কুরআনের সংকলন ও বিন্যাসের ইতিহাস
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০১৯
পবিত্র কুরআন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, بَلْ هُوَ قُرْآنٌ مَّجِيدٌ. فِي لَوْحٍ مَّحْفُوظٍ “বরং এটা মহান কুরআন, লাওহে মাহফুজে লিপিবদ্ধ।” –সূরা বুরুজ: ২১,২২
এরপর পবিত্র কুরআনের নাযিল ও সংরক্ষণের বর্ণনা দিয়ে তিনি বলেন, إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ “নিশ্চয়ই আমিই কুরআন অবতীর্ণ করেছি, আর আমি নিজেই এর সংরক্ষণকারী।” –সূরা হিজর: ৯
উপরের আয়াতগুলোতে আমরা দেখলাম আল্লাহ তাআলা নিজেই কুরআনকে অবতীর্ণ করেছেন এবং তিনি নিজেই যে তাঁর গ্রন্থ কুরআনের সংরক্ষণ করবেন, এ কথা বলে দিচ্ছেন। যেন এ নিয়ে সত্যতা ও যে কোন প্রকার ভ্রান্তি থেকে এর পবিত্রতা সম্পর্কে কোন প্রশ্ন বা সংশয় সন্দেহের অবকাশ না থাকে।
পবিত্র গ্রন্থ আল কুরআন বর্তমানে যে ধারাবাহিকতায় বিন্যস্ত, আল্লাহর নির্দেশনা অনুসারেই তা রাসূল (সা.) এর হাতেই সম্পন্ন হয়েছে। যখনই কুরআন মাজীদের কোন সূরা বা সূরার অংশবিশেষ আল্লাহর রাসূল (সা.) এর উপর অবতীর্ণ হতো, তখনই আল্লাহর রাসূল (সা.) তার সাহাবীদের নির্দেশনা প্রদান করতেন, কুরআনের কোন অংশের সাথে নতুন অবতীর্ণ এই আয়াতসমূহ সংযোজিত হবে।
নামাজে বা অন্যান্য সময়ে কুরআন তেলাওয়াতে রাসূল (সা.) এই বিন্যাস বজায় রেখেই কুরআন তেলওয়াত করতেন। আল্লাহর রাসূলের সাহাবীরাও রাসূল (সা.) এর অনুসারে একই বিন্যাস বজায় রেখে কুরআন তেলওয়াত করতেন।
এটি ঐতিহাসিক সত্য যে কুরআন অবতীর্ণ হওয়ার শেষ দিন পর্যন্ত কুরআন সংকলন অব্যাহত ছিল। কুরআন নাযিলের সমাপ্তির সাথে সাথে কুরআনের আয়াতের সংকলনের সমাপ্ত ঘটে। সুতরাং, কুরআনের বিন্যাস তখন যেভাবে সাজানো হয়েছিলো, এখনো সেই বিন্যাসেই কুরআন সজ্জিত। মুসলমানদের উপর যখন নামাজ আদায় করা ফরজ করা হয়, নামাজের মধ্যে কুরআন তেলাওয়াত করা তখনও আবশ্যিক করে দেওয়া হয়। ফলে নামাজের প্রয়োজনে মুসলমানরা কুরআন মুখস্ত করা শুরু করেন। অনেকেই সম্পূর্ণ কুরআন মাজীদ তাদের স্মরণশক্তিতে গেঁথে নেন।
কুরআন সংরক্ষনের জন্য শুধু মানুষের স্মরণশক্তির উপর নির্ভর করা হয়নি। বরং তখনই তা বিক্ষিপ্তভাবে গাছের পাতা, চামড়ার খন্ড, পাথর, পশুর হাড়, কাগজ ইত্যাদিতে লিখে রাখার মাধ্যমে সংরক্ষণের পদক্ষেপ গ্রহণ করা হয়।
কুরআন সংকলন
রাসূল (সা.) এর ইন্তেকালের পর সমগ্র আরবে বেদুইনদের ভেতর বিদ্রোহের দাবানল জ্বলে উঠে। এই বিদ্রোহ দমন করতে গিয়ে রাসূল (সা.) এর এমন অনেক সাহাবীও শাহাদাত বরণ করেন, যাদের স্মরণশক্তিতে সম্পূর্ণ কুরআন গাঁথা ছিলো।
এরূপ অবস্থায় হযরত উমর (রা.) তৎকালীন খলীফা হযরত আবু বকর (রা.) এর কাছে মানুষের স্মরণশক্তির পাশাপাশি লিখিতভাবে কুরআনকে সংকলন করার জন্য প্রস্তাব পেশ করেন।
প্রথমে হযরত আবু বকর (রা.) বিষয়টি নিয়ে সিদ্ধান্তহীন ছিলেন। কেননা, রাসূল (সা.) তার জীবিত থাকাকালীন সময়ে এরূপ কোন আদেশ প্রদান করেননি। কিন্তু পরবর্তীতে তিনি হযরত উমর (রা.) এর সাথে একমত হয়ে তিনি লিখিতভাবে কুরআন সংকলনের সিদ্ধান্ত গ্রহণ করেন। একাজের জন্য তিনি রাসূল (সা.) এর কাতেব হযরত যায়েদ বিন সাবিত (রা.) এর নেতৃত্বে একটি কমিটি গঠন করেন।
