কিছু বদঅভ্যাস, যা জনসমক্ষে করা উচিত নয়
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০১৯
আপনার প্রতিদিনের কিছু ব্যক্তিগত অভ্যাস, জনসমক্ষে করাটা মোটেও উচিত নয়। এ প্রতিবেদনে সে ধরনের ৯টি বদঅভ্যাস তুলে ধরা হলো, যা আপনার ব্যক্তিগতভাবে পালন করা উচিত।
ট্রায়াল রুমের বাইরে পোশাক পরিধান: কোনো পোশাকের দোকানে পোশাক পরিধানের সময় কিছু নিয়ম আপনার অনুসরণ করা উচিত। সোয়েটার, কোট বা শালের চাদর আপনি ট্রায়াল রুমে না গিয়েও পরে দেখতে পারেন। কিন্তু ভেতরে পরিধানযোগ্য পোশাক যদি আপনি ট্রায়াল রুমের বাইরে প্রকাশ্যে পরিধান করেন তাহলে সেটা অন্যকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে। যে মাপের পোশাক আপনার ফিট হবে সে মাপের পোশাক নিয়েই ট্রায়াল রুমে যান। বারবার ট্রায়াল রুমে গেলে দোকানদারও প্রচণ্ড বিরক্ত হতে পারেন।
প্রকাশ্যে অন্তর্বাস ঠিক করা: আপনার পোশাক আপনার ব্যক্তিত্বের পরিচয় বহন করে এবং তা সঠিক অবস্থানে রাখার দায়িত্ব আপনার। প্রকাশ্যে মানুষজনের সামনে অন্তর্বাস ঠিক করা কখনোই কাম্য নয়। আপনি নিশ্চয় চাইবেন না যে, আপনার অন্তর্বাস ঠিক করার সময় কেউ তাকিয়ে থাকুক। আপনার অন্তর্বাসের কোনো অংশ যদি অল্প পরিমাণে ঠিক করে নেওয়ার প্রয়োজন হয়, সেটাও গোপনে করা উচিত। আপনি নিকটস্থ কোনো বাথরুমে গিয়ে কাজটা সেরে ফেলতে পারেন। তারপর আত্মবিশ্বাসের সঙ্গে সবার সামনে যান, এতে আপনার ব্যক্তিত্বের উৎকর্ষ প্রকাশ পাবে।
নখে নেইল পলিশ লাগানো
দেখা গেল, আপনি কোনো কাজে বের হচ্ছেন এবং আপনার হাতে সময় কম। খেয়াল করলেন আপনার নখের নেইল পলিশ উঠে আছে। আপনি কি করলেন? পথিমধ্যে কোথাও বসে প্রকাশ্যে নখে নেইল পলিশ লাগাতে শুরু করলেন। কিন্তু বোতল খোলার আগে এটা জানা গুরুত্বপূর্ণ যে, নেইল পলিশের গন্ধ অনেকে সহ্য করতে পারেন না। তাছাড়া নখে নেইল পলিশ লাগানো আপনার ব্যক্তিগত সাজগোজের একটি অংশ যা জনসমক্ষে করা উচিত নয়। নেইল পলিশের গন্ধ পাশের কারো জন্য বিরক্তিকর হতে পারে।
যেখানে সেখানে ভ্যানিটি ব্যাগ রাখা: একবার চিন্তা করুন তো, সারাদিনে বিভিন্ন জায়গায় চলাফেরার সময় আপনার ভ্যানিটি ব্যাগ আপনি কত নোংরা জায়গায় রাখেন। কোনো দোকানের মেঝে থেকে শুরু করে ব্যাগ রাখার উপযুক্ত নয় এমন অনেক জায়গায় অনেককে ভ্যানিটি ব্যাগ রাখতে দেখা যায়। আপনার ব্যাগের তলদেশ নানানরকম জীবাণুতে ভরপুর থাকে এবং আপনি অবশ্যই তা বাড়িতে বয়ে নিয়ে যেতে চাইবেন না। আপনার ভ্যানিটি ব্যাগ চেয়ার বা হুকের সঙ্গে ঝুলিয়ে রাখুন অথবা কোনো নির্দিষ্ট জায়গায় রাখুন। এতে করে আপনি আপনার নিজের জন্য একটি সুস্থ পরিবেশ তৈরি করে নিতে পারবেন।
বাথরুম বাদে যেখানে সেখানে চুল আঁচড়ানো: গণবাথরুম বা ব্যক্তিগত বাথরুম যেটাই হোক না কেনো সেখানে চুল আঁচড়ালে কোনো সমস্যা নেই। কিন্তু বাথরুমের বাইরে যেখানে সেখানে চুল আঁচড়ানো ঠিক নয়। আপনি যতই সচেতন হোন না কেন চুল আঁচড়ালে মাথা থেকে ঝরে যাওয়া চুল বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। মানুষজনের মাঝে প্রকাশ্যে এই কাজ করলে অনেকেই বিরক্ত হতে পারেন। আপনি যদি এই কাজ একেবারেই এড়াতে না পারেন তাহলে কেউ আশেপাশে না থাকলে করুন। কেননা প্রকাশ্যে চুল আঁচড়ালে অনেকসময় তা বাতাসে উড়ে গিয়ে মানুষের মুখে ঢুকে যায় যা খুবই বিদঘুটে একটা ব্যাপার।
