জনের আসল বাড়ি বিহারে। পুলিশের কাছে রাইয়ের স্বীকারোক্তি, স্ত্রী-কন্যাকে খুনের অগ্রিম বাবদ তাকে ৯০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। বাকি টাকা কাজ হাসিলের পর দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই ব্যবসায়ী। কিন্তু, সেই টাকা সে আর পায়নি।
পুলিশ সুপার জানান, দু'টি দেহে বুলেটের ক্ষত থাকলেও, ঘটনাস্থলে সেদিন কোনও আগ্নেয়াস্ত্র মেলেনি। ফলে, তৃতীয় কোনও ব্যক্তি যে খুন করেছেন, পুলিশ প্রথম থেকেই সে বিষয়ে নিশ্চিত ছিল। ওই ব্যবসায়ীর স্ত্রী পুলিশকে জানান, ঘটনার দিন ব্রজেশ তাকে ও মেয়েকে একটি কিছু পান করতে দিয়েছিলেন। সেটি খাওয়ার পর ঠিক কী ঘটেছিল, তা মনে নেই। কারণ, তিনি হুঁশে ছিলেন না।
তবে, পুলিশি তদন্তে উঠে আসে চৌরিসায় স্ত্রী ও কন্যাকে নিয়ে ঘুরতে বেরোন। রিজিওন্যাল পাসপোর্ট অফিসের সামনে গিয়ে গাড়ি দাঁড় করিয়ে, কিছুটা দূরে গিয়ে 'খুনি'র কাজ হাসিলের জন্য প্রতীক্ষা করতে থাকেন।
ততক্ষণে রাস্তায় অপেক্ষায় থাকা ওই গাড়ির সামনে গিয়ে ব্রজেশের ষোড়শী মেয়েকে গুলি করে হত্যা করে রঞ্জন রাই। এরপর পরবর্তী টার্গেটকে নিশানা করবে, তার আগেই ঘটনাস্থলের কাছাকাছি লোকজন চলে আসায়, গুলি না চালিয়েই ঘটনাস্থল থেক চম্পট দেয় রাই।
একটু দূরত্বে দাঁড়িয়ে থাকা ওই ব্যবসায়ীর কাছে গিয়ে কাজ হাসিলের কথা জানিয়ে বকেয়া টাকা চাইলে, ব্রজেশ জানান, নিজে দেখে করে টাকা দেবেন। তাকে অপেক্ষায় রেখে কিছু পরেও ওই ব্যবসায়ী না-ফিরলে, গাড়ির কাছে যায় রাই। দেখতে পায় ব্যবসায়ীর নিথর দেহ। এরপর সেখানে থাকা সুরক্ষিত হবে না মনে করেই, ব্যবসায়ীর আগ্নেয়াস্ত্রটি নিয়ে সেখান থেকে পালিয়ে পশ্চিমবঙ্গে চলে আসে।
জেরায় রাই পুলিশকে জানিয়েছে, ব্যবসায়ীর কথামতো সে দু'টি আগ্নেয়াস্ত্রের অর্ডার দিয়েছিল। দু'টি পিস্তলই সে কেনে বিহার থেকে। কেনার টাকা ব্রজেশই তাকে দিয়েছিলেন।
কী ভাবে এই ভাড়াটে খুনির সন্ধান পেল পুলিশ? পুলিশ জানাচ্ছে, ব্রজেশের সিমকার্ডই ধরিয়ে দিয়েছে খুনিকে। রাই সেই সিমকার্ডটি নিজের কাছে রেখেছিল। ধৃতের কাছ থেকে ওই সিম ছাড়াও ৮৫ হাজার টাকা পেয়েছে পুলিশ।
ফরেন্সিক রিপোর্ট জানাচ্ছে, বাবা-মেয়ের শরীর থেকে বুলেট উদ্ধার হয়েছে। দু'টি যে ভিন্ন আগ্নেয়াস্ত্র, তা রিপোর্টে পরিষ্কার। ফরেন্সিক রিপোর্টে এ-ও নিশ্চিত করা হয়েছে, গুলি চালিয়ে ব্রজেশ নিজেই আত্মঘাতী হয়েছেন।
- যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে ২৫ জনের মৃত্যু
- ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট
- যুক্তরাজ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ইসরায়েলের হাত ছাড়ছে যুক্তরাষ্ট্র?
- ব্রাজিল এমন এক দল, যাকে চিরকাল হৃদয়ে বহন করব: তটিনী
- বান্দরবানে ১০ জুলাই পর্যন্ত পর্যটক ভ্রমণ নিষিদ্ধ
- খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম
- মুসলিম কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ
- দুই দশক পর গাজার শাসনভার ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী
- সোনা চোরাচালানে ৫০ মাফিয়া
- এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ
- সৌদি আরবে জমি কেনার সুযোগ
- ঝুঁকি নিয়ে চালু হচ্ছে রূপপুর, কয়েকটি চুক্তি নিষ্পন্ন হয়নি
- গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
- একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি
- পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল
- তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা
- কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো
- ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা
- যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল
- যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ
- বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে
- গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব?
- ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা
- ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
- ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন
- সোসাইটির ভোটার সংখ্যা নিয়ে বাকবিতন্ডা
- যুক্তরাষ্ট্র আ.লীগ ও জাসদের প্রতিবাদ সভা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