তারা রাসূল (সা.) এর সময়কালীন লিখিত কুরআনের বিভিন্ন বিক্ষিপ্ত লিখিত অংশ এবং কুরআনের হাফিজদের সহায়তায় সংকলনের কাজে অগ্রসর হন। দুটি উৎসের সমন্বয়ে তারা সতর্কভাবে কুরআন সংকলন করেন।
সংকলন কাজ সম্পন্ন হওয়ার পর তা হযরত আবু বকর (রা.) কাছে সংরক্ষিত রাখা হয়। হযরত আবু বকর (রা.) এর ইন্তেকালের পর তা হযরত উমর (রা.) এর কাছে এবং তার শাহাদাতের পর এটি তার কন্যা ও রাসূল (সা.) এর স্ত্রী হযরত হাফসা (রা.) কাছে সংরক্ষিত করে রাখা হয়।
কুরআন যদিও কুরাইশদের উপভাষাতে অবতীর্ণ হয়েছিল, তথাপি প্রাথমিক যুগে আরব গোত্রগুলোকে তাদের নিজস্ব উপভাষায় কুরআন তেলাওয়াত করার অনুমতি দেওয়া হয়েছিল।
কিন্তু ইসলামের বিস্তারের সাথে সাথে আরবী ভাষারও বিস্তার ঘটে। ফলে কুরআনের ভাষার মধ্যে অন্যভাষার অনুপ্রবেশ ঘটার শংকা দেখা দিয়েছিলো। এর মাধ্যমে মুসলিম উম্মাহর মধ্যে বিভক্তির আশংকা দেখা দিয়েছিল।
এর ফলে হযরত উসমান (রা.) এর সময়কালে তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন, হযরত আবু বকর (রা.) এর সময়ে সংকলিত কুরআনকে একমাত্র পাঠ্য হিসেবে রাখার এবং অন্যান্য উপভাষার কুরআন সমূহ পরিত্যক্ত করার। তিনি হযরত হাফসা (রা.) এর কাছে সংরক্ষিত আবু বকর (রা.) এর সংকলিত কুরআনটি নিয়ে এর আরো প্রতিলিপি তৈরি করেন এবং মুসলিম খেলাফতের বিভিন্ন স্থানে তা প্রেরণ করেন। একইসাথে এই প্রতিলিপি ব্যতীত কুরআনের অন্যান্য প্রতিলিপি সমূহ তিনি বিনষ্ট করার জন্য আদেশ প্রদান করেন। বর্তমানে আমাদের হাতে কুরআনের যে প্রতিলিপি বিদ্যমান, তা হযরত আবু বকর (রা.) এর সংকলিত এবং হযরত উসমান (রা.) নকলকৃত কুরআনের কপিরই প্রতিলিপি। হযরত উসমান (রা.) এর নকলকৃত কুরআনের কপিসমূহের মধ্যে অনেকগুলো কপিই বর্তমানে পৃথিবীর বিভিন্ন স্থানে সংরক্ষিত আছে।
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ঢাকার সড়ক মগের মুল্লুক
- আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০
- ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’
- হামে আক্রান্ত সেই শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
- ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস
- সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান
- প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ
- ইরানে এক রাতে ৯ বার ভূমিকম্প, বড় বিপর্যয়ের আশঙ্কা
- তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে: সারজিসকে নীলা ইসরাফিল
- এশিয়ার অর্থনীতিতে জ্বালানি সংকটের দ্বিতীয় ধাক্কা আসছে
- হান্টাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য
- বছরের ব্যবধানে দ্বিগুণ সরকারের ব্যাংকঋণ
- ৪ মন্ত্রীর পদত্যাগ, গভীর সংকটে কিয়ার স্টারমার
- দম্ভ ছেড়ে শি জিনপিংয়ের দরবারে যাচ্ছেন ট্রাম্প
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- কেমন হবে হাশরের ময়দান
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- নামাজে মনোযোগী হওয়ার উপায়
- তাকদিরে বিশ্বাস না করলে ঈমান থাকেনা