প্রকাশ্যে নখ কাটা: সাজসজ্জার যে কাজে আপনার ডিএনএ শরীর থেকে বের হওয়ার সম্ভাবনা থাকে তা বাড়িতে বসে করা উচিত। নখ কাটা থেকে শুরু করে চোখের অতিরিক্ত ভ্রূ তুলে ফেলার কাজ ব্যক্তিগত পরিবেশে সম্পন্ন করাই ভালো। দেখা গেল, আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে বের হয়েছেন কিন্তু আপনার অতিরিক্ত কিছু ভ্রূ তোলা দরকার বা নখ কেটে পরিপাটি হওয়া দরকার। অনেকেই প্রকাশ্যে এমন কাজ শুরু করে দেন যা খুবই উদ্ভট দেখায়। আপনার প্রয়োজনে আপনি একটি বাথরুম খুঁজে নিন এবং ইচ্ছামতো নিজেকে পরিপাটি করে নিন। এই কাজগুলো প্রকাশ্যে করবেন না। শুধু শুধু মানুষের বিরক্তির কারণ কেনো হবেন।
বিমানে ভ্রমণের সময় মলত্যাগ: বিমানে ভ্রমণ করা বেশ চাপের একটি কাজ এবং এ সময় আপনার বেশ কিছু সতর্কতা অবলম্বন করা অতীব প্রয়োজনীয়। বিমানে থাকা অবস্থায় আপনার মলত্যাগের প্রয়োজন হলে টয়লেটে ব্যবহারের উপযোগী সুগন্ধি সঙ্গে রাখুন। আপনার শারীরিক প্রয়োজনে আপনি বিমানের টয়লেট ব্যবহার করতেই পারেন কিন্তু তা যদি অসুস্থ পরিবেশ তৈরি করে ফেলে তাহলে সেটা খুবই বাজে দেখায়। আপনি মলত্যাগের পর সুগন্ধি ব্যবহার করলে আপনার মলের দুর্গন্ধ আপনি এড়াতে পারবেন। আপনার পরে কেউ টয়লেটে গেলে সে যেন আপনার কারণে বিরক্ত না হয় সে দায়িত্ব আপনারই।
প্রকাশ্যে নাক খোচানো: মানুষজনের সামনে হাত দিয়ে নাক খোচানো খুবই বাজে একটি অভ্যাস। আপনার খুব প্রয়োজন হয়ে থাকলে সরাসরি হাত না লাগিয়ে টিস্যু ব্যবহার করুন। একেবারে হাত দিয়ে নাক খোচানো খুবই বিদঘুটে দেখায় যা প্রকাশ্যে করা উচিত নয়। এটা আপনার ব্যক্তিত্বের চরম হানি ঘটাবে।
পুনরায় মেকআপ করা: প্রকাশ্যে যেকোনো প্রকার সাজার সামগ্রী ব্যবহার করা আরেক বাজে অভ্যাস যা অনেকেই হরহামেশা করে থাকেন। আপনি আপনার সাজসজ্জার কাজ বাড়িতে করুন, বাইরে প্রয়োজন পড়লে বাথরুম ব্যবহার করুন। কিন্তু প্রকাশ্যে সাজগোজ আপনার চারপাশের মানুষকে যথেষ্ট বিরক্ত করতে পারে। সাধারণত লিপস্টিক বা ছোটখাট কিছু প্রকাশ্যে ব্যবহার করা যায় কিন্তু পাউডার বা চোখের কাজল বা অন্যান্য সামগ্রী প্রকাশ্যে ব্যবহার না করাই উত্তম।
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি
- হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো
- ‘যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে’
- পাকিস্তানি অনলাইন গেম, শিশুদের যৌন শোষণের ফাঁদ
- মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক
- পথে পথে ভাড়া নৈরাজ্য
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফিলিপ্পো গ্রান্ডির বৈঠক
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
